Categories
বিবিধ

তৃণমূল কর্মীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ডাম্পার হাইজ্যাক কাণ্ডে তদন্তে নেমেছে পুলিশ।

ধূপগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- ধূপগুড়িতে দিনদুপুরে ডাম্পার হাইজ্যাক ও চালক অপহরণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ‘সিন্ডিকেট’-এর নামে দেড় লক্ষ টাকা দাবি করা হয়। টাকা না দেওয়ায় ১৬ চাকার একটি ডাম্পার আটক করে চালককে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ ডাম্পার মালিক সলিম হোসেনের। এই ঘটনায় ধূপগুড়ি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও তৃণমূল কর্মী হিসেবে পরিচিত টুকাই ঘোষের বিরুদ্ধে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাস্থল পুলিশের নাকা চেকিং পয়েন্টের অদূরে হওয়ায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অতিরিক্ত জেলা পুলিশ সুপার সৌতম ব্যানার্জি জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং ডাম্পার ও চালকের খোঁজে তল্লাশি চলছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *