মালদা, নিজস্ব সংবাদদাতা : – স্টুডেন্ট হেলথ হোম সংক্রান্ত একটি বৈঠককে কেন্দ্র করে মালদা কলেজে উত্তেজনা ছড়াল। বৈঠক চলাকালীন SFI ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-এর সদস্যদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
SFI-এর অভিযোগ, বৈঠক চলাকালীন ABVP-এর সদস্যদের হাতে আক্রান্ত হন SFI-এর মালদা জেলা আহ্বায়ক কৌশিক মৈত্র এবং DYFI-এর মালদা জেলা সম্পাদক অরূপ পোদ্দার। সংঘর্ষে তাঁরা আহত হন। পরে তাঁদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ মালদা কলেজে পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত এবং কারা ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি রয়েছে।
Categories
মালদা কলেজে SFI-ABVP সংঘর্ষের অভিযোগ, আহত দুই বাম ছাত্র-যুব নেতা।