Categories
বিবিধ

অভাবকে হার মানিয়ে মেধা তালিকায় কালিয়াচকের শাহাবুদ্দিন।

কালিয়াচক, নিজস্ব সংবাদদাতা:- প্রতিবছরের মতো এবছরও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে উল্লেখযোগ্য ফলাফল করে নজর কেড়েছে কালিয়াচকের ছাত্র-ছাত্রীরা। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে নবম স্থান অধিকার করে জেলার পাশাপাশি গোটা কালিয়াচকের মুখ উজ্জ্বল করেছে সুজাপুর হাইস্কুলের কৃতি ছাত্র মোঃ শাহাবুদ্দিন আলি। তার প্রাপ্ত নম্বর ৪৮৮।
শাহাবুদ্দিনের এই সাফল্যে খুশির হাওয়া পরিবার থেকে শুরু করে স্কুল ও গোটা এলাকাজুড়ে। তার বাবা সাইফুদ্দিন আহমেদ পেশায় একজন কৃষক এবং মা শিউলি খাতুন গৃহবধূ। অভাব-অনটনের মধ্য দিয়েই পড়াশোনা চালিয়ে গিয়েছে শাহাবুদ্দিন। তিন ভাইবোনের মধ্যে সে মেজ। বড় দিদি ও ছোট বোনকে নিয়ে তাদের পরিবার।
পরিবারের আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে শাহাবুদ্দিন। তার এই কৃতিত্বে গর্বিত সুজাপুর হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষও।
শাহাবুদ্দিনের এই অসাধারণ ফলাফলে গর্বিত ও আনন্দিত গোটা কালিয়াচক।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *