Categories
বিবিধ

আসানসোলে টানা বৃষ্টির জের, নিচু এলাকাগুলিতে ঢুকল জল—বাড়ল দুর্ভোগ।

আসানসোল, নিজস্ব সংবাদদাতা:- গত দু’দিন ধরে টানা বৃষ্টির জেরে আসানসোলে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। প্রবল বৃষ্টির কারণে শহরের একাধিক নিচু এলাকায় জল জমে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে।

দিলদারনগর, রামকৃষ্ণ ডাঙ্গাল, চাঁদমারি-সহ বেশ কয়েকটি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। কোথাও কোথাও বাড়িঘর ও রাস্তায় জল ঢুকে পড়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। জল জমে যাওয়ায় দৈনন্দিন যাতায়াতেও ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে বাসিন্দাদের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত দু’দিনের লাগাতার বৃষ্টিতে শহরের বিভিন্ন অংশে জল নিষ্কাশন ব্যবস্থা কার্যত চাপে পড়েছে। নিচু এলাকাগুলিতে পরিস্থিতি তুলনামূলকভাবে বেশি খারাপ।

টানা বৃষ্টির জেরে নতুন করে জলস্তর বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছেন স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা বলে জানা গিয়েছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *