Categories
বিবিধ

জলমগ্ন কজওয়ে, বিচ্ছিন্ন যান চলাচল—শিলাবতীর জল বাড়ায় সমস্যায় গড়বেতার বাসিন্দারা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-গত কয়েকদিনের অতি ভারী বৃষ্টিপাতের জেরে শিলাবতী নদীতে বাড়ল জলস্তর। আর নদীর জল বেড়ে যাওয়ায় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু নম্বর ব্লকের হুমগড়-পাথরবেড়িয়া রাস্তার কজওয়ের উপর দিয়ে বইছে জল। পরিস্থিতি এমনই যে, কজওয়ের উপর দিয়ে জল প্রবাহিত হওয়ায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে ওই রাস্তা দিয়ে যান চলাচল। এর ফলে চরম সমস্যায় পড়েছেন ওই রাস্তার উপর নির্ভরশীল সাধারণ মানুষ। বিশেষ করে যাতায়াতকারী স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের জন্য তৈরি হয়েছে বড়সড় সমস্যা। নদীর জলস্তর এবং স্রোত বাড়তে থাকায় দুর্ঘটনা এড়াতে কজওয়ের উপর দিয়ে যাতায়াত বন্ধ রাখা হয়েছে। প্রশাসনের তরফেও পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *