Categories
বিবিধ

আইআইটি খড়গপুরের মর্যাদাপূর্ণ ‘কৃতি’ প্রোগ্রামে নির্বাচিত হয়ে জেলার মুখ উজ্জ্বল করল দক্ষিণ দিনাজপুরের ছাত্র Misbahul Basar।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- PM Shri Jawahar Navodaya Vidyalaya Dakshin Dinajpur-এর দ্বাদশ শ্রেণির ছাত্র মিসবাহুল বাসার Indian Institute of Technology Kharagpur পরিচালিত ‘কৃতি’ প্রোগ্রামের জন্য নির্বাচিত হয়েছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘কৃতি’ হল আইআইটি খড়গপুরের একটি ছয় সপ্তাহের আবাসিক ও ভিত্তিমূলক শিক্ষা কর্মসূচি। বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্কুল স্তরের ছাত্রছাত্রীদের হাতে-কলমে শিক্ষা ও গাইডেড লার্নিংয়ের মাধ্যমে দক্ষ করে তোলাই এই প্রোগ্রামের মূল লক্ষ্য। সারা দেশ থেকে মেধার ভিত্তিতে প্রায় আড়াইশো ছাত্রছাত্রীকে এই কর্মসূচির জন্য বেছে নেওয়া হয়েছে। বিদ্যালয়ের অধ্যক্ষ Sandeep Dutta বলেন, “মিসবাহুল অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছাত্র। আইআইটি খড়গপুরের মতো প্রতিষ্ঠানে সুযোগ পাওয়া আমাদের স্কুল ও জেলার জন্য গর্বের বিষয়।” মিসবাহুলের এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী ও অভিভাবকদের মধ্যে খুশির আবহ তৈরি হয়েছে। দক্ষিণ দিনাজপুরের শিক্ষা মহলেও তাকে শুভেচ্ছা জানানো হচ্ছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *