Categories
বিবিধ

৩০০ পরিবার বিজেপিতে যাওয়ার পর পাল্টা তৃণমূল শিবিরে দুই পঞ্চায়েত সদস্য।।

মালদা, নিজস্ব সংবাদদাতা:–বামনগোলা ব্লকে এবার তৃণমূলে যোগদান বিজেপির দুই পঞ্চায়েত সদস্য।মালদার বামনগোলা ব্লকের পাকুয়াহাটে মঙ্গলবার দুপুরে ভোট প্রচার চলে পাকুয়াহাট অঞ্চলের পাকুয়াহাট ডাকবাংলা থেকে র‍্যালি বের হয় যা গোটা পাকুয়াহাট পরিক্রমা করে পাকুয়াহাট সুকান্ত মোড় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এই র‍্যালির শেষে বামনগোলা ব্লকের মদলাবতী গ্রাম পঞ্চায়েতের বিজেপি দুই জন গ্রাম পঞ্চায়েতের সদস্য অমল কিস্কুর হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান করে জানা গেছে ওই দুজনের নাম দুলিয়া মুর্মু, জ্যোৎস্না বেসরা। তারা দুই জনই মদনাবতী গ্রাম পঞ্চায়েত সদস্য।বামনগোলা দেখা গিয়েছিল সকালে তৃণমূল থেকে সাংসদ খগেন হাত ধরে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করে ৩০০ টি পরিবার। পাল্টা বিকেলে বিজেপির দুই পঞ্চায়েত সদস্যকে যোগদান করতে দেখা গেল তৃণমূলে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *