Categories
বিবিধ

মেদিনীপুরে দাবা প্রতিযোগিতাকে ঘিরে উৎসাহ, প্রতিভাবান দাবাড়ুদের এগিয়ে দেওয়ার উদ্যোগ।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দাবা খেলোয়াড়দের উৎসাহ বাড়াতে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শংকর গুছাইতের উদ্যোগে আয়োজিত হল MLA কাপ দাবা প্রতিযোগিতা। শুক্রবার মেদিনীপুর শহরের স্পোর্টস কমপ্লেক্সে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। জানা গিয়েছে, জেলার প্রথম এই ধরনের দাবা প্রতিযোগিতায় মোট ৩৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাকে ঘিরে সকাল থেকেই স্পোর্টস কমপ্লেক্সে ছিল উৎসাহ-উদ্দীপনা। প্রতিযোগীদের পাশাপাশি তাঁদের অভিভাবকদের মধ্যেও যথেষ্ট আগ্রহ দেখা যায়। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা-সহ জেলা প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। আয়োজকদের দাবি, জেলার প্রতিভাবান দাবাড়ুদের সামনে এগিয়ে যেতে উৎসাহিত করতেই এই উদ্যোগ। শুক্রবার বিকেলে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে স্থানীয় বিধায়ক শংকর গুছাইত এবং জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *