নিজস্ব সংবাদদাতা, নদীয়া: – সরকারি সম্পত্তি যাতে বেদখল হয়ে না পড়ে বা নষ্ট না হয় তার জন্য সোমবার গয়েশপুর পৌর প্রশাসন বেশ কয়েকটি ওয়ার্ড অফিস তালা মেরে নিজেদের হেফাজতে রাখার উদ্যোগ গ্রহণ করলেন।
প্রসঙ্গত রাজ্যে বিধানসভা ভোটের অনেক আগেই গয়েশপুর পৌরসভার পৌর বোর্ড ভেঙে যায়।
সে কারণে বিভিন্ন ওয়ার্ডে নির্বাচিত জনপ্রতিনিধিদের ওয়ার্ড অফিস গুলো পড়ে ছিল।
এই ওয়ার্ড অফিস সরকারী সম্পত্তি।
সরকারি সম্পত্তি রক্ষানাবেক্ষনের দায়িত্ব পৌর প্রাশাসনের । এদিন পৌর প্রশাসন ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে বেশ কয়েকটি ওয়ার্ড অফিস তালা মেরে নিজেদের হেফাজতে রাখলো।
Categories
পরিত্যক্ত ওয়ার্ড অফিস রক্ষায় পদক্ষেপ, পুলিশকে সঙ্গে নিয়ে তালাবন্ধ করল গয়েশপুর পৌরসভা।