মালদা, নিজস্বসংবাদদাতা: — সরকার বদল হতেই সামনে আসছে পঞ্চায়েত স্তরে একের পর এক দুর্নীতি। মুখ খুলছে সাধারণ মানুষ। তৃণমূল আমলে ১০ লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে বসানো টিউবওয়েল থেকে মিলছে না পরিশ্রুত পানীয় জল। জল খেয়ে অসুস্থ এলাকার একের পর এক মানুষ।যা নিয়ে পড়েছে শোরগোল। দুর্নীতির অভিযোগে সরব স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব। সাফাই তৃণমূলের। মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভার সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মুকুন্দপুর এলাকায় একটি শ্মশানের কাছে ২০২১-২০২২ অর্থবর্ষে কেন্দ্রীয় অর্থ কমিশনের ১০ লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে একটি টিউবওয়েল বসানো হয়।সামান্য একটা টিউবওয়েল বসাতে কেন এতটা অর্থের অপচয়। সেই নিয়ে তো প্রশ্ন ছিলই। কিন্তু সেই টিউবওয়েলের কাজেও দুর্নীতি। মিলছে না পরিশ্রুত পানীয় জল। আয়রন যুক্ত জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছে এলাকার মানুষ।রাজ্যে পালা বদলের পরেই সাহস করে এগিয়ে এসে প্রতিবাদ জানাচ্ছে স্থানীয়রা। বিজেপি নেতৃত্বের দাবি একশো দিনের কাজে যে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে সেখানে তৃণমূলের প্রত্যেকে যুক্ত।অন্যদিকে তৃণমূল জেলা পরিষদ সদস্য বুলবুল খানের বক্তব্য টিউবলের মধ্যে পোকামাকড় কিছু পরেছে সেই জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছে মানুষ। পাঁচ বছর আগে বরাদ্দ হয়েছে। কোথাও একটা ভুল হচ্ছে। টিউবেল বসাতে এত টাকা খরচ হয় না। যদি এত টাকা খরচ হয়ে থাকে তাহলে দুর্নীতি হয়েছে। গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
Categories
শ্মশানের পাশে ১০ লক্ষ টাকার টিউবওয়েল, পানীয় জল নিয়ে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী।