Categories
বিবিধ

সাতবাঁকুড়ায় ব্লাড ডোনার্স ফোরামের বার্ষিক সভা, জরুরি প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার সদস্যদের।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের ৫ নম্বর সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে অনুষ্ঠিত হলো ব্লক ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা। রবিবার আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন ফোরামের জেলা কমিটির সম্পাদক অসীম ধর, মৃত্যুঞ্জয় সামন্ত সহ সংগঠনের অন্যান্য সদস্য ও প্রতিনিধিরা।
মূলত আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার পাশাপাশি সাধারণ মানুষের স্বার্থে রক্তদান ও সমাজসেবামূলক ক্ষেত্রে কী কী পদক্ষেপ নেওয়া যায়, সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয় সভায়। পাশাপাশি এদিনের সাধারণ সভা থেকেই ব্লক ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের ব্লক কমিটি গঠন করা হয়। আগামী দিনে এলাকায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আরও বাড়ানো এবং জরুরি প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে সদস্যরা অঙ্গীকারবদ্ধ হন।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *