Categories
বিবিধ

বারুইপুরে আদি গঙ্গা থেকে দেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।

দক্ষিণ ২৪ পরগনা, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের সদাব্রত ঘাটের কয়ালপাড়ায় আদি গঙ্গা থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে এবং পরিচয় জানার পাশাপাশি মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

স্থানীয়দের অভিযোগ, আদি গঙ্গার পাশের রাস্তা দীর্ঘদিন ধরে জঙ্গল ও আবর্জনায় ভরে রয়েছে এবং সন্ধ্যার পর এলাকায় নেশার আসর বসে। ফলে নিরাপত্তা জোরদার ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার দাবি জানিয়েছেন বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *