Categories
বিবিধ

ঢাকের বাদ্যি আর উলুধ্বনিতে মুখর মালদার হরিশ্চন্দ্রপুর, সিঁদুর খেলায় ধরা পড়ল বাঙালির ঐতিহ্য।

মালদা, নিজস্ব সংবাদদাতা : – ঢাকের বাদ্যি, উলুধ্বনি আর সিঁদুরের রাঙা আবিরে বিজয়া দশমীর আবহে মেতে উঠেছে বাঙালি। কিন্তু উৎসবের রঙের আড়ালেই মন জুড়ে বিষাদের সুর। আজ যে মায়ের বিদায়বেলা! মালদার হরিশ্চন্দ্রপুর ডেইলি মার্কেট ঘোষপাড়া সার্বজনীন দূর্গা পুজো কমিটি। বিজয়া দশমী উপলক্ষে আয়োজিত হল সিঁদুর খেলা। মৃন্ময়ী মায়ের গালে সিঁদুর লেপে দিয়ে তাঁকে বরণ করে নিলেন বাঙালি বাড়ির বধূরা। সিঁদুরের রাঙা রঙে মায়ের কাছে প্রার্থনা, সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকুক। চোখের কোণে জল, মুখে হাসি আবেগের এই মেলবন্ধনেই যেন ধরা পড়ল বাঙালির চিরন্তন দুর্গোৎসব। বিদায়বেলায় একটাই প্রার্থনা আসছে বছর আবার এসো মা!

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *