দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ভোট শেষ হতেই সম্ভাব্য অশান্তি ঠেকাতে তৎপর জেলা প্রশাসন। বুধবার Balurghat-এর জেলা প্রশাসনিক ভবনে সাংবাদিক বৈঠক করে স্পষ্ট জানানো হয়েছে— কোনওভাবেই ভোট-পরবর্তী হিংসা বরদাস্ত করা হবে না। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক Bala Subramanian T, পুলিশ সুপার Chinmay Mittal এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক Nitin Gupta। জেলাশাসক জানান, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জেলার বাসিন্দাদের ধন্যবাদ। তবে ভোট-পরবর্তী সময়ে যাতে কোনও অশান্তি না ছড়ায়, সেজন্য প্রশাসন সম্পূর্ণ সজাগ রয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, বিজয় উৎসব করতে হলে পুলিশি অনুমতি বাধ্যতামূলক। অন্যদিকে, পুলিশ সুপার জানান, ইতিমধ্যেই কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর মিলেছে এবং সেইসব ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়ে ৩০ জনেরও বেশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁর কথায়, “আইন নিজের পথে চলবে, সেখানে কোনও রাজনৈতিক রং দেখা হবে না।” প্রশাসনের তরফে জানানো হয়েছে, জেলায় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা সক্রিয়ভাবে কাজ করছে। ভোট মিটলেও নজরদারিতে কোনও ঢিলেমি নেই—এটাই প্রশাসনের স্পষ্ট বার্তা।
Categories
ভোট-পরবর্তী পরিস্থিতি সামলাতে কড়া বার্তা Dakshin Dinajpur জেলা প্রশাসনের।