Categories
বিবিধ

কাটমানি নিয়ে কাজ বিক্রির অভিযোগ, সরব মালদার বিজেপি জেলা পরিষদ সদস্যরা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- মালদা জেলা পরিষদে ঠিকাদার সিন্ডিকেট রাজ ও টেন্ডার দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ।
তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদে‌ বছরের পর বছর ধরে চলছে সিন্ডিকেট রাজ। চলছে টেন্ডার দুর্নীতি। কোন সাধারণ ঠিকাদার এখানে জেলা পরিষদ থেকে সরাসরি কাজ পায় না। তৃণমূলের আশ্রয় থাকা কিছু সিন্ডিকেট মাফিয়া সমস্ত ঠিকাদারি কাজ নিজেদের নামে করে নেয়। এরপর ১২ থেকে ২২% কাঠ মানি নিয়ে সেই কাজ বাজারে বিক্রি করা হয়। বছরের পর বছর ধরে কোটি কোটি টাকা দুর্নীতি চলছে। এর সাথে জড়িত বর্তমান তৃণমূলের জেলা পরিষদের সদস্য থেকে শুরু করে সভাধিপতি কর্মাধ্যক্ষ ও কিছু আধিকারিক। এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দারস্থ হয়েছেন মালদা জেলা পরিষদের চার বিজেপি সদস্য। আর এই ঘটনা জুড়ে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য।
তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদ, বছরের পর বছর ধরে চলছে টেন্ডার দুর্নীতি। কোটি কোটি টাকা গেছে তৃণমূল কংগ্রেসের নেতা ও কিছু আধিকারিকদের পকেটে।
আর এত পরিমান কাঠ মানি নেওয়া হয় যে সাধারণ একজন ঠিকাদারের সঠিকভাবে কাজ করার কোন উপায় থাকেনা। ফলে কোন কাজ ছয় মাসের বেশি টেকসই হয় না। ঈদ শুরু করতে হবে দাবী বিজেপির জেলা পরিষদের সদস্যদের। অভিযোগ অস্বীকার করে
সবাই একসাথে কাজ করি, আহ্বান জেলা পরিষদের সহ-সভাপতি তৃণমূল নেতা এটিএম রফিকুলের।
ইতিমধ্যেই বিজেপির চার জেলা পরিষদ সদস্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে লিখিত অভিযোগ করেছেন।

Share This
Categories
বিবিধ

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে গতি, হবিবপুরে জমির মালিকদের ক্ষতিপূরণ প্রদান।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– নতুন রাজ্য সরকারের নির্দেশে মালদার ভারত-বাংলাদেশ সীমান্তের উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য অবশেষে জমি অধিগ্রহণের কাজ সম্পূর্ণ করে সোমবার হবিবপুর ব্লকের সীমান্তবর্তী এলাকার তাঁরকাটা দেওয়া জন্য জমির ২১৪ জন মালিকের হাতে চেক তুলে দেওয়া হলো ।সেই সব জমির মালিকদের জমির পরিমাণ অনুযায়ী তাদের সরকারি প্রাপ্য টাকার চেক তুলে দেওয়া হল।সোমবার দুপুরে হবিবপুর ব্লকের জিতু মঞ্চে এই জমি চেক বিলি করা হয়।এদিন উপস্থিত ছিলেন, হবিবপুর বিধানসভার বিধায়ক জয়েল মুর্মু হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখীরানী সাহা, হবিবপুর বিডিও কৃষ্ণকান্ত মন্ডল সহ বিএসএফের উচ্চপদস্থ আধিকারিক ও ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অন্যান্য আধিকারিকেরা।

এবিষয়ে হবিবপুর বিধান সভার বিধায়ক জুয়েল মূমূ বলেন,নতুন সরকার গঠনের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ঘোষণা করেছিলেন ৪৫ দিনের মধ্যে জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন করতে হবে সে কথা অনুযায়ী হবিবপুর বিধানসভার কাজ শুরু হয়েছে। তিনি আরো বলেন সীমান্ত সুরক্ষা জোরদার করতে এই উদ্যোগ।

Share This
Categories
বিবিধ

কড়া নিরাপত্তায় মালদার হোল্ডিং সেন্টার, সিসিটিভি নজরদারিতে ৯ জন।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- মালদায় চালু হয়ে গেল হোল্ডিং সেন্টার।ইংরেজবাজার শহরের চন্দনপার্ক, এটাই মালদা জেলার একমাত্র হোল্ডিং সেন্টার। রবিবার বাংলাদেশী হিসেবে চিহ্নিত ৯ জনকে এনে রাখা হয়েছে এই হোল্ডিং সেন্টারে। যার মধ্যে ৩ মহিলা ও ৬ নাবালক ও নাবালিকা আছে। এদের গাজোল থানার পান্ডুয়া থেকে ধরে আনা হয়েছে ।নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সেখানে সিসিটিভি বসানো হয়েছে। ১২ জন পুলিশ, ৩ জন সিভিল ডিফেন্স, ৩ সিভিক ও রান্নার জন্য রাঁধুনি নিযুক্ত করা হয়েছে।

Share This
Categories
বিবিধ

পরিচ্ছন্ন হাসপাতাল গড়ার বার্তা, বেদরাবাদে বিশেষ স্বচ্ছতা কর্মসূচি।।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- আজ বৈষ্ণবনগর বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে বৈষ্ণবনগর 54 বিধানসভার বিধায়ক রাজু কর্মকারের উদ্যোগে বেদরাবাদ হাসপাতাল চত্বরে স্বচ্ছতা অভিযান কর্মসূচি ৷ মালদার কালিয়াচক তিন নম্বর ব্লকের বৈষ্ণবনগর বিধানসভার অন্তর্গত বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে উক্ত কর্মসূচিতে উপস্থিত বিধায়কের পাশাপাশি কালিয়াচক 3 ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ তথা BMOH ড: এস.কে আবদুল্লাহ ৷ এই উদ্যোগে আজ হাসপাতাল চত্বরে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। হাসপাতালের চারপাশে জমে থাকা আবর্জনা সরানো, নিকাশি ব্যবস্থা পরিষ্কার করা এবং রোগী ও সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এছাড়াও এই স্বচ্ছতা অভিযানে আজ হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি, দলীয় কর্মী ও সাধারণ মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। দেখা যায় বিধায়ক নিজেই ঝাড়ু হাতে ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিভিন্ন সরঞ্জাম নিয়ে হাসপাতাল চত্বর পরিষ্কার করার কাজে হাত লাগান এমনকি সকলের উদ্দেশ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার বার্তা তুলে ধরেন। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আবেদন জানান।
বিধায়ক রাজু কর্মকার জানান, হাসপাতাল এমন একটি জায়গা যেখানে প্রতিদিন বহু মানুষ চিকিৎসার জন্য আসেন তাই হাসপাতাল চত্বর পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, শুধু প্রশাসনের উপর নির্ভর না করে সমাজের প্রতিটি মানুষের উচিত নিজেদের আশপাশ পরিষ্কার রাখার দায়িত্ব নেওয়া তাছাড়া BMOH Dr. Sk আবদুল্লাহ জানান হাসপাতালে বিধায়কের এই ধরনের উদ্যোগ সত্যিই খুব প্রশংসনীয় ও অভিনব আমরা এই উদ্যোগে অত্যন্ত খুশি আগামী দিনে আমরা হাসপাতালের পরিবেশ আরও স্বচ্ছ ও সুন্দর করে গড়ে তুলবো এবং যা যা ঘাটতি ও অভাব রয়েছে সেই দিকটা লক্ষ্য থাকবে ।

Share This
Categories
বিবিধ

ভোটের আগে আশ্বাস, এখনও কাজ শুরু নয়—ডাবচা উড়ালপুল নিয়ে বাড়ছে অসন্তোষ।।

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর :- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডের ডাবচা রেলগেটে একটি স্থায়ী উড়ালপুল (ফ্লাইওভার) নির্মাণের দাবিতে দীর্ঘদিন ধরে সরব স্থানীয় বাসিন্দারা। মেদিনীপুর-আদ্রা রেলপথের অত্যন্ত ব্যস্ত এই লেভেল ক্রসিংয়ের কারণে প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন হাজার হাজার মানুষ। যদিও বিধানসভা নির্বাচনের আগে এটি নির্মাণের আশ্বাস দিয়েছিল বিজেপি। কিন্তু ভোট মিটতেই বিজেপি ব্যস্ত তোলাবাজি আর দলীয় কার্যালয় উদ্বোধনে অন্তত এমনটাই পর্যবেক্ষণ রাজনৈতিক মহলের। রাজনৈতিক মহলের আরও পর্যবেক্ষণ ঝাঁটা নিয়ে হাসপাতালে রাস্তাঘাটে ঝাঁট দেওয়ার পর ছবি তুলে ফেসবুকে আপলোড ছাড়া কাজ করার মত মানসিকতা নেই বিধায়কেরও।

এদিকে এই রেল গেটটিতে ঘন ঘন ট্রেন চলাচলের ফলে দিনের সিংহভাগ সময় গেট বন্ধ থাকায় এই রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে স্কুল-কলেজের পড়ুয়া, অফিসযাত্রী থেকে শুরু করে জরুরি পরিষেবার গাড়ি ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি, এই উড়ালপুলটি নির্মিত হলে সমগ্র ব্লকের যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক বদল আসবে। এর ফলে যেমন ব্লকের সিংহভাগ পূর্বদিকের গ্রামের বাসিন্দাদের ব্লক অফিস, চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউস সহ শহরের মূল বাণিজ্যিক অংশে আসতে সুবিধা হবে, তেমনি পশ্চিম দিকের এলাকার সাথেও জুড়ে যাবে ব্লকের একটি বড় অংশ। যার জেরে ব্লকের দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতাল ও ডিগ্রি হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্রে আপদকালীন সময়ে সহজেই যাতায়াত করা সম্ভব হবে।

ব্যবসায়ী থেকে শুরু করে আমজনতা—সকলেরই স্পষ্ট দাবি, নিত্যদিনের এই যানজট ও দুর্ভোগের স্থায়ী সমাধানে প্রশাসন অবিলম্বে উড়ালপুল নির্মাণের সদিচ্ছা দেখাক। দ্রুত কাজ শুরু না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চন্দ্রকোনা রোড বাসী।

Share This
Categories
বিবিধ

শ্রমিক স্বার্থ রক্ষায় আন্দোলনের ডাক ভারতীয় জনতা মজদুর মঞ্চের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- নির্বাচনের পর এই প্রথম মালদা জেলায় মজদুর মঞ্চের সভা অনুষ্ঠিত হলো।মালদা জেলার আইহো এলাকায় রবিবার বিকেলে অনুষ্ঠিত হল ভারতীয় জনতা মজদুর মঞ্চের একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা। বিধানসভা নির্বাচনের পর এই প্রথম জেলায় বড় আকারে সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের নিয়ে বৈঠক হওয়ায় রাজনৈতিক ও শ্রমিক মহলে যথেষ্ট গুরুত্ব তৈরি হয়েছে। আইহোর একটি বেসরকারি লজে আয়োজিত এই সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু বিড়ি শ্রমিক, টোটো চালক ও অন্যান্য শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন।

সভায় শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মসংস্থানের সমস্যা, সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ এবং বিড়ি শিল্পের সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংগঠনের নেতৃত্বের দাবি, আগামী দিনে শ্রমিকদের স্বার্থ রক্ষায় বৃহত্তর আন্দোলন, সচেতনতা কর্মসূচি ও সংগঠন সম্প্রসারণের কাজে জোর দেওয়া হবে।

এদিনের সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা মজদুর মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পশুপতি মন্ডল এবং রাজ্য সভাপতি স্বপন কুমার নন্দী। পাশাপাশি নতুন সাংগঠনিক দায়িত্বও ঘোষণা করা হয়। উত্তর মালদা জেলার সভাপতি পদে দায়িত্ব পান বিজয় সিংহ সহ সভাপতি তনুজ প্রামানিক এবং দক্ষিণ মালদার সভাপতি হিসেবে মনোনীত হন সফিউল হক, একাধিক সংগঠক ও শ্রমিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভা থেকে নেতৃত্বরা জানান, শুধুমাত্র আন্দোলন নয়, শ্রমজীবী মানুষের সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও সংগঠন সক্রিয় ভূমিকা পালন করবে। সংগঠনের জেলা নেতৃত্বের বক্তব্য, “শ্রমিকদের অধিকার রক্ষাই আমাদের মূল লক্ষ্য। সাধারণ মানুষের পাশে থেকে তাদের ন্যায্য দাবি আদায়ে আমরা সর্বদা লড়াই চালিয়ে যাব।”

বৈঠক ঘিরে শ্রমিকদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আগামী দিনে মালদা জেলার প্রত্যন্ত এলাকায় আরও শক্তিশালীভাবে সংগঠন বিস্তারের উদ্যোগ নেওয়া হবে।

Share This
Categories
বিবিধ

BJP-র আসন সংখ্যা ২০৮, কেশপুর বাজারে উদযাপনে কর্মী-সমর্থকদের ঢল।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রবিবার ছিল দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল,এই ফলাফলে বিজেপির জয় লাভের পর রাজ্যে বিজেপির আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০৮। সেই আনন্দে এইদিন বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বাজারে বিজয় মিছিল করলো বিজেপি নেতৃত্ব। এই দিন এই বিজয় মিছিলে কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। এই দিন এই মিছিল গোটা বাজার পরিক্রমা করে। বিজয় মিছিলের পাশাপাশি এই দিন পথসভার আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। যেখানে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সরকারের আমলের বিভিন্ন দুর্নীতির তুলে ধরেন বিজেপি নেতৃত্ব।

Share This
Categories
বিবিধ

রক্তদানের পাশাপাশি মেধাবীদের সম্মান, মানবিক উদ্যোগ জেলা বাস অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে এবং থ্যালাসেমিয়া ও মুমূর্ষ রোগীদের সাহায্যার্থে এগিয়ে এলো পশ্চিম মেদিনীপুর জেলা বাস অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। রবিবার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড সেন্ট্রাল বাসস্ট্যান্ডে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জানা গিয়েছে এই রক্তদান শিবিরে মহিলা এবং পুরুষ মিলিয়ে প্রায় ৪৮ জন রক্তদাতা রক্তদান করতে পারবেন। এই দিন রক্তদান শিবিরের পাশাপাশি এইদিন ব্লকের সমস্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জানানো হয় অ্যাসোসিয়েশনের তরফ থেকে। জানা গিয়েছে এই দিন ব্লকের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ২৩ জন কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জানানো হয় অ্যাসোসিয়েশনের তরফ থেকে। এই দিন উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি বলদেব সাহা, এছাড়াও উপস্থিত সৌমিক কারক, দেবেশ দত্ত, সৈকত দে, মনোরঞ্জন মাইতি সহ এলাকার বিশিষ্ট সমাজসেবীরা।

Share This
Categories
বিবিধ

Uniform India Foundation ও International CUTS-এর উদ্যোগে সচেতনতা কর্মসূচি।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- Uniform India Foundation এবং International CUTS সংগঠনের যৌথ উদ্যোগে সাইবার ক্রাইম সম্পর্কিত সচেতনতা শিবিরের আয়োজন করা হয় পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত দেউলিয়া বাজারে। রবিবার দেউলিয়া বাজারের একটি বেসরকারি আবাসনে সাইবার ক্রাইম সম্পর্কিত এই কর্মসূচিতে প্রায় ১৪০ জন সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। কিভাবে এই ক্রাইম থেকে মানুষ নিজেকে সুরক্ষিত রাখবে সেই বিষয় নিয়ে সচেতনতা করা হয় এই দিন। প্রসঙ্গত রাজ্যে সাইবার ক্রাইমে প্রতারিত হয়েছেন বহু মানুষ। মাঝেমধ্যেই সংবাদমাধ্যমে শোনা যায় সেই খবর। এই দিন উপস্থিত ছিলেন Uniform India Foundation এর সভাপতি সৌম্য সাহু, সম্পাদক তুষার ব্যানার্জি,HR manager বংশী বদন সাহু সহ অন্যান্য সংগঠনের সদস্যরা। এই দিন কর্মকর্তাটা জানিয়েছেন আগামী দিনেও সাধারণ মানুষের স্বার্থে এই ধরনের সচেতনতা শিবিরের আয়োজন করবে শহরের বিভিন্ন এলাকায়।

Share This
Categories
বিবিধ

গিরিধারী চকে সাংস্কৃতিক আবহে পালিত হল রবীন্দ্র-নজরুল স্মরণ অনুষ্ঠান।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মেদিনীপুর শহরের গিরিধারী চক এলাকায় ‘কল্পতরু গেস্ট হাউস’-এ স্বেচ্ছাসেবী সংগঠনের পঞ্চম বর্ষ প্রতিষ্ঠা দিবস পালন এবং রবীন্দ্র-নজরুল স্মরণ অনুষ্ঠান পালিত হল। প্রদীপ প্রজ্জ্বলন এবং দুই মহান কবির প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রক্তযোধ্যা এবং বিশিষ্ট সমাজসেবী বিপ্লব আর্য মহাশয়, সঙ্গীত শিল্পী সৈকত চৌধুরী, শিক্ষক সমীর দে, শিক্ষক গৌতম ভূঁইয়া ,শিক্ষক বিশ্বজিৎ মাজী, মেদিনীপুর মেডিক্যাল কলেজের কার্ডিওলজি বিভাগের সদস্য সুব্রত সামন্ত। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সম্পাদক মাননীয় সৌরেন্দ্র নাথ ভুঁইয়া, সদস্য রমেন বাগ, জয়দেব দোলাই,অনুভব সর, অতনু ঘোষ, উত্তম সাহা, জয়দেব সিং,সৌরভ দত্ত মহাশয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক মাননীয় শুকদেব কুইলা মহাশয়। অনুষ্ঠানটির পরিচালনা করেন সংগঠনের সদস্য শিক্ষক তরুন মণ্ডল মহাশয়। এছাড়াও অনেক গুণীজন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যেন মনে হয়েছিল চাঁদের হাট বসেছে। অনেক কচি-কাঁচারা এই অনুষ্ঠানে বিভিন্নভাবে (নাচ, গান, আবৃতি ইত্যাদি ) অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে আরও সাফল্যমুখী করে তোলে। অনেকের বক্তব্যের মধ্য দিয়ে ফুটে ওঠে এই দুই মহান কবির আদর্শ। কবিদ্বয়ের চিন্তা-চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের আগামীর পথ চলতে হবে। সমাজসেবী বিপ্লব আর্য-এর কথায় ‘এই সংগঠনের সঙ্গে আমি বেশ কয়েকবছর যুক্ত আছি। সংগঠন যেভাবে কাজ করে চলেছে তা সত্যিই প্রশংসশীয়। সংগঠনের আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক।” অবশেষে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে সমগ্র অনুষ্ঠানটি সমাপ্ত হয়। মাননীয় শিক্ষক ও সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া মহাশয় সংগঠনের শ্রীবৃদ্ধি কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

Share This