Categories
বিবিধ

১২ বছরের নাবালিকা নির্যাতন মামলা, প্রমাণ সংগ্রহে ফরেন্সিক টিমের অভিযান।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- ইংরেজবাজারে নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্তের বাড়িতে নমুনা সংগ্রহে ফরেন্সিক। একাধিক নমুনা সংগ্রহ করেন ফরেন্সিকের সদস্যরা। এদিকে, অভিযুক্তের ফাঁসির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
উল্লেখ্য, গত রবিবার ইংরেজবাজারে ১২ বছরের এক নাবালিকা ছাত্রীকে মুখ চেপে বাড়িতে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায় প্রতিবেশী যুবক রবিউল শেখ (৩০)। সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ বিহারের পূর্ণিয়া থেকে রবিউলকে গ্রেপ্তার করে। বর্তমানে সে পুলিশি হেপাজতে রয়েছে। বুধবার ঘটনাস্থলে পৌঁছয় জলপাইগুড়ি ফরেন্সিকের প্রতিনিধিদল। ঘটনাস্থল থেকে একাধিক নমুনা সংগ্রহ করেন তাঁরা।
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রবিউলের ভালো নয়। রবিউলের অত্যাচারে দুটি বউ তাকে ছেড়ে চলে গিয়েছে। এধরণের মানুষকে কোনোমতেই ছেড়ে দেওয়া যাবে না। অবিলম্বে রবিউলকে ফাঁসি দেওয়া হোক।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *