Categories
বিবিধ

চন্দ্রকোনারোডের ডিগ্রীতে পুলিশের অভিযান, ১৯ গ্রাম মাদকসহ গ্রেফতার যুবক।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার এবং এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডিগ্রী এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মোশারফ মণ্ডল। তাঁর কাছ থেকে ১৯ গ্রাম মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা বলে পুলিশ সূত্রে দাবি। স্থানীয় সূত্রে জানা যায়, ডিগ্রী এলাকার টিভি হাসপাতাল সংলগ্ন একটি জরাজীর্ণ বাড়িতে দীর্ঘদিন ধরে একাধিক দুষ্কৃতীর মাদকচক্র সক্রিয় ছিল বলে অভিযোগ। রবিবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় গড়বেতা থানার পুলিশ এবং চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ। অভিযানে পুলিশের সঙ্গে ছিলেন স্থানীয় বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য। অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে এক যুবককে গ্রেফতার করে পুলিশ এবং উদ্ধার করা হয় মাদকদ্রব্য। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে যুক্ত অন্যদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *