Categories
বিবিধ

ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢোকায় রাস্তায় মহিলারা, ফালাকাটায় ১৭ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা না পড়ায় ক্ষোভে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন শতাধিক মহিলা। শুক্রবার ফালাকাটা শহরের ধূপগুড়ি মোড় এলাকায় ১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, চলতি মাসে শহরের একাধিক মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তার টাকা জমা পড়েছে। কিন্তু তাঁদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি। বারবার অপেক্ষা করেও টাকা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তাঁরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন।
এদিন মহিলাদের ওই অবরোধের জেরে যান চলাচলে সমস্যা তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফালাকাটা থানার পুলিশ। পুলিশ আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। তবে টাকা না পাওয়ার কারণ এবং কবে তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণার অর্থ জমা পড়বে, তা নিয়ে এখনও ক্ষোভ রয়েছে বিক্ষোভকারী মহিলাদের মধ্যে। বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন তাঁরা।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *