পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সন্ধ্যা নামতেই পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলজুড়ে শুরু হয়ে যায় হাতির আতঙ্ক। ফসলের ক্ষয়ক্ষতি রুখতে রাত জেগে পাহারায় নামেন হুলাপার্টির সদস্যদের পাশাপাশি গ্রামের বাসিন্দারাও। এই দিন সন্ধ্যায় গড়বেতা তিন নম্বর ব্লকের আড়াবাড়ি রেঞ্জের অভয়া ও কড়াজড়ি এলাকায় প্রবেশ করতে চলেছে ৩০ থেকে ৩৫ টি হাতির একটি বড় দল। দলবদ্ধভাবে এলাকায় টহল দেওয়া, মশাল জ্বালানো এবং বিভিন্নভাবে হাতির গতিবিধি নজরে রাখার কাজ চলছে।
জঙ্গল সংলগ্ন গ্রামগুলিতে সন্ধ্যার পর থেকেই বাড়তি সতর্কতা অবলম্বন করছেন গ্রামবাসীরা। হাতির পাল কোন দিকে এগোচ্ছে, তা নজরে রেখে হুলাপার্টির সদস্যরা গ্রামবাসীদের সতর্ক করছেন। মূল লক্ষ্য, হাতির পালকে লোকালয় থেকে দূরে রেখে মানুষের জীবন ও চাষের ফসল রক্ষা করা। স্থানীয়দের অভিযোগ, হাতির দল মাঠে ঢুকে পড়লে ধান, সবজি-সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়। ফলে ফসল বাঁচাতে রাতভর পাহারা দিতে হচ্ছে তাঁদের। বন দফতরের সঙ্গে সমন্বয় রেখে হাতির গতিবিধির উপর নজর রাখছেন হুলাপার্টির সদস্যরাও।
সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জঙ্গলমহলের বিভিন্ন গ্রামে তাই একদিকে হাতির আতঙ্ক, অন্যদিকে ফসল রক্ষার মরিয়া চেষ্টা—এই দুইয়ের মধ্যেই রাত কাটছে গ্রামবাসীদের।
Categories
জঙ্গলমহলে ৩০-৩৫ হাতির বড় দল, সন্ধ্যা থেকেই হুলাপার্টির নজরদারি ও গ্রামবাসীদের পাহারা।