Categories
বিবিধ

১১তম বর্ষে মহিলা পরিচালিত দুর্গাপুজো, অষ্টমীতে কালীতলা মাতৃমণ্ডলীতে উপচে পড়ল ভিড়।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদার হবিবপুরের থানাপাড়া কালীতলা মাতৃমণ্ডলীর দুর্গোৎসব কমিটির উদ্যোগে হবিবপুর কালীতলা মাঠে অনুষ্ঠিত হচ্ছে ১১ তম দুর্গাপুজো। মহিলা পরিচালিত এই পুজোকে ঘিরে অষ্টমীর দিন সকাল থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

অষ্টমীর পুণ্যলগ্নে দেবী দুর্গার চরণে অঞ্জলি দিতে মহিলাদের ভিড় উপচে পড়ে। পাশাপাশি সন্ধিপুজোতেও মহিলারা গভীর নিষ্ঠা ও ভক্তিভরে পুজোয় অংশগ্রহণ করেন। ১০৮ টি পদ্মফুল মায়ের চরণে দিয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভক্তিময় পরিবেশে মুখরিত হয়ে ওঠে গোটা পুজো প্রাঙ্গণ।

মহিলাদের উদ্যোগে পরিচালিত এই দুর্গোৎসব এলাকায় এক বিশেষ আকর্ষণ হয়ে উঠে

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *