Categories
বিবিধ

সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়ে গড়বেতায় বিজেপির বর্ণাঢ্য যাত্রা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্যজুড়ে খুশির হাওয়া বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের গড়বেতা শহরের বিডিও অফিস সংলগ্ন ফুটবল ময়দান থেকে অভিনন্দন যাত্রা শুরু হয়। এই দিন এই অভিনন্দন যাত্রায় উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রদীপ লোধা, এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক বিজেপির নেতাকর্মীরা। এই দিন এই বিজেপির অভিনন্দন যাত্রায় কয়েক হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। এই যাত্রার মধ্য দিয়ে সাধারণ মানুষকে অভিনন্দন জানানো হয়।

Share This
Categories
বিবিধ

মোথাবাড়ি সিনেমা হলের কাছে আগুনে পুড়ল চালের গাড়ি, ছুটল দমকল।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– মালদার মোথাবাড়ি থানার অন্তর্গত মোথাবাড়ি সিনেমা হল সংলগ্ন এলাকায় চাল বোঝাই একটি গাড়িতে ভয়াবহ আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়িটি এলাকার একটি চালের গোডাউনে মাল আনলোড করতে যাচ্ছিল। তবে গোডাউনের কাছাকাছি পৌঁছাতেই হঠাৎ গাড়িটিতে শর্ট সার্কিট হয় বলে দাবি চালকের। এরপর মুহূর্তের মধ্যেই গাড়ির চালকের কেবিনে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।

ঘটনা দেখতে এলাকায় ভিড় জমে যায়। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা জল নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মোথাবাড়ি থানার পুলিশ ও আধা সামরিক বাহিনী। পুলিশ ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর একটি ইঞ্জিন। দমকল কর্মীরা দ্রুত আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বিভাগ।

Share This
Categories
বিবিধ

৪৫ বছর পর গড়বেতা কলেজে পা রাখলেন প্রদীপ লোধা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিধানসভা কেন্দ্রের সদ্য নির্বাচিত BJP বিধায়ক প্রদীপ লোধাকে শনিবার সংবর্ধনা দিল গড়বেতা কলেজ কর্তৃপক্ষ। এই প্রথম ভূমিপুত্র গড়বেতাতে বিধায়ক হিসেবে নির্বাচিত হয় কলেজ পরিচালন কমিটির সভাপতি, এই দিনই বিধায়ক জানিয়েছেন গড়বেতা কলেজেই পড়াশোনা করেছিলেন। সভাবতই দিনটি তার কাছে ছিল আবেগ-তারিত। তার কথা অনুযায়ী ১৯৮০ সালে কলেজ থেকে বেরিয়েছেন তারপর থেকে আজকের আগে পর্যন্ত তিনি কলেজে ঢোকার সুযোগ পাননি এবং সেটা অবশ্যই রাজনৈতিক কারণে ‌। কলেজের অধ্যক্ষ তাকে সংবর্ধনা জানান এবং তিনি সংবর্ধনা সভাতে কথা দেন যে তিনি গড়বেতা কলেজের জন্য যতদূর সম্ভব উন্নয়ন করবেন।

Share This
Categories
বিবিধ

সরকারি কর্মচারীদের সঙ্গে প্রশাসনিক বৈঠকে শালবনীর বিধায়ক বিমান মাহাতো।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড BDO অফিসে ব্লক প্রশাসনের উদ্যোগে শালবনী বিধানসভা কেন্দ্রের সদ্য নির্বাচিত BJP বিধায়ক বিমান মাহাতোকে সম্বর্ধনা জানানো হয় শনিবার। এই দিন তার হাতে ফুলের স্তবক ও উপহার তুলে দেন BDO দীপাঞ্জন ভট্টাচার্য। পাশাপাশি এই দিন BDO অফিসের সমস্ত সরকারি কর্মচারীদের নিয়ে একাধিক বিষয় নিয়ে বৈঠক করেন বিধায়ক।

Share This
Categories
বিবিধ

চৌরাস্তা মোড়ে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান, জরিমানা বহু বাইক আরোহী।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পর হেলমেট বিহীন বাইক ধরপাকড় শুরু করলো পুলিশ। শনিবারে বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের চৌরাস্তা মোড়ে হেলমেট বিহীন বাইক ধরপাকড় শুরু করলো পুলিশ। এই দিন বেশ কয়েকটি হেলমেট বিহীন বাইক ধরপাকড় করার পর তাদের ফাইন করার পাশাপাশি সতর্ক করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এই দিন OC ট্রাফিক জানিয়েছেন রসকুন্ডু, গড়বেতা,চন্দ্রকোনারোড সহ একাধিক এলাকায় এই অভিযান চলে। আগামী দিনেও এই অভিযান চলবে বলে পুলিশকর্তারা জানিয়েছেন।

Share This
Categories
বিবিধ

কাজী গ্রামে গাঁদা ফুল চাষে নতুন দিশা কৃষকদের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদার কাজী গ্রামে গাঁদা ফুল চাষে সাফল্যের লাভবান চাষি পঙ্কজ মণ্ডল।
কাজী গ্রাম অঞ্চলে গাঁদা ফুল চাষ করে উল্লেখযোগ্য লাভের মুখ দেখছেন স্থানীয় কৃষক
পঙ্কজ মণ্ডল। কম খরচে বেশি লাভ হওয়ায় ধান ও অন্যান্য প্রচলিত ফসলের পরিবর্তে এখন অনেকেই ঝুঁকছেন ফুল চাষের দিকে। বিশেষ করে গাঁদা ফুলের চাহিদা সারা বছর থাকায় কৃষকদের মধ্যে উৎসাহও বাড়ছে।
স্থানীয় কৃষকদের দাবি, পূজা-পার্বণ, বিয়ে, সামাজিক অনুষ্ঠান এবং বাজারে মালা তৈরির কাজে গাঁদা ফুলের ব্যাপক ব্যবহার হওয়ায় এই ফুলের দাম ভালো পাওয়া যাচ্ছে। ফলে অল্প জমিতেই তুলনামূলক বেশি আয় সম্ভব হচ্ছে।
গ্রামের এক চাষি পঙ্কজ মন্ডল জানায় আগে তিনি অন্য চাষ করলেও তেমন লাভ হতো না। বর্তমানে গাঁদা ফুল চাষ করে কয়েক মাসের মধ্যেই ভালো মুনাফা পাচ্ছেন। ফুলের উৎপাদন খরচ কম এবং বাজারে চাহিদা বেশি থাকায় অন্যান্য কৃষকরাও এই চাষে আগ্রহী হয়ে উঠছেন। পঙ্কজ মন্ডলের এই সাফল্য অন্য চাষিদেরও অনুপ্রাণিত করছে।

Share This
Categories
বিবিধ

জিডির সূত্র ধরে তদন্ত, কয়েক মাসে উদ্ধার ৮১০ ফোন।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– আবারও চুরি এবং হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে সাফল্য পেলে মালদা জেলা পুলিশ। ঠিক সেই রকমই উদ্ধার হওয়া ৮১০ টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হল, জেলা পুলিশের পক্ষ থেকে। এই মর্মে শনিবার মালদা জেলা পুলিশ লাইনে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্ধার হওয়া ফোন গুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেন জেলা পুলিশ সুপার অনুপম সিং। জেলা পুলিশ সুপার অনুপম সিং, বিভিন্ন সময় যাদের ফোন হারিয়েছিল তারা জিডি করেছিল থানায়। সেইমতো তদন্ত শুরু করে পুলিশ কয়েক মাসে ৮১০ টি মোবাইল ফোন উদ্ধার করে। তার মধ্যে সবথেকে বেশি ইংলিশ বাজার থানা থেকে উদ্বার হয়। আজ তাদের মধ্য থেকে ১৫০ জন প্রকৃত মালিকদের হাতে এই ফোন গুলি তুলে দেওয়া হয় এবং বাকিগুলি থানার মাধ্যমে তুলে দেওয়া হবে।

Share This
Categories
বিবিধ

সরকার পরিবর্তনের পর কড়া পদক্ষেপ, মালদায় গ্রেফতার তোলাবাজির অভিযোগে।

মালদা, নিজস্ব সংবাদদাতা: — সরকার পরিবর্তন হতেই করা হতে পুলিশ প্রশাসন টোটো স্ট্যান্ডে তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। ধৃতের নাম সাদ্দাম শেখ। শনিবার দুপুরে ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হয়। ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকের চৌরঙ্গী মোড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সাদ্দাম শেখ কালিয়াচকের ঘড়িয়ালীচক এলাকার বাসিন্দা। অভিযোগ, দীর্ঘদিন ধরে কালিয়াচক টোটো স্ট্যান্ডে চালকদের কাছ থেকে জোর করে টাকা আদায় করত সে। একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এরপর শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।
এ বিষয়ে মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিংহ জানান, তোলাবাজির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। কালিয়াচক এলাকার এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Share This
Categories
বিবিধ

বিহার থেকে আনা হচ্ছিল অস্ত্র! কালিয়াচকে ধৃত দুই যুবক।

মালদা, নিজস্ব সংবাদদাত:- মালদহে পুলিশি অভিযানে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং ব্রাউন সুগার উদ্ধার। পৃথক দুইটি অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র এবং ৭৩০ গ্রাম ব্রাউন সুগার তৈরির কাঁচামাল বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মালদহের পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, মাদক এবং অস্ত্রের চোরাকারবারিদের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রাতে কালিয়াচক থানার পুলিশ শাহবাজপুর থেকে সারদা এলাকায় যাওয়ার পথে একটি মোটরবাইক থামিয়ে তল্লাশি চালায়। মোটরবাইকে থাকা একটি ব্যাগে থেকে উদ্ধার হয় চারটি আগ্নেয়াস্ত্র। মোটরবাইকে থাকা দুই যুবককে গ্রেফতার করা হয়। বিহার থেকে ওই আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। ধৃত মঙ্গল মণ্ডল ইংরেজবাজারের গৌড় এলাকার বাসিন্দা। সুজন মন্ডলের বাড়ি কালিয়াচক উমাকান্তটোলা এলাকায়। বিক্রির উদ্দেশ্যে নাকি অপরাধ সংগঠিত করার জন্য ওই আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে তুলেছে পুলিশ।

এদিকে রাতেই ইংরেজবাজারের বাঁধাপুকুর এলাকায় সন্দেহভাজন যুবককে আটক করে উদ্ধার হয়েছে ৭৩০ গ্রাম ব্রাউন সুগার তৈরির কাঁচামাল। এই ঘটনায় দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বাসিন্দা নাজমুল মোল্লা নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মালদহের পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, আটক মাদকের মূল্য ২০ লক্ষ টাকারও বেশি। দক্ষিণ দিনাজপুর থেকে ওই মাদকের কাঁচামাল মালদহে আনা হচ্ছিল। ধৃত নাজমুলকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পেশ করেছে পুলিশ।

Share This
Categories
বিবিধ

লরির ধাক্কায় যুবকের মৃত্যু, দেহ ঘিরে উত্তেজনায় গ্রেপ্তার ৩।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- হরিশ্চন্দ্রপুরে পথ দুর্ঘটনায় মৃত যুবকের দেহ নিয়ে ব্যাপক উত্তেজনা। পুলিশের সঙ্গে উত্তেজিত জনতার খন্ড যুদ্ধ। পুলিশের গাড়ি ভাঙচুর। আক্রান্ত একাধিক পুলিশ কর্মী। পুলিশের লাঠির আঘাতে রক্তাক্ত মৃতের মা। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকালে কুশিদা হাসপাতাল চত্বরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,সাত সকালে লরির ধাক্কায় মৃত্যু হয় রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মানকিবাড়ি এলাকার বাইক চালক যুবক হাসান আলীর (২১)। গুরুতর আহত হন তাঁর দিদি দুলি খাতুন (৩০)। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কুশিদা ক্যাম্প ও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যেতে বাধা দেয় মৃতের পরিবার ও আত্মীয়স্বজনরা। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে তারা।অভিযোগ,পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মৃতের আত্মীয়স্বজন ও কিছু স্থানীয় বাসিন্দা পুলিশের উপর চড়াও হন। শুরু হয় ধস্তাধস্তি ও ব্যাপক উত্তেজনা। ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানার তিন পুলিশকর্মী আহত হন বলে জানা গিয়েছে। পাশাপাশি পুলিশের গাড়িতে ইট,পাথর ও কাঠের গুড়ি ছুড়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে উত্তেজিত জনতার বিরুদ্ধে।পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত পুলিশ লাঠিচার্জ করে। সেই সময় পুলিশের লাঠির আঘাতে আহত হন মৃত যুবকের মা আকালি খাতুন বলে অভিযোগ। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার জেরে ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। নতুন করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য হরিশ্চন্দ্রপুর থানার আইসি সুমিত কুমার ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ও র‍্যাফ মোতায়েন করা হয়েছে কুসিদা এলাকায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার কারণ এবং পরবর্তী সংঘর্ষের ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

Share This