পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের কেশপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রয়াত মা-কে অপমান, দেশের সেনাবাহিনীকে অপমান এবং ছাত্র আন্দোলনের নামে হিংসা ছড়ানোর অভিযোগের প্রতিবাদে বুধবার কেশপুর ১ নম্বর মণ্ডল বিজেপি যুব মোর্চার উদ্যোগে একটি বাইক র্যালির আয়োজন করা হয়। এই দিন র্যালিটি কেশপুর ব্লকের ১ নম্বর, ২ নম্বর ও ৩ নম্বর অঞ্চল পরিক্রমা করে নেড়াদেউলে গিয়ে শেষ হয়। বিজেপি যুব মোর্চার দাবি, এই কর্মসূচির মাধ্যমে তারা উল্লিখিত ঘটনাগুলির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। র্যালিতে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার সহ-সভাপতি তনয় হাজরা, কেশপুর ১ নম্বর মণ্ডল বিজেপি যুব মোর্চার সভাপতি উৎপল পাঁজা-সহ যুব মোর্চার অন্যান্য কর্মী ও সমর্থকেরা।
Categories
ছাত্র আন্দোলনের নামে হিংসার অভিযোগে কেশপুরে বিজেপি যুব মোর্চার বিক্ষোভমূলক বাইক র্যালি।