Categories
বিবিধ

সুমিত রায়ের জেল হেফাজতের নির্দেশ, তদন্তে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :-বালি ওভারলোডিং মামলায় পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর সুমিত রায়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল মেদিনীপুর আদালত। গত শনিবার থেকে দু’দিনের পুলিশ হেফাজতে ছিলেন ধৃত সুমিত রায়। সোমবার পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর তাঁকে মেদিনীপুর আদালতে হাজির করে শালবনী থানার পুলিশ।

সরকারি আইনজীবী সৈয়দ নাজিম হাবিব জানান, বালি ওভারলোডিং সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সুমিত রায়কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। সেই হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর এদিন তাঁকে আদালতে তোলা হয়। শুনানি শেষে বিচারক সুমিত রায়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

তদন্তের স্বার্থে সিম কার্ড সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও আদালতে জানানো হয়েছে। পাশাপাশি, এই মামলার তদন্তে আরও কয়েকজন গ্রাহকের নাম সামনে আসতে পারে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। তাঁদের আগামী দিনে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। প্রয়োজনে তাঁদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদনও করা হতে পারে বলে জানিয়েছেন সরকারি আইনজীবী।

এখন সুমিত রায় জেল হেফাজতে থাকাকালীন মামলার তদন্ত কোন দিকে এগোয়, এবং তদন্তে আরও কারও নাম উঠে আসে কি না, সেদিকেই নজর রয়েছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *