Categories
বিবিধ

শিক্ষাক্ষেত্রে সাফল্যকে কুর্নিশ, কেশপুরে ছাত্র-ছাত্রীদের সম্মাননা।

 

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কেশপুর ১ নম্বর মন্ডল বিজেপির উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জানানো হয় সোমবার। এই দিন শীর্ষা,খেতুয়া সহ বিভিন্ন এলাকার কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি প্রবীণ হালদার, মন্ডল যুব মোর্চার সভাপতি উৎপল পাঁজা সহ অন্যান্য বিজেপির কার্যকর্তারা। এই দিন সম্বর্ধনা জানানোর পাশাপাশি ওই সব কৃতি ছাত্র-ছাত্রীদের পাশে থাকার আশ্বাস দিলেন বিজেপির নেতাকর্মীরা।

Share This
Categories
বিবিধ

ডুয়ার্সকন্যার বৈঠকে দুর্নীতির বিরুদ্ধে সরব বিজেপি নেতৃত্ব।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : আলিপুরদুয়ার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যাতে হলো গুরুত্বপূর্ণ বৈঠক। ডুয়ার্সকন্যার ওই বৈঠকে উপস্থিত আছেন আলিপুরদুয়ার সাংসদ মনোজ টিগ্গা, কুমারগ্ৰাম বিধায়ক মনোজ কুমার ওরাঁও, মাদারিহাট বিধায়ক লক্ষণ লিম্বু, আলিপুরদুয়ার বিধায়ক পরিতোষ দাস, কালচিনি বিধায়ক বিশাল লামা আলিপুরদুয়ার জেলাশাসক সহ জেলা প্রশাসনের আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আলিপুরদুয়ার সাংসদ মনোজ টিগ্গা জানান এদিন বৈঠকে আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি পূর্বে যে দুর্নীতি হয়েছে সেগুলো তদন্ত করতে হবে এবং যারা সরকারি টাকা নয়ছয় করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্ৰহণ করতে হবে।

Share This
Categories
বিবিধ

অনুপ্রবেশ ও পাচার রুখতে তথ্য আদান-প্রদানে জোর মালদায়।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– নতুন রাজ্য সরকারের নির্দেশে মালদার ভারত-বাংলাদেশ সীমান্তের উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে জোরকদমে। এরমধ্যেই সীমান্ত সুরক্ষা জোরদার করতে, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পাচার রুখতে বি.এস.এফ-এর সঙ্গে তথ্য আদান-প্রদানে বিশেষ উদ্যোগ নিল’ মালদা জেলা পুলিশ। বি.এস.এফ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে জেলার সীমান্ত এলাকা পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার অনুপম সিং। পরিদর্শন প্রসঙ্গে জেলা পুলিশ সুপার জানালেন, মালদায় মোট ১৭২ কিলোমিটার এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে। এরমধ্যে প্রায় ৪০ কিলোমিটার এলাকা উন্মুক্ত রয়েছে। কাঁটাতারের বেড়া নেই। তাই উন্মুক্ত সীমান্ত কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জোর তৎপরতা চলছে। সেই সঙ্গে সীমান্ত এলাকা দিয়ে যাতে কোন অনুপ্রবেশকারী, চোরা চালানকারী ভারতে প্রবেশ করতে না পারে, সীমান্ত এলাকায় কোন অবৈধ কর্মকান্ড করতে না পারে সেজন্য বিএসএফ এবং জেলা পুলিশ যৌথভাবে কাজ করছে। নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদান করছে। এরফলে সীমান্ত সুরক্ষা আরও জোরদার হবে।

Share This
Categories
বিবিধ

গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার বিবাহিত মহিলার দেহ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- — শ্বশুরবাড়িতে এক তরুণী গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় সোমবার সাত সকালে তীব্র চাঞ্চল্য তৈরি হল পুরাতন মালদার মঙ্গলবাড়ি অঞ্চলের বলাতুলি এলাকায়। ‘ঘটনায় শ্বশুরবাড়ির দাবী গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। যদিও আত্মহত্যার কারণ সম্পর্কে তারা কিছুই জানাতে পারেননি। জানা গেছে, মৃত গৃহবধূর নাম সুমেরা খাতুন। স্বামীর নাম ইমরান সেখ। তাদের বিয়ে হয়েছিল প্রায় আড়াই বছর আগে। বর্তমানে তার স্বামী ভিনরাজ্য রাজস্থানে কর্মরত রয়েছে। তাই সুমেরা শ্বশুরবাড়িতে শ্বশুর, শাশুড়ি এবং এক নাবালিকা ননদের সঙ্গেই বসবাস করতেন। রবিবার রাতে তিনি শ্বশুরবাড়িতে যথারীতি খাওয়া-দাওয়া করে নিজের ঘরে ঘুমাতে যান। কিন্তু সোমবার সকালে সেই ঘরেই তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন শ্বশুরবাড়ির লোকজনেরা। ঘটনা জানাজানি হতেই এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। কান্নায় ভেঙে পড়েন মৃতার পরিবারবর্গ। পরে খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পাশাপাশি পুলিশ মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে।

Share This
Categories
বিবিধ

মাদক চক্রের ডেরা থেকে পিস্তল-কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ।

মালদা, নিজস্ব সংবাদদাতা :—- মালদহে পুলিশের অভিযানে উদ্ধার কোটি টাকার মাদক। একাধিক আগ্নেয়াস্ত্র এবং চোরাই মোটরবাইক। পৃথক পৃথক অভিযানে সাফল্য মালদা পুলিশের।

গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচকের ইমাম জায়গীর- এর দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায় গোপন ডেরায় হানা দেয় পুলিশ। সেখানে তিন কেজিরও বেশি মাদক তৈরির কাঁচামাল, এবং ৩২৭ গ্রাম তৈরি হওয়া ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়। ওই এলাকায় একটি বাড়িতে ওই মাদকের সঙ্গেই মজুত করে রাখা ছিল আগ্নেয়াস্ত ও কার্তুজ। তল্লাশিতে একইসঙ্গে উদ্ধার হয় দুইটি সেভেন এম এম পিস্তল, দুইটি ম্যাগাজিন এবং চার রাউন্ড কার্তুজ। ঘটনায় বাড়ি মালিক শাহাদাত শেখ এবং তার সঙ্গী ইব্রাহিম শেখ-কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আজ সোমবার মালদা জেলা আদালতে তোলা হয়।

মালদহের পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে দুইজনকে। উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। কোথা থেকে, কি উদ্দেশ্যে ওই মাদক এবং অস্ত্র আনা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মাদকের কারবারে প্রচুর নগদ লেনদেনের সুরক্ষার কারণেই সম্ভবত আগ্নেয়াস্ত্র মজুত করেছিল ওই চক্র।

এদিকে রাতে চোরাই মোটরবাইক চক্রের খোঁজে ইংরেজবাজারে রাজ্য সড়কের ধারে একটি ধাবার কাছে অভিযান চালায় পুলিশ। পুলিশি অভিযানে রাজিকুল ইসলাম ওরফে সাহিল। তৌফিক সেখ এবং আমিন শেখ নামে তিনজন গ্রেপ্তার হয়। পালানোর চেষ্টা করার সময় ধাওয়া করে তাদের ধরে ফেলে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুইটি চোরাই মোটরবাইক। এরমধ্যে একটি মোটরবাইক বিহার থেকে চুরি করে আনা হয়েছিল। ধৃতদের জেরা করে পুলিশ আরও জেনেছে এই চক্র আরও তিন- চারটি মোটরবাইক চুরি করে ইতিমধ্যে কেটে বিক্রিও করেছে। এই চক্রের সঙ্গে বাংলাদেশী দুষ্কৃতীদের কোনও যোগসাজশ রয়েছে কিনা তাও খতিয়ে রাখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য বাইকচক্রের তিনজনকেও হেফাজতে নেবে পুলিশ।

Share This
Categories
বিবিধ

গঙ্গায় মর্মান্তিক দুর্ঘটনা, তিন নাবালিকাকে খুঁজতে জোর তল্লাশি অভিযান।

মালদা, নিজস্ব সংবাদদাত: – মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের শান্তি মোড় এলাকায় নদীতে স্নান করতে গিয়ে একসাথে তলিয়ে গেল তিনটি নাবালিকা মেয়ে, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়, নদীতে তল্লাশি অভিযানে প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকাল প্রায় দশটা নাগাদ তিনজন নাবালিকা মেয়ে শান্তিমোড় এলাকায় বাড়ির পাশের গঙ্গা নদীতে স্নান করতে যায়। সেই সময় আচমকাই এই তিনজন নাবালিকা মেয়ে নদীতে তলিয়ে যায় বলে খবর। ঘটনার খবর জানা জানি হতে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয় খবর দেওয়া হয় মানিকচক থানার পুলিশ প্রশাসনকে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা নদীতে স্পিড বোর্ডের মধ্যে দিয়ে তল্লাশি অভিযান ইতিমধ্যে শুরু করেছে, পাশাপাশি স্থানীয় বাসিন্দারা মাছ ধরার জাল ও নৌকো দিয়ে নিজেরাও নিখোঁজ নাবালিকা মেয়েদের তল্লাশি অভিযান চালাচ্ছে নদীতে। ঘটনায় শোকের ছায়া এলাকায়।

Share This
Categories
বিবিধ

অবৈধ নির্মাণের অভিযোগ ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ।

মালদা, নিজস্ব সংবাদদাতা : – রাস্তাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর বিবাদ। উভয়ের মধ্যে হাতাহাতি। উভয় পক্ষের আহত তিন। ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের। মালদার ইংরেজবাজার শহরের ঘটনা। আর এই ঘটনাকে কেন্দ্র করে লাগল রাজনৈতিক রঙ।
এলাকার বাসিন্দা শুভাশিস দাসের অভিযোগ তাদের বাড়ির সামনে পথ আটকে অবৈধ নির্মাণ করেছে এলাকারই এক বাসিন্দা। সে তৃণমূল সমর্থক হওয়ার কারণে বারবার অভিযোগ জানিয়ে কোন লাভ হয়নি।
সরকার পরিবর্তনের পর পুরসভায় এসে তাদের জায়গা খালি করতে বলে। তারপরই থেকেই তার পরিবারের ওপর অভিযুক্তরা চড়াও হয়।
পাল্টা অভিযুক্ত প্রতিবেশির দাবি এলাকায় মদের ঠেক বসায় শুভাশিস দাস। আমরা ব্যবসা করি। আমি নিজে এলআইসি এজেন্ট। আমি কোন দলের সমর্থক নই। এলাকায় মদের ঠেক বাসায় শুভাশিস দাস তার প্রতিবাদ করার কারণে আমাদের উপর হামলা চালানো হয়েছে। আমার স্ত্রীর শ্লীলতা হানী করা হয়েছে। আমরা আতঙ্কিত।
আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ইতিমধ্যেই উভয় পক্ষ ইংরেজ বাজার থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
বিজেপির পক্ষ থেকে গোটা ঘটনার তদন্তের দাবি করা হয়েছে।
পাল্টা স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দাবি, এটা রাজনৈতিক ঘটনা নয় পারিবারিক বিপদের ঘটনা।

Share This
Categories
বিবিধ

হেলমেট পরার আহ্বান গানে গানে, সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত পুলিশকর্মী।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— মালদার গাজোল থানার কর্মরত মলয় দাস, মটরবাইক আরোহীদের সচেতন করতে গানের ছন্দে সচেতন করতে গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে স্যোসাল মিডিয়ায় ভাইরাল মলদা দাস।বর্তমানে তিনি গাজোল থানার কর্মতর রয়েছেন।তিনি এই গানের ছন্দে সাধারণ মানুষকে মটরবাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করার বার্তা জানিয়ে গানের ছন্দে বার্তা দিলেন।

Share This
Categories
বিবিধ

করসা অঞ্চলে দলীয় অফিসে নথির পাহাড়, তদন্তে পুলিশ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের ২ নম্বর করসা অঞ্চলের ছোট তারা মধ্য বুথ তৃণমূল কংগ্রেস কার্যালয়ের ভেতর থেকে পাওয়া গেল অসংখ্য জব কার্ড এবং ভোটার কার্ড,রবিবার এলাকার কিছু বিজেপি কর্মীরা লক্ষ্য করে যে এই বন্ধ দলীয় কার্যালয় খোলা হয় এবং তারপরে সামনে একটি টোটো দাঁড়িয়ে থাকে কিছু মালপত্র উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। স্বভাবতই সেই বিজেপির কর্মীদের সন্দেহ হয় তারা দলীয় কার্যালয়ের ভেতরে ঢোকে আলমারি খুলতেই কার্যত চক্ষু চরক গাছ,বেরিয়ে আসে হাজার হাজার জব কার্ডের বই, দু’নম্বর নানান রকম দলিল জমির দলিল,অসংখ্য ভোটের কার্ড ,ঘটনার খবর পেয়ে পৌঁছায় গড়বেতা থানার পুলিশ,তবে আলমারির একটি অংশ খোলা যায়নি,এলাকার মানুষ মনে করছে এই অংশটা খুললেও এখান থেকে আরো অবৈধ নদীপত্র পাওয়া যাবে। এখন প্রশ্ন একটাই যে তৃণমূলের দলীয় কার্যালয়ের আলমারিতে এত জব কার্ড কোথা থেকে এলো,কেনই বা এল এত ভোটার কার্ড,পুরো বিষয় ঘটিয়ে দেখছে গড়বেতা থানার পুলিশ।

Share This
Categories
বিবিধ

বিদ্যাসাগর শিশু মন্দির প্রাঙ্গণে রক্তদান শিবির, উপস্থিত বিজেপি নেতৃত্ব।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের এক নম্বর অঞ্চলের শোলিডিহার চালাকির মোড় এলাকার বিদ্যাসাগর শিশু মন্দির প্রাঙ্গনে এক নম্বর মন্ডল বিজেপির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জানা গিয়েছে এই রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ মিলিয়ে মোট ১০৮ জন রক্ত দাতা রক্তদান করেন বলে বিজেপির তরফে জানানো হয়েছে,এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সদস্য ধীমান কোলে,ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস,মন্ডল সভাপতি প্রবীণ হালদার,যুব মোর্চার সভাপতি উৎপল পাঁজা সহ অন্যান্য বিজেপির কার্যকর্তারা। এই দিন রক্তদানের পাশাপাশি রাজ্য বিজেপির সদস্য ধীমান কোলের জন্মদিন কেক কেটে পালন করল বিজেপির কার্যকর্তারা। আগামী দিনেও ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে এইরকম উদ্যোগ নেওয়া হবে বলে বিজেপির তরফে জানানো হয়েছে।

Share This