Categories
বিবিধ

চার মাস আগে থানায় অভিযোগ, বাড়ি ফিরেই স্ত্রীকে হামলার অভিযোগ—তদন্তে পুলিশ।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- স্বামী স্ত্রীর পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে চাকু মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। আশঙ্কা জনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ইংরেজ বাজার থানার অন্তর্গত নতুন নঘরিয়া নীচু টোলা এলাকায়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে নীচুটোলা এলাকার কাস্তুরি বিবির সাথে বিগত ১২ বছর আগে বিবাহ হয় এলাকার যুবক নুর আলম সেখের সাথে। তাদের পরিবারে এক কন্যা ও এক পুত্র রয়েছে।

পরিবার সূত্রে আরও জানা যায় বিয়ের পর থেকেই অভিযুক্ত স্বামী কাস্তুরি বিবিকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে। এরপর বিগত চার মাস আগে নুর আলমের বিরুদ্ধে ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ করে কাস্তুরির পরিবার। নুর আলম পেশায় একজন শ্রমিক।বেশ কয়েক মাস আগে ভিন রাজ্যে টাওয়ারের কাজে যায়। গত তিন দিন আগে বাড়ি ফিরে আসে নুর আলম।

প্রত্যেক দিনের মতো আজ সকালে নিজের বাবার বাড়িতে ঘুমিয়ে ছিলেন কাস্তুরি বিবি। সেই সময় হঠাৎই তার স্বামী নুর আলম বাড়িতে ঢুকে ধারালো চাকু দিয়ে তার পেটে আঘাত করে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন কাস্তুরি বিবি। ঘটনাস্থল থেকেই পালিয়ে যায় অভিযুক্ত স্বামী। এরপর রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূকে চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেইখান থেকে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আশঙ্কা জনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কাস্তুরি বিবি।

এই ঘটনায় অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায়।

পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *