Categories
বিবিধ

ভোরের অন্ধকারে খড়্গপুরে দুর্ঘটনা, যাত্রীবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু, হাসপাতালে ১২ জন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-ভোরের অন্ধকারে ভয়াবহ পথ দুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রেলারে সজোরে ধাক্কা যাত্রীবোঝাই পিকআপ ভ্যানের! মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির, আহত আরও ১২ জন! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের সাহা চকে, শুক্রবার ভোরে।
স্থানীয় সূত্রে খবর, একটি অনুষ্ঠান থেকে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে ফিরছিলেন পিকআপ ভ্যানে থাকা যাত্রীরা। গাড়িতে পুরুষ ও মহিলা মিলিয়ে বেশ কয়েকজন ছিলেন। সেই সময় সাহা চকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারে সজোরে ধাক্কা মারে পিকআপ ভ্যানটি।
প্রাথমিক অনুমান, চালকের ঘুম পেয়ে যাওয়ার কারণেই ঘটতে পারে এই দুর্ঘটনা। যদিও দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সবংপুর ফাঁড়ির পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকি ১২ জনের চিকিৎসা চলছে।
আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান মেদিনীপুরের বিধায়ক চিকিৎসক শঙ্কর গুছাইত।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *