পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাত:- আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচন। রাজ্যের ১৫২ টি বিধানসভা কেন্দ্রের চলবে ভোট গ্রহণ। এই নির্বাচনে একাধিক যাত্রীবাহী বাস ব্যবহার করার কারণে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড বাস স্ট্যান্ড থেকে হাতে গোনা চলবে কয়েকটি বাস। বুধবার সন্ধ্যায় বাস অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বরুণ চৈরা জানিয়েছেন প্রায় ৯৭% যাত্রীবাহী বাস ব্যবহার করা হচ্ছে এই নির্বাচনে। যেইসব জেলাগুলিতে দ্বিতীয় দফার নির্বাচন হবে সেই সব জেলাগুলির বাস কয়েকটি চলবে। এর ফলে চরম ভোগান্তিতে পড়তে পারে যাত্রীরা। এমনটাই আশা করা যাচ্ছে।
Month: April 2026
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ভোটের আগে ব্যাপক ঝড়বৃষ্টি, আলিপুরদুয়ারে লন্ডভন্ড DCRC সেন্টার। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় ময়দানে ভাঙল DCRC সেন্টারের টেন্ট। পরশু ভোট, কালই DCRC থেকে ভোটের সামগ্রী নেওয়ার কথা ভোটকর্মীদের। প্রচন্ড ঝড়ে ভেঙে পড়ল বুথের সামনের টেন্ট। গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় দীর্ঘক্ষণ বিদ্যুৎহীন আলিপুরদুয়ার শহর।
কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- ফের রাজনৈতিক উত্তেজনায় উত্তপ্ত হয়ে উঠল কলকাতার ইকবালপুর এলাকা। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে পুলিশের ব্যাপক লাঠিচার্জে আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী। মারধর ও পুলিশের লাঠির হাত থেকে রেহাই পাননি বিজেপি নেতা তথা প্রার্থী রাকেশ সিং এবং তাঁর ছেলে-মেয়েও। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যায় এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীদের সঙ্গে মুহূর্তের মধ্যেই বিবাদ বড়সড় সংঘর্ষের রূপ নেয়। দু-পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
এই সংঘর্ষের প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে ইকবালপুর থানার সামনে জমায়েত হন বিজেপিl
মালদা, নিজস্ব সংবাদদাতা:- সময়ে ইলেকশন ডিউটি সার্টিফিকেট না পাওয়ার কারণে ক্ষোভ মহিলা ভোট কর্মীদের। দুপুর গড়িয়ে গেলেও এখনো পর্যন্ত ইলেকশন ডিউটি সার্টিফিকেট না পাওয়ার কারণে ক্ষোভ প্রকাশ মহিলা ভোট কর্মীদের। মালদহের ইংলিশ বাজার বিধানসভার ডিসিআরসি সেন্টারে হয়রানির ছবি। মূলত মহিলা ভোট কর্মীদের ভোটের সমস্ত সরঞ্জাম দিয়ে দেওয়া হলেও এখনো পর্যন্ত ইডিসি সার্টিফিকেট দিতে ঢিলেমি করছে প্রশাসন। যার কারণে চরম হারানোর শিকার হয়েছেন অসংখ্য মহিলা ভোট কর্মীরা।
মালদা, নিজস্ব সংবাদদাতা:— চাঁচল বিধানসভা এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা। বরুই অঞ্চলে গ্রামীণ রাস্তায় টহলদারির সময় সন্দেহভাজন এক যুবকের মোটরবাইক আটকায় পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ২ লক্ষ ৭৯ হাজার টাকা।
ধৃত যুবকের নাম বিপ্লব দাস, যিনি চাঁচল বিধানসভার বিজেপি প্রার্থী রতন দাসের ভাই বলে জানা গেছে। টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে না পারায় তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, এলাকায় পোলিং এজেন্টদের প্রশিক্ষণ চলছিল এবং সেই সময় এই টাকা বিতরণের উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে প্রাথমিকভাবে সন্দেহ। অভিযুক্তের মোটরবাইক থেকে উদ্ধার হয়েছে নির্বাচন কমিশনের প্রশিক্ষণ সংক্রান্ত বই, প্রার্থীর ব্যালট প্রতীক সংবলিত কাগজ-সহ একাধিক নথি।
অন্যদিকে, এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস।
পুলিশ জানিয়েছে, ঘটনার ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ধৃত যুবককে আজ মালদার চাচোল আদালতে পেশ করেছে পুলিশ।
মালদা, নিজস্ব সংবাদদাতা :- আগামীকাল মালদা সহ রাজ্যের ১৫২ টি আসনে বিধানসভা নির্বাচন। তার আগে মালদহের দুটি ডিসিআরসি সেন্টারে ভোট কর্মীদের চরম ব্যস্ততা। মালদা কলেজ এবং মালদা পলিটেকনিক কলেজ এই দুই জায়গায় করা হয়েছে ডিসিআরসি সেন্টার। ইভিএম মেশিন, ভিভিপ্যাট সহ ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিতে ভোট কর্মীদের ভিড় জমতে শুরু করেছে।
মালদা, নিজস্ব সংবাদদাতা :– পুরাতন মালদার মিশন রোড সংলগ্ন জাতীয় সড়কে বুধবার ভোরে ভয়াবহ পথদুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরও একজন। সকাল প্রায় ছ’টা নাগাদ ঘটনাটি ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পারাপারের সময় একটি অজানা গাড়ি দ্রুতগতিতে এসে বাইকটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে, অপর আরোহী গুরুতর জখম হন।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তার চিকিৎসা চলছে।এখনও পর্যন্ত মৃতের পরিচয় নিশ্চিত করা যায়নি। ঘটনার পর অজানা গাড়িটি পালিয়ে যায় বলে জানা গেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং গাড়িটির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার প্রথম দফার ভোট গ্রহণ,তার আগে বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর DCR সেন্টারে আসতে শুরু করেছে ভোট কর্মীরা। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে DCR সেন্টার চত্বর।রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে প্রথম দফার নির্বাচন হবে।
মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা : খড়গ্রাম ৬৬ নম্বর বিধানসভা কেন্দ্রে (সিপিআইএম)-এর প্রার্থী ধ্রুবজ্যোতি সাহা-র সমর্থনে জোরদার রোড শো করলেন বাদশা মৈত্র। এই রোড শো-কে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
রোড শো-তে উপস্থিত ছিলেন কল্যাণপুর টু গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামের সিপিআইএম কর্মী-সমর্থকরা। বেলডাঙ্গা গ্রামসহ আশেপাশের একাধিক এলাকায় লাল ঝাণ্ডা হাতে নিয়ে কর্মীরা মিছিল করেন এবং প্রার্থীর সমর্থনে স্লোগান তোলেন।
এদিনের কর্মসূচিতে বাদশা মৈত্র সহ অন্যান্য নেতারা এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে পৌঁছন। তাঁরা ভোটারদের কাছে আবেদন জানান, আসন্ন নির্বাচনে ধ্রুবজ্যোতি সাহাকে
মালদা, নিজস্ব সংবাদদাতা:–বামনগোলা ব্লকে এবার তৃণমূলে যোগদান বিজেপির দুই পঞ্চায়েত সদস্য।মালদার বামনগোলা ব্লকের পাকুয়াহাটে মঙ্গলবার দুপুরে ভোট প্রচার চলে পাকুয়াহাট অঞ্চলের পাকুয়াহাট ডাকবাংলা থেকে র্যালি বের হয় যা গোটা পাকুয়াহাট পরিক্রমা করে পাকুয়াহাট সুকান্ত মোড় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এই র্যালির শেষে বামনগোলা ব্লকের মদলাবতী গ্রাম পঞ্চায়েতের বিজেপি দুই জন গ্রাম পঞ্চায়েতের সদস্য অমল কিস্কুর হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান করে জানা গেছে ওই দুজনের নাম দুলিয়া মুর্মু, জ্যোৎস্না বেসরা। তারা দুই জনই মদনাবতী গ্রাম পঞ্চায়েত সদস্য।বামনগোলা দেখা গিয়েছিল সকালে তৃণমূল থেকে সাংসদ খগেন হাত ধরে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করে ৩০০ টি পরিবার। পাল্টা বিকেলে বিজেপির দুই পঞ্চায়েত সদস্যকে যোগদান করতে দেখা গেল তৃণমূলে।