Categories
বিবিধ

ভোট পরবর্তী পরিস্থিতি সামলাতে কড়া পদক্ষেপ Malda জেলায়।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনের ভোটপর্ব শেষ হলেও আইন-শৃঙ্খলা বজায় রাখতে জেলায় ১৫ তারিখ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হচ্ছে। পাশাপাশি জেলা জুড়ে পুলিশের টহলদারি ও কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ অব্যাহত থাকবে। জেলাশাসক Rajneer Singh Kapoor এবং পুলিশ সুপার Anupam Singh জানান, ভোটপর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে ভোট-পরবর্তী কোনও ধরনের হিংসা রুখতেই এই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের তরফে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, কোনওরকম হিংসাত্মক ঘটনায় জড়ালে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন আরও জানায়, গত কয়েকদিনে বড় কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটলেও কিছু ছোটখাটো ঘটনায় ইতিমধ্যেই মামলা রুজু করে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। জেলার শান্তি ও সুনাম বজায় রাখতে সকলকে সহযোগিতার আবেদন জানানো হয়েছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *