মালদা, নিজস্ব সংবাদদাতা:— রাষ্ট্রীয় গীত ‘বন্দে মাতরম’-এর ১৫০তম বর্ষ উদযাপন উপলক্ষে শুক্রবার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হল মালদা শহরের অরবিন্দ পার্ক সরস্বতী শিশু মন্দিরে। বিদ্যা ভারতী পরিচালিত এই বিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মণ। এছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজবাজারের বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুড়ি, বিশিষ্ট সমাজসেবী অজয় গাঙ্গুলি, প্রতাপ সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। তাদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় ‘বন্দে মাতরম’-এর সার্ধশতবর্ষ উদযাপন অনুষ্ঠান। এদিনের কর্মসূচিকে ঘিরে সাজিয়ে তোলা হয় গোটা স্কুল চত্বর। অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং উপস্থিত অতিথিরা সমবেত কণ্ঠে ‘বন্দে মাতরম’ গান পরিবেশন করেন। এরপর বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বিশিষ্টজনেরা ‘বন্দে মাতরম’-এর ঐতিহাসিক গুরুত্ব এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে এই গানের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
Categories
মালদায় ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উদযাপন, অনুষ্ঠানে বিশিষ্টজনদের উপস্থিতি।