Categories
বিবিধ

দুর্ঘটনা রুখতে মালদা-নালাগোলা রাজ্য সড়কে নজরদারি, আইহোতে ট্রাফিক পুলিশের অভিযান।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদা-নালাগোলা রাজ্য সড়কের আইহো বাসস্ট্যান্ডে মালদা জেলা ট্রাফিকের পুলিশের নির্দেশে চালানো হল স্পেশাল ড্রাইভ কর্মসূচি। এদিন ট্রাফিক পুলিশের উদ্যোগে পথচারী ও গাড়ি চালকদের নিরাপত্তা বিধি মেনে চলার বিষয়ে নজরদারি চালানো হয়।আইহো বাসস্ট্যান্ড এলাকায় হেলমেট ও সিটবেল্ট ব্যবহার নিয়ে বিশেষভাবে নজর রাখেন ট্রাফিক পুলিশকর্মীরা। হেলমেট ছাড়া বাইক চালানো এবং সিটবেল্ট না পরে গাড়ি চালানো ব্যক্তিদের দাঁড় করিয়ে সচেতন ও সতর্ক করা হয়। পাশাপাশি, নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী জরিমানাও করার ছবিও ধরা পড়ে।প্রশাসন সূত্রে জানা গেছে, পথ দুর্ঘটনা কমানো এবং সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই বিশেষ নজরদারি অভিযান চালানো হচ্ছে। আগামী দিনেও গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় এ ধরনের অভিযান চলবে বলে জানা গেছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *