Categories
বিবিধ

সমীর ঘোষ খুনে উত্তপ্ত মালদার রামকেলি, রাজনৈতিক বিবাদ ঘিরে চাঞ্চল্য।

মালদা, নিজস্ব সংবাদদাতা : – বিজেপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন। মৃত্যু নিশ্চিত করতে চালানো হয় ২ রাউন্ড গুলি বলে অভিযোগ। অভিযোগের তীর তৃণমূলের দিকে। মালদার ইংরেজ বাজার থানার রামকেলি এলাকার ঘটনা।
মৃত বিজেপি কর্মীর নাম সমীর ঘোষ(২৭)। অভিযোগ এলাকা তৃণমূল কর্মী শত্রু ঘোষ ও তার দলবলের বিরুদ্ধে ।
মৃতের ভাই বিবেক ঘোষের অভিযোগ তার দাদা বিজেপি করে অভিযুক্তরা তৃণমূল করে। দীর্ঘদিনের বিবাদ ছিল। তার জেরেই দশমীর দিন তার দাদার উপর হামলা চালানো হয়।
পাল্টা তৃণমূলের দাবি তাদের পরিবারের সদস্যদের উপর হামলা চালানো হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে এনেছে। আহতরা বেশ কয়েকজন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *