Categories
বিবিধ

প্রচারের শেষ লগ্নে দাঁতনে অশান্তি, হামলার অভিযোগ বিজেপির।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার শেষ দিনের নির্বাচনী প্রচারে রণক্ষেত্র চেহারা নিল পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন। আহত একাধিক বিজেপি কর্মী। পড়ে রইলো বহু মোটরবাইক,আগুন জ্বললো একাধিক বাইক। বিজেপির অভিযোগ নির্বাচনী প্রচারের সময় অন্তর্কিতভাবে হামলা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বাহিনী। এই ঘটনায় প্রায় ১০ থেকে ১২ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উড়িষ্যার বালেশ্বর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল। ঘটনায় যথেষ্ট উত্তেজনরা রয়েছে এলাকা জুড়ে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *