বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- শনিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বুড়ামা কালী মন্দিরে পুজো দেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ড. অশোক কুমার লাহিড়ী। এদিন তিনি মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন। এরপর তিনি Bharat Sevashram Sangha-র তিওর আশ্রমও পরিদর্শন করেন। সেখানে আবাসিক ছাত্রদের সঙ্গে কথা বলে তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও খোঁজ নেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক কুমার লাহিড়ী জানান, বালুরঘাটে তাঁর একটি ভাড়া বাড়ি রয়েছে। বর্তমানে তিনি নতুন দায়িত্বে যোগ দিয়েছেন বলেও জানান। তিনি বলেন, “শুক্রবার পশ্চিমবঙ্গে এসেছি, সোমবার আবার দিল্লি ফিরে যাব। আজ আমাদের মন্ত্রিসভার শপথ গ্রহণের দিন, তাই আনন্দের দিনে বুড়ামা কালী মন্দিরে এসে মায়ের চরণে প্রণাম জানালাম।”
Categories
পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের আবহে বালুরঘাটে বুড়ামা কালী মন্দিরে পুজো দিলেন প্রাক্তন বিজেপি বিধায়ক ও অর্থনীতিবিদ Ashok Kumar Lahiri।