মালদা, নিজস্ব সংবাদদাতা:– ভুতনিতে প্রতিনিয়ত বাড়ছে গঙ্গা নদীর জলস্তর ইতিমধ্যে চরম বিপদ সীমার উপর দিয়ে বইছে গঙ্গা। কেশরপুরের বাঁধ ভেঙে জলমগ্ন প্রায় ২৫টিরও বেশি গ্রাম। যার মধ্যে দুর্লভ টলা ভুবন টোলা কেদার টোলা মানিকনগর সহ বেশ কিছুটা গ্রাম ব্যাপকভাবে জলমগ্ন। জলবন্ধী প্রায় 15 হাজারের বেশি মানুষ। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে মানিকচকেই রয়েছেন তিন রাজ্যের তিন প্রতিমন্ত্রী। মানিকচকের থেকেই বিষয়টির তদারকি করছেন তাদের সহায়তায় রয়েছে মানিকচকের বিধায়ক গৌড় চন্দ্র মন্ডল।। ইতিমধ্যে সাতটি ত্রাণ শিবির খোলা হয়েছে। বাঁধে থাকার প্রায় ৪০০ পরিবারকে শুকনো খাবার তুলে দেওয়া হয়েছে।। জলবন্ধী অবস্থায় থাকা দূর্গতদের উদ্ধারের চেষ্টা করছে প্রশাসন তবে তারা নিজের বাড়ি ছাড়তে নাড়াচ্ছে। তবে জল বাড়লে পরিস্থিতি বেগতিক হতে পারে তাই তাদের যে কোন প্রকারের উদ্ধারে তৎপর প্রসাসন।
Categories
গঙ্গার জল বাড়তেই ভূতনীতে ভয়াবহ বন্যা, জলবন্দি ১৫ হাজারের বেশি মানুষ।