Categories
বিবিধ

চেতনা পাবলিক স্কুলে বর্ণাঢ্য অনুষ্ঠান, কৃতি ছাত্রছাত্রীদের সম্মান জানাল আলম চ্যারিটেবল ট্রাস্ট।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের আলম চারিটিবল ট্রাস্টের উদ্যোগে – চেতনা পাবলিক স্কুলে অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের বিদ্যালয় এর কীর্তি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ ও ল্যাপটপ প্রদান এবং পুস্তক বিতরণ অনুষ্ঠান।

আলম চারিটিবল ট্রাস্টের কর্ণধার বিশিষ্ট শিল্পপতি ss আলমের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো প্রায় 400 ছাত্রছাত্রীদের কলারশিপ প্রদান ও রিনিউয়াল , এবং পুস্তক বিতরণ অনুষ্ঠান।
উচ্চ মাধ্যমিকের কৃতি ৬ জন ছাত্রছাত্রীদের বিশেষ সম্মানের সম্মানিত ও ল্যাপটপ প্রদান করা হয়।
আজকের এই গৌরবময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – দাসপুর বিধানসভার বিধায়ক তপন কুমার দত্ত, ঘাটালের বিধায়ক শীতল কপাট, চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলোই, শ্যামপুর বিধানসভার বিধায়ক তথা অভিনেতা হিরন্ময়ী চট্টোপাধ্যায় সহ শিক্ষা দপ্তরে আধিকারিক ও অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গেরা।

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের গোপালপুর থেকে শুভেন্দু চক্রবর্তী রিপোর্ট, আনন্দ নিউজ সবার আগে সবার পাশে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *