Categories
বিবিধ

শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি, র‍্যালি করে থানায় বিজেপি নেতৃত্ব।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবমাননার অভিযোগ তুলে তৃণমূল নেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মালদা জেলা পরিষদের বিজেপি সদস্য তারাশঙ্কর রায়। মঙ্গলবার দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে র‍্যালি করে থানায় পৌঁছে তিনি পুলিশের হাতে অভিযোগপত্র তুলে দেন।

অভিযোগে তারাশঙ্কর রায় দাবি করেন, গত ২৪ জুলাই নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আয়োজিত এক আন্দোলনে শ্রীলেখা মিত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি অশ্লীল ছবি প্রকাশ্যে প্রদর্শন করেন। তাঁর অভিযোগ, এই ঘটনায় দেশের প্রধানমন্ত্রীর মর্যাদা ক্ষুণ্ন হয়েছে এবং তা জনমনে বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

থানায় যাওয়ার আগে বিজেপি কর্মী-সমর্থকেরা বিক্ষোভ মিছিল করেন এবং শ্রীলেখা মিত্রের কুশপুত্তলিকা দাহ করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনার পরিবেশ তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বলে জানা গেছে।

হবিবপুর থানার পুলিশ অভিযোগ গ্রহণ করেছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে এই অভিযোগের বিষয়ে শ্রীলেখা মিত্রের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।এদিন উপস্থিত ছিলেন, ভারতীয় জনতা যুব মোর্চা উত্তর মালদা সাংগাঠনিক জেলার সভাপতি তারা শংকর রায় , উওর মালদা যুব মোর্চার জেলার সেক্রেটারি সঞ্জনী মার্ডি। হবিবপুর বিধানসভা যুব মোর্চার কনভেনার কানাই সরকার ,ভারতীয় জনতা যুব মোর্চা হবিবপুর মন্ডল ৪ এর সভাপতি অমিত প্রামানিক, ভারতীয় জনতা যুব মোর্চা হবিবপুর মন্ডল ৫ এর সভাপতি প্রফুল্ল মাহাতো, ভারতীয় জনতা যুব মোর্চা হবিবপুর মন্ডল ৩ এর সভাপতি মেঘনাথ সাহা।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *