Categories
বিবিধ

কড়া নিরাপত্তায় মেদিনীপুর আদালতে সুমিত রায়, বালি কেলেঙ্কারি মামলায় শুনানি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বালি কেলেঙ্কারি মামলায় ফের মেদিনীপুর আদালতে হাজির করা হল সুমিত রায়কে। শনিবার কড়া নিরাপত্তার মধ্যে তাঁকে আদালত চত্বরে নিয়ে আসা হয়।
অভিযোগ, ওভারলোড গাড়ি চলাচলের সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে প্রায় ৫০ লক্ষ টাকা লেনদেনের সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। এই মামলায় আদালত সুমিত রায়কে ৯ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল।
তবে অভিযোগ অস্বীকার করে সুমিত রায়ের আইনজীবী প্রতিম দাসগুপ্তের দাবি, ২০২৩ সালের ওই মামলার সঙ্গে সুমিত রায় সরাসরি যুক্ত নন। তাঁর আরও দাবি, জমি কেলেঙ্কারি মামলায় ১৩ দিনের পুলিশি হেফাজতে থাকার সময় সিআইডি মোবাইল ফোন ও একটি ডাটা কেবল ছাড়া আর কোনও গুরুত্বপূর্ণ সামগ্রী বাজেয়াপ্ত করতে পারেনি।
অন্যদিকে, বালি সংক্রান্ত মামলায় ৯ দিনের পুলিশি হেফাজত শেষে শনিবার ফের আদালতে শুনানি হয়।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *