Categories
বিবিধ

বলরামপুরে নতুন স্বাস্থ্যকেন্দ্রের সূচনা, স্থানীয়দের চিকিৎসা পরিষেবায় মিলবে স্বস্তি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের ১ নম্বর রসকুণ্ড অঞ্চল অন্তর্গত বলরামপুরে সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্য করতে নির্মিত নতুন স্বাস্থ্যকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হলো মঙ্গলবার। এই স্বাস্থ্যকেন্দ্রের শুভ উদ্বোধন করেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান মাহাতো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ধীমান কোলে, প্রণব ঘোষ-সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই স্বাস্থ্যকেন্দ্র চালু হওয়ার ফলে বলরামপুর ও আশপাশের এলাকার বাসিন্দারা প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা স্থানীয় স্তরেই পাবেন। এতে চিকিৎসার জন্য দূরে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমবে এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজ ও দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে।
স্থানীয় বাসিন্দারাও নতুন স্বাস্থ্যকেন্দ্র চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং এলাকার স্বাস্থ্য পরিকাঠামো আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *