Categories
বিবিধ

মুখ্যমন্ত্রী হিসেবে Suvendu Adhikari-র শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে উচ্ছ্বাসে মাতলেন পুরাতন মালদার বিজেপি কর্মী-সমর্থকরা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- শনিবার সকাল এগারোটা নাগাদ পুরাতন মালদা পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাচামারি ধানহাট পালপাড়া এলাকায় বড় টিভি স্ক্রিনে সরাসরি শপথ গ্রহণ অনুষ্ঠান দেখার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে Rabindranath Tagore, Syama Prasad Mukherjee এবং ভারত মাতার ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত নেতৃবৃন্দ। এরপর শপথ অনুষ্ঠান শুরু হতেই কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর মালদার সাংগঠনিক সম্পাদক Snehangshu Bhattacharya, যুব নেতা Somnath Prasad, বিজেপি নেত্রী Jayanti Mondal-সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। শপথ বাক্য পাঠের মুহূর্তে দলীয় কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। অনেকে এই দিনটিকে ঐতিহাসিক বলেও উল্লেখ করেন। পাশাপাশি ঝালমুড়ি ও মিষ্টিমুখের মধ্য দিয়ে আনন্দ ভাগ করে নেন উপস্থিত সকলে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *