Categories
বিবিধ

আদালতে জামিন, তবু জেলমুক্তি নয়—অভিজিৎ দে ভৌমিক ফের পুলিশি হেফাজতে।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের জামিন মিললেও মুক্তি মিলল না। নতুন করে আরও দুটি মামলায় তাঁর নাম যুক্ত হওয়ায় বৃহস্পতিবার তাঁকে ফের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় কোচবিহার জেলা আদালত।

গত ২২ জুলাই বাগডোগরা থেকে গ্রেপ্তার হন অভিজিৎ দে ভৌমিক। পরদিন তাঁকে কোচবিহার জেলা আদালতে তোলা হলে আদালত ১১ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। সেই রিমান্ডের মেয়াদ শেষ হলে পুরনো মামলায় জামিন পেলেও নতুন একাধিক মামলায় তাঁর নাম জড়ানো হয়। এর জেরে আদালত তাঁকে আরও তিন দিনের পুলিশি হেফাজতে পাঠায়।

বৃহস্পতিবার সেই রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর ফের আদালতে তোলা হলে সংশ্লিষ্ট মামলায় জামিন মঞ্জুর হয়। তবে নতুন করে আরও দুটি মামলায় নাম যুক্ত হওয়ায় আদালত পুনরায় পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। অভিজিৎ দে ভৌমিকের আইনজীবী নুরুল আমিন চৌধুরী জানান, চার দিন পর তাঁকে আবার কোচবিহার জেলা আদালতে হাজির করা হবে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *