Categories
বিবিধ

রেললাইনে ধসের জের, মালদহ থেকে কলকাতা-শিলিগুড়িগামী একাধিক ট্রেন বাতিল।

মালদহ, নিজস্ব সংবাদদাতা:- নিউ ফরাক্কার স্টেশনের কাছে রেললাইনে ধ্বসের ঘটনায় রাজ্যজুড়ে ব্যাহত ট্রেন চলাচল। মালদহে ব্যাপক দুর্ভোগের মুখে যাত্রীরা। মালদহ থেকে কলকাতা বা শিলিগুড়িগামী একাধিক ট্রেন বাতিল হওয়ায় সমস্যার মুখে জেলার যাত্রীরা। গতকালের পর আজও উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যাতায়াতের একাধিক ট্রেন বাতিলের ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। এরমধ্যে রয়েছে বহু গুরুত্বপূর্ণ ট্রেন।

বাতিল তালিকায় হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস, শিয়ালদা- বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস, শিয়ালদা- আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, শিয়ালদা- মালদা টাউন গৌড় এক্সপ্রেস, শিয়ালদা- নিউ আলিপুরদুয়ার দার্জিলিং মেল, শিয়ালদা- বালুরঘাট এক্সপ্রেস, শিয়ালদা- নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, শিয়ালদা- জলপাইগুড়ি হামসফর এক্সপ্রেস, কলকাতা- রাধিকাপুর এক্সপ্রেস, যোগবানি এক্সপ্রেস। এক্সপ্রেস, হাওড়া- কাটিহার এক্সপ্রেস প্রভৃতি ট্রেন।
রেল সূত্রে জানা গিয়েছে, মালদহ থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ যাওয়ার বেশিরভাগ ট্রেনই বাতিল। হাতেগোনা কিছু ট্রেন আজিমগঞ্জ স্টেশন হয়ে ঘুরপথে চালানোর ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, মালদহের বহুযাত্রী গতকাল রাতে ট্রেন বাতিল হয়ে যাওয়ায় স্টেশন থেকে ফিরতে বাধ্য হন। আজ সকালেও একের পর এক ট্রেন বাতিলের ঘোষণায় সমস্যা আরও বেড়েছে। যাত্রীদের অভিযোগ, রেলের তরফে ট্রেন বাতিলের খবর সময় থাকতে না জানানোই বিকল্প ব্যবস্থা করতে পারা যাচ্ছে না। গন্তব্যে পৌঁছনো সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
অনেকে জরুরী প্রয়োজনে কলকাতা বা শিলিগুড়ি যাচ্ছিলেন। অনেকের পরিকল্পনা ছিল সপ্তাহের শেষের ছুটি কাটানো। কিন্তু, সবক্ষেত্রেই সমস্যা হয়ে দাঁড়িয়েছে একাধিক ট্রেন বাতিলের ঘটনা।

যাত্রীদের অভিযোগ, কবে বা কখন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে তার স্পষ্ট কোনও নির্দেশিকা নেই। ফলে পরবর্তী পরিকল্পনা করতেও সমস্যায় পড়তে হচ্ছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *