Categories
রিভিউ

আজ ১৬ এপ্রিল, ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

আজ ১৬ এপ্রিল। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

 

দিবস—–

 

(ক)  আজ বিশ্ব কণ্ঠ দিবস।

(খ) হাজব্যান্ড অ্যাপ্রিসিয়েশন ডে।

 

আজ যাদের জন্মদিন—-

১৬৪৬ – জুলিস হার্ডোইন ম্যানসার্ট, ফ্রান্সের বিশিষ্ট স্হপতি।

 

১৭২৮ – জোসেফ ব্ল্যাক, ফরাসি বংশোদ্ভূত স্কটস চিকিৎসক ও রসায়নবিদ।

 

১৮৪৪ – আনাতোল ফ্রঁস নোবেলজয়ী ফরাসি কবি সাংবাদিক ও ঔপন্যাসিক।

১৮৬৭ – উইলবার রাইট, মার্কিন প্রকৌশলী ও উড়োজাহাজের আবিস্কারক।

 

১৮৮৫ – বিপ্লবী উল্লাসকর দত্ত, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব।

 

১৮৮৯ – চার্লি চ্যাপলিন, ইংরেজ চলচ্চিত্র অভিনেতা ও চলচ্চিত্রকার।

১৮৯৬ – ক্রিস্টান জারা, তিনি ছিলেন রোমানীয় ফরাসি কবি ও সমালোচক।

১৯২১ – পিটার ইউস্টিনফ, ইংরেজ কবি নাট্যকার চলচ্চিত্রকার চিত্রনাট্যকার,বেতার সম্প্রচারক ।

 

১৯২৭ – পোপ বেনেডিক্ট, ষোড়শ।

১৯৪৭ – গেরি রাফেরটয়, স্কটিশ গায়ক ও গীতিকার।

১৯৫৪ – এলেন বারকিন, আমেরিকান অভিনেত্রী।

 

১৯৬০ – রাফায়েল বেনিতেজ, সাবেক স্প্যানিশ ফুটবলার ও ম্যানেজার।

১৯৬০ – পিয়ের লিটবারস্কি, সাবেক জার্মান ফুটবলার ও ম্যানেজার।

 

১৯৬৫ – মার্টিন লরেন্স, আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৭২ – কোনকিতা মার্টিনেজ, সাবেক স্প্যানিশ বংশোদ্ভূত আমেরিকান টেনিস খেলোয়াড়।

১৯৭৭ – ফ্রেড্রিক লুক্সুমবার্গ, সুইডিশ ফুটবলার।

 

১৯৭৮ – লারা দত্ত, ভারতীয় মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী, মিস ইউনিভার্স-২০০০।

১৯৮৫ – টায়ে টাইও, নাইজেরিয়ান ফুটবলার।

১৯৮৬ – শিনজি অকাযাকি, জাপানি ফুটবলার।

১৯৮৭ – আরন লেননোন, ইংরেজ ফুটবল খেলোয়াড়।

 

ইতিহাসের পাতায় আজকের দিনের ঘটনাবলী—-

১৮৫৩ – ভারতের বোম্বেতে প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়।

১৯১২ – হ্যারিয়েট কুইয়েম্বি প্রথম নারী হিসাবে বিমানে ইংলিশ চ্যানেল পাড়ি দেন।

১৯১৬ – রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

১৯১৭ – ভ্লাদিমির ইলিচ লেনিন সুইজারল্যান্ড থেকে পেত্রোগ্রাদে ফিরে আসেন।

১৯১৭ – লেনিন বিখ্যাত ‘এপ্রিল থিসিস’ ঘোষণা করেন।

১৯১৭ – জার্মানির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঘোষণা।

১৯৪৮ – সশস্ত্র ইহুদীবাদী ইসরাইলীরা ফিলিস্তিনের একটি ইংরেজ সেনা ঘাটিতে হামলা চালালে ৯০ জন ফিলিস্তিনী শহীদ হন।

১৯৬১ – কিউবান নেতা ফিদেল কাস্ত্রো জাতীয় সম্প্রচার মাধ্যমে ঘোষণা দেন যে, তিনি মার্কসবাদী-লেনিনবাদী এবং কিউবায় কমিউনিজম ব্যবস্থা প্রচলন হতে যাচ্ছে।

১৯৯৭ – মক্কা থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত মীনায় হাজী ক্যাম্পে একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে ৩৪৩ জন হাজী অগ্নিদগ্ধ হয়ে মারা যায় এবং ১২৯০ জন আহত হয়।

২০০১ – ভারত ও বাংলাদেশের মধ্যে পাঁচ দিনের সীমান্ত সংঘর্ষ শুরু হয়, যা কোনরূপ সমাধান ছাড়াই সমাপ্ত হয়।

২০০৭ – আইভরি কোস্ট-এর তৎকালীন প্রেসিডেন্ট লরেন্ট বাগবো প্রথম গৃহযুদ্ধের অবসানের ঘোষণা দেন।

 

এই দিনে মৃত্যুবরণ করেন যারা—-

১৬৪৫ – টোবিয়াস হিউম, স্কটিশ সৈনিক, ভায়োল বাদক এবং সুরকার।

১৭৮৮ – জর্জ-লুই ল্যক্লের, কোঁত দ্য বুফোঁ, ফরাসি গণিতবিদ, ফরাসি প্রকৃতিবিদ, গণিতজ্ঞ, জীববিজ্ঞানী, বিশ্বতত্ত্ববিদ ও লেখক।

 

১৮৫০ – ম্যারি তুসো, মাদাম তুসো জাদুঘরের প্রতিষ্ঠাতা।

১৮৫৯ – অ্যালেক্সিস ডি টকুয়েভিলে,ফরাসি ইতিহাসবিদ, রাজনীতিবিদ ও পররাষ্ট্র মন্ত্রী।

 

১৮৯৬ – হরিনাথ মজুমদার কাঙাল হরিনাথ নামে পরিচিত সাংবাদিক সাহিত্যিক ও বাউল গান রচয়িতা।

১৯১৬ – টম হোরান, আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯২৮ – পাভেল আক্সেলরদ, একজন রুশ মেনশেভিক ও সমাজ-গণতন্ত্রী।

১৯৫১ – অদ্বৈত মল্লবর্মণ, বাঙালি ঔপন্যাসিক।

১৯৫৮ – রোজালিন্ড ফ্রাঙ্কলিন, ইংরেজ ভৌত রসায়নবিদ এবং ক্রিস্টালবিদ।

১৯৬২ – খান বাহাদুর হাশেম আলি খান, বাঙ্গালি রাজনীতিবিদ।

 

১৯৬৬ – নন্দলাল বসু প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী ।

১৯৭২ – ইয়াসুনারি কাওয়াবাতা, নোবেল পুরস্কার বিজয়ী জাপানি লেখক।

১৯৭৪ – ভারতপ্রেমিক, রবীন্দ্রস্নেহধন্য ও শ্রীনিকেতনের রূপকার লিওনার্ড নাইট এলমহার্স্ট।

১৯৮৭ – প্রখ্যাত বাঙালি অভিনেতা বিকাশ রায়।

 

১৯৮৮ – খলিল আল-ওয়াজির, ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধা।

২০১৫ – স্টানিস্লাভ গ্রস, চেক আইনজীবী, রাজনীতিবিদ ও চেক প্রজাতন্ত্রের ৫তম প্রধানমন্ত্রী।

২০২১ – কিংবদন্তি অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা, সাবেক সাংসদ সারাহ বেগম কবরী।

 

২০২১ – পিডিএফ ও ফটোশপের উদ্ভাবক ও সফটওয়্যার কোম্পানি এডোবির সহ-প্রতিষ্ঠাতা চার্লস গ্যাসকি।

 

।।তথ্য : সংগৃহীত ইন্টারনেট।।

Share This
Categories
গল্প প্রবন্ধ রিভিউ

গাজনের এক বিশেষ আকর্ষণ শিব পার্বতীর বিয়ে।।

পার্বতী শিবকে বিবাহ করার ইচ্ছা রাখতেন। পাশাপাশি সমস্ত দেবী-দেবতাও শিব-পার্বতীর বিবাহে ইচ্ছুক ছিলেন। পার্বতীর কাছ থেকে বিবাহের প্রস্তাব নিয়ে দেবতারা কন্দর্পকে শিবের কাছে পাঠিয়েছিলেন। শিব সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ও তৃতীয় নেত্র দিয়ে তাঁকে ভস্ম করে দেন। কিন্তু শিবকে নিজের স্বামীরূপে মেনে নিয়েছিলেন পার্বতী। তাই শিবকে পাওয়ার জন্য কঠোর তপস্যা শুরু করেছিলেন তিনি। তাঁর তপস্যার জোরে সমস্ত স্থানে হাহাকার শুরু হয়েছিল। বড় বড় পর্বতের ভিতও নড়ে গিয়েছিল। তখন শিব নিজের ধ্যান থেকে উঠেছিলেন এবং পার্বতীকে বলেছিলেন যে তিনি যেন কোনও যুবরাজের সঙ্গে বিয়ে করে নিয়েছিলেন। কারণ শিবের সঙ্গে বসবাস করা সহজ নয়।

কিন্তু হিমালয় কন্যা পার্বতী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, তিনি শিব ছাড়া কাউকে বিবাহ করবেন না। পার্বতীর ভালোবাসা দেখে মহাদেব তাঁকে বিবাহ করতে প্রস্তুত হয়েছিলেন। শিব যখন পার্বতীর সঙ্গে বিবাহ করতে যান, তখন তাঁর সঙ্গে ডাকিনি, ভূত-প্রেত, পেত্নী ছিল। ডাকিনি ও পেত্নীরা শিবকে ভস্ম দিয়ে সাজিয়ে দিয়েছিলেন ও হাড়ের মালা পরিয়েছিলেন।

শিবের এই আশ্চর্যজনক বরযাত্রী পার্বতীর গৃহে পৌঁছালে সমস্ত দেবতা চমকে ও ভয় পেয়ে গিয়েছিলেন। এই বিচিত্র রূপে শিবকে মেনে নিতে পারেননি পার্বতীর মা। তখন তিনি শিবের সঙ্গে নিজের মেয়ের বিবাহ দিতে অসম্মত হয়েছিলেন। পরিস্থিতি খারাপ দিকে এগোতে দেখে পার্বতী শিবকে বিবাহের জন্য নিয়মনীতি অনুযায়ী তৈরি হয়ে আসতে প্রার্থনা করেছিলেন। শিব তাঁর প্রার্থনা স্বীকার করেছিলেন। সমস্ত দেবী-দেবতাকে সুন্দর ভাবে বরবেশে সাজিয়ে দিয়েছিলেন। ঐশ্বরিক জল দিয়ে মহাদেবকে স্নান করানো হয়, রেশমের ফুল দিয়ে সাজানো হয়েছিল। শিবের এই দিব্য রূপ দেখে পার্বতীর মা বিবাহে রাজি হয়েছিল। ব্রহ্মার উপস্থিতিতে এই বিবাহ সম্পন্ন হয়েছিল।

শান্তিপুর শহরের এক নম্বর ওয়ার্ডের উত্তম সরকার প্রায় ৩৬ বছর আগে, ওপার বাংলা থেকে আনা এই গাজন শুরু করেন। এ বছরেও ৪৫ জন সন্ন্যাস গ্রহণ করেছে। হর গৌরীর বিবাহ এখানকার প্রধান আকর্ষণ। মন্ত্র উচ্চারণের মাধ্যমে ছাদনা তলায় শুভদৃষ্টি মালা বদল আগুনে খই দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু অনুষ্ঠিত হয়ে থাকে, যা দেখার জন্য অধীর আগ্রহে প্রতীক্ষায় থাকে আশেপাশের বিভিন্ন মানুষজন।
উদ্যোক্তারা জানাচ্ছেন নীল পুজো , কাটাভাঙ্গা আগুনের উপর দিয়ে হাটা এ ধরনের নানান সংযমী সন্ন্যাসী কর্মকাণ্ড। শিব পার্বতীর বিবাহ। এছাড়া জীব মুখ এবং পিঠে বর্ষি গেথানো অবস্থায় চরকে ঘোরানো। এ বিষয়ে তারা এতটাই পারদর্শী যে চাপরা থেকে তাদেরকে আহ্বান জানানো হয়েছে বড়শি গেথানোর কাজে। চড়কের দিন অর্থাৎ বাংলার শুভ নববর্ষে মৎস্য মুখ করে সন্ন্যাসীদের ব্রত ভঙ্গ করা হয়।

।।নদীয়া, নিজস্ব সংবাদদাতা।।

Share This
Categories
রিভিউ

আজ ১৪ এপ্রিল, ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

আজ ১৪ এপ্রিল। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

 

দিবস—–

 

(ক) পহেলা বৈশাখ (বাংলাদেশ)।

 

আজ যাদের জন্মদিন—-

১৮৮৯ – ঐতিহাসিক আর্নল্ড জোসেফ টয়েনবি।

 

১৮৯১ – ভীমরাও রামজি আম্বেডকর হলেন একজন ভারতীয় জাতীয়তাবাদী, আইনজ্ঞ এবং ভারতের দলিত আন্দোলনের অন্যতম পুরোধা।

 

১৯০৪ – জন গিলগুড, ইংরেজ অভিনেতা ও মঞ্চ পরিচালক।

 

১৯০৭ – প্রভাস রায় স্বদেশী ও খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত রাজনৈতিক ব্যক্তিত্ব।

 

১৯০৭ – পূরণচাঁদ জোশী ভারতের কমিউনিস্ট আন্দোলনের প্রথম সারির নেতাদের একজন এবং প্রথম সচিব।

 

১৯২২ – আলি আকবর খান মাইহার ঘরানার ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী।

 

১৯৪৭ – সাযযাদ কাদির, প্রখ্যাত সাহিত্যিক ও সাংবাদিক।

 

১৯৬৪ – মান্না, চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক।

 

ইতিহাসের পাতায় আজকের দিনের ঘটনাবলী—-

১৮২৮ – ওয়েবস্টার তার অভিধানের প্রথম সংস্করণ কপিরাইটভুক্ত করেন।

১৮৯০ – প্যান আমেরিকা জোট প্রতিষ্ঠিত হয়।

১৯৪৪ – বম্বের (বর্তমানে মুম্বাই) ভিক্টোরিয়া ডাকে গোলাবারুদ র্ভতি জাহাজে বিস্ফোরণ, ১২ শতাধিক লোকের মৃত্যু।

১৯৫৮ – অরুণা আসফ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম নারী মেয়র নির্বাচিত।

১৯৬১ – কিউবা সরকারের বিরুদ্ধে সেদেশের বিপ্লবীদের অভিযান শুরু হয়।

১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মাদাগাস্কার।

১৯৭৫ – বাংলাদেশে মওলানা ভাসানীর নেতৃত্বে ৬ দলীয় জোট গঠন।

১৯৮৬ – বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠা।

১৯৮৮ – আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের লক্ষ্যে সোভিয়েত সরকার জেনেভা চুক্তি স্বাক্ষর করে।

২০০২ – ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের বিরুদ্ধে অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর তিনি দেশে ফিরে তার দায়িত্বভার নেন।

 

এই দিনে মৃত্যুবরণ করেন যারা—-

১৬৮০ – মারাঠা নেতা ছত্রপতি শিবাজী।

 

১৮৬৫ – যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন আততায়ীর গুলিতে আহত হন।

১৯২৫ – জন সিঙ্গার সার্জেন্ট, আমেরিকান চিত্রশিল্পী ।

 

১৯৩০ – ভ্লাদিমির মায়াকোভস্কি, রুশ এবং সোভিয়েত কবি, নাট্যকার, শিল্পী ও চলচ্চিত্র অভিনেতা।

 

১৯৬৩ – রাহুল সাংকৃত্যায়ন ভারতীয় সুপণ্ডিত ও স্বনামধন্য পর্যটক।

১৯৮৪ – অণিমা হোড় – একজন ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী, শ্রমিকনেত্রী এবং সমাজকর্মী।

 

১৯৮৬ – নীতীন বসু ভারতের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক।

 

১৯৮৬ – ফরাসী ঔপন্যাসিক ও নারীবাদী সিমন দ্য বোভোয়ার।

 

২০২১ – আব্দুল মতিন খসরু, বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী।

 

।।তথ্য : সংগৃহীত ইন্টারনেট।।

Share This
Categories
কবিতা

চৈতিপবন : রাণু সরকার।

মেঘজালের আবরণ সড়িয়ে এসো
করি খেলা-
মনে পড়ে যে আনন্দ হারিয়ে গেছে
খুঁজে নিই চলো-
যা গেছে খোয়া তা নিয়ে অনুশোচনা
করে কি লাভ বলো-

এসেছিলে হৃদয়ে-সে এক যুগান্তে
বাদলগগনে ধূসর দিনে,
পড়েছে কি মনে?
যেদিনের বিচ্ছেদবেদনা ছিলো হনন
তুল্য,
তুমি অনুভূতিহীন-
আজ যখন এলে অন্তরালে কেনো?
তোমার হয়তো মনে নেই এখন চৈতির
শেষের দিক,
আসবো শ্রাবণধারায়-

অন্তরের পাড় ভেঙে প্রকাশিত করো
আধাঁর ঘরের প্রদীপ প্রখররূপে উজ্জ্বল!
তুমি এখন ভিন্ন দিকের দুরত্বে আছো,
এসেছিলে যে?
তবে কার প্রতিক্ষায় ছিলে নীরদের
পশ্চাদপসরণে?
হে আমার ক্ষণিকের সন্তুষ্টি প্রীতি।।

Share This
Categories
রিভিউ

আজ ১৩ এপ্রিল, ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

আজ ১৩ এপ্রিল। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

 

দিবস—–

 

(ক) চৈত্র সংক্রান্তি

 

আজ যাদের জন্মদিন—-

১৫১৯ – ক্যাথরিন ডি’ মেডিকি, ফ্রান্সের দ্বিতীয় হেনরি এর ইতালীয় বংশোদ্ভূত ফরাসি স্ত্রী।

১৫৭০ – গায় ফাওকেস, ইংরেজ সৈনিক ও বারূদ চক্রান্ত পরিকল্পনাকারী।

 

১৭৪৩ – টমাস জেফারসন, মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় রাষ্ট্রপতি।

১৯০৬ – স্যামুয়েল বেকেট, নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ ফরাসি লেখক, নাট্যকার ও পরিচালক।

 

১৯০৯ – প্রখ্যাত কণ্ঠ শিল্পী ও সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তী।

 

১৯২২ – জুলিয়াস নয়েরে, তাঞ্জানিয়া শিক্ষাব্রতী ও রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।

১৯৩৯ – শেমাস্‌ হীনি, নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ কবি ও নাট্যকার।

১৯৪০ – জঁ-মারি গুস্তাভ ল্য ক্লেজিও, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক ও শিক্ষক।

১৯৪১ – মাইকেল স্টুয়ার্ট ব্রাউন, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জেনেটিসিস্ট।

 

১৯৪৯ – ক্রিস্টোফার হিচেনস, ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান সাংবাদিক ও লেখক।

 

১৯৫০ – রন পেরলমান, আমেরিকান অভিনেতা ও প্রযোজক।

 

১৯৬০ – রুডি ফোলার, সাবেক জার্মান ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।

 

১৯৬৩ – গ্যারি কাসপারভ, গ্র্যান্ড মাস্টার, দাবার বিশ্ব চ্যাম্পিয়ন।

 

১৯৭৮ – কার্লেস পুয়ল, তিনি স্প্যানিশ ফুটবলার।

 

১৯৮৩ – ক্লাউদিও আন্দ্রেস ব্রাভো মুনোজ, চিলির ফুটবলার।

১৯৮৪ – এন্দারস রোজেনক্রান্তজ লিন্ডেগার্দ, ডেনিশ ফুটবলার।

১৯৮৮ – অ্যান্ডারসন লুইজ দে অ্যাব্রু অলিভিয়েরা, ব্রাজিলিয়ান ফুটবলার।

 

ইতিহাসের পাতায় আজকের দিনের ঘটনাবলী—-

১৭৪১ – যুক্তরাজ্যের রয়েল মিলিটারি একাডেমি স্থাপিত হয়।

১৭৭২ – ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর নিযুক্ত হন।

১৮৫৫ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কৃত ‘বর্ণপরিচয়’ প্রথম প্রকাশিত হয়। (১লা বৈশাখ,সংবৎ ১৯১২)

১৮৯৩ – গোকুলচন্দ্র নাগ ও দীনেশরঞ্জন দাশ সম্পাদিত মাসিক সাহিত্য পত্রিকা ‘কল্লোল’ প্রথম প্রকাশিত হয়।

১৯১৯ – রাওলাট আইনের প্রতিবাদে অমৃতসরে এক বিক্ষোভ সমাবেশে জেনারেল ডায়ারের নির্দেশে ব্রিটিশ পুলিশ গুলি চালালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

১৯১৯ – প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্রশক্তি ও জার্মানির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৪৮ – ভুবনেশ্বর ওড়িশা রাজ্যের রাজধানী করা হয়।

১৯৬৪ – ইয়ান স্মিথ দক্ষিণ রোডেশিয়ার নতুন সরকার গঠন করেন।

১৯৬৬ – বিমান দূর্ঘটনায় ইরাকি কর্নেল, রাজনীতিবিদ ও ইরাক ২য় রাষ্ট্রপতি আবদুস সালাম আরিফ মারা যান।

১৯৭৫ – লেবাননের গৃহ যুদ্ধের সময় খৃষ্টান উগ্রবাদী ফ্যালানজিষ্ট দলের আধাসামরিক বাহিনী একটি বাসে হামলা চালালে ৩০ জন ফিলিস্তিনী নিহত হয়।

১৯৭৫ – বৈরুতে মুসলামান ও খ্রিস্টানদের মধ্যে দাঙ্গা শুরু হয়।

১৯৯৭ – আইসিসি ক্রিকেটে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়।

২০০৪ – সুপারসনিক বিমান কনকর্ড শেষবারের মতো আকাশে ওড়ে।

২০২৩ – পশ্চিমবঙ্গের কলকাতায় এক বিশাল শঙ্খের আকারের বিশ্বমানের অডিটোরিয়াম ধনধান্য-র উদ্বোধন হয়।

 

এই দিনে মৃত্যুবরণ করেন যারা—-

১৮৮২ – ব্রুনো বাউয়ের, জার্মান ইতিহাসবিদ ও দার্শনিক।

 

১৯৪৪ – বাংলার খ্যাতনামা সাংবাদিক আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা প্রফুল্লকুমার সরকার।

 

১৯৪৫ – আর্নেস্ট কাসিরের, পোলিশ বংশোদ্ভূত আমেরিকান দার্শনিক ও শিক্ষাবিদ।

 

১৯৫৬ – এমিল নল্ডে, ডেনিশ বংশোদ্ভূত জার্মান চিত্রকর ও শিক্ষাবিদ।

১৯৬৬ – জর্জ দুহামেল, ফরাসি লেখক।

১৯৭৩ – বলরাজ সাহনি, খ্যাতিমান ভারতীয় চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা।

১৯৭৫ – ফ্রাঙ্কইস টম্বাল্বায়ে, চাঁদের সৈনিক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও প্রথম রাষ্ট্রপতি।

১৯৯৩ – ওয়ালেস স্টেগ্নার, আমেরিকান ঔপন্যাসিক, গল্পকার ও প্রাবন্ধিক।

২০১৫ – এডুয়ার্ডো গালেয়ানো, উরুগুয়ের সাংবাদিক ও লেখক।

 

২০১৫ – গুন্টার গ্রাস, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান সাহিত্যিক, চিত্রকর, ভাস্কর এবং নাট্যকার।

 

।।তথ্য : সংগৃহীত ইন্টারনেট।।

Share This
Categories
রিভিউ

আজ ১২ এপ্রিল, ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

আজ ১২ এপ্রিল। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

 

দিবস—–

 

(ক)  মহাকাশে মানুষের প্রথম গমন উপলক্ষে আন্তর্জাতিকভাবে প্রতি বছর ইউরির রাত্র পালন করা হয়।

(খ) বৈসাবি উৎসবের ১ম দিন (বাংলাদেশ)

 

আজ যাদের জন্মদিন—-

১৮৬৩ – প্রখ্যাত বাঙালি নাট্যকার ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ।

 

১৮৭৫ – অতুলচন্দ্র দত্ত, বাঙালি সাহিত্যিক।

 

১৮৮৪ – অট্টো মেয়ারহফ, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান চিকিৎসক ও প্রাণরসায়নবিদ।

 

১৮৮৫ – রাখালদাস বন্দ্যোপাধ্যায়, বাঙালি ইতিহাসবিদ, প্রত্নতত্ত্ববিদ এবং লেখক।

১৯০৩ – জান টিনবারগেন, নোবেল পুরস্কার বিজয়ী ডাচ অর্থনীতিবিদ।

১৯০৮ – ভার্জিনিয়া চেরিল, মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী।

১৯১৭ – (ক)  হেলেন ফরেস্ট, মার্কিন গায়ক।

 

(খ) বিনু মানকড়, ভারতীয় ক্রিকেটার।

১৯২৮ – বিখ্যাত শিল্পী ও চিত্রশিল্পী আকবর পদমসি।

১৯৩৩ – মন্টসেরাট কাবালে, স্প্যানিশ সরু ও অভিনেত্রী।

 

১৯৪০ – (ক)  বশির আহমদ, বাংলাদেশী গায়ক।

(খ) হার্বি হ্যানকক, আমেরিকান পিয়ানোবাদক ও সুরকার।

 

১৯৪১ – ববি মুর, ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।

১৯৪২ – জ্যাকব গেদলেইলেকিসা জুমা, দক্ষিণ আফ্রিকার রাজনীতিবিদ ও ৪র্থ প্রেসিডেন্ট।

১৯৪৬ – দেবারতি মিত্র, বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি।

১৯৪৭ – ডেভিড লেটারম্যান, আমেরিকান কৌতুকাভিনেতা, অভিনেতা ও টক শো হোস্ট।

 

১৯৪৮ – ইয়শকা ফিশার, জার্মান শিক্ষাবিদ ও রাজনীতিবিদ।

১৯৫৪ – প্রখ্যাত ভারতীয় নাট্যশিল্পী, নাট্যকার ও পরিচালক সফদার হাশমি।

১৯৫৬ – অ্যান্ডি গার্সিয়া, কিউবান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা, গায়ক, পরিচালক ও প্রযোজক।

১৯৭১ – শানেন ডোহার্টি, আমেরিকান অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক।

১৯৭৯ – মাটেজা কেযমান, সার্বীয় ফুটবলার।

১৯৭৯ – জেনিফার মরিসন, আমেরিকান অভিনেত্রী।

১৯৭৯ – ক্লেয়ার ডেইন্স, মার্কিন অভিনেত্রী।

১৯৮৭ – ব্রুকলিন ডেকার, আমেরিকান মডেল ও অভিনেত্রী।

১৯৮৮ – রিকার্দো গাব্রিয়েল আলবারেস, আর্জেন্টিনার ফুটবলার।

 

ইতিহাসের পাতায় আজকের দিনের ঘটনাবলী—-

১২০৪ – ক্রুসেডের বাহিনী কনস্তানতিনোপল (ইস্তাম্বুল) দখল করে নেয়।

১৫৩১ – এসমল কালদিক নামে জার্মান প্রটেস্টটানদের মধ্যে সামরিক ও ধর্মীয় ক্ষেত্রে একটি সমঝোতা চুক্তি হয়।

১৬৩৩ – গ্যালিলিও গ্যালিলির বিচার শুরু হয়।

১৮০১ – উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার অধ্যাপক নিযুক্ত হন।

১৮৬১ – আমেরিকার গৃহযুদ্ধের (১৮৬১-১৮৬৫) আনুষ্ঠানিক সূত্রপাত ঘটে।

১৮৬৭ – জাপানি সংস্কারবাদী মোৎসিহিতু সম্রাট হিসেবে ক্ষমতাসীন হন।

১৯১৯ – রাওলাট আইন-এর প্রতিবাদে কলকাতা, লাহোর, বোম্বাই ও অমৃতসরে বিক্ষোভ শুরু হয়।

১৯৩২ – স্পেনে বাদশাহী শাসনের অবসান ঘটে এবং প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

১৯৫৫ – পোলিও টিকার উন্নয়ন সাধন করেন ডা. জোনাস সল্ক এবং নিরাপদ ও কার্যকরী বলে ঘোষণা করেন ।

১৯৬১ – বিশ্বের প্রথম মহাকাশ নভোচারী ইউরি গাগারিন মহাশূন্যে পাড়ি দেন।

২০২৩ – গঙ্গানদীর নীচের সুড়ঙ্গপথে কলকাতা মেট্রোর ( ইস্ট-ওয়েস্ট মেট্রো – গ্রীন লাইন) প্রথম ট্রায়াল রান শুরু হয়।

 

এই দিনে মৃত্যুবরণ করেন যারা—-

১৭৮২ – মেটাস্টাসিও, ইতালিয়ান কবি।

১৮১৭ – চার্লস মেসিয়ের, ফরাসি জ্যোতির্বিজ্ঞানী ও শিক্ষাবিদ।

১৯৪৫ – ফ্রাংক্‌লিন ডেলানো রুজ্‌ভেল্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম রাষ্ট্রপতি।

 

১৯৬২ -ভারতরত্ন এম বিশ্বেশ্বরাইয়া,ভারতের প্রখ্যাত সিভিল ইঞ্জিনিয়ার,দক্ষ প্রশাসক ও দূরদর্শী রাষ্ট্রনেতা।

 

১৯৭৫ – ফতেহ লোহানী, বাংলাদেশী অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, লেখক ও সাংবাদিক।

১৯৮১ – জো লুইস, আমেরিকান মুষ্টিযোদ্ধা।

১৯৯৭ – জর্জ ওয়াল্ড, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান স্নায়ু।

 

২০১১ – শচীন ভৌমিক,হিন্দি চলচ্চিত্র জগতের একজন বিখ্যাত গল্প লেখক এবং চিত্রনাট্যকার ।

 

২০১২ – মোহিত চট্টোপাধ্যায় ভারতীয় কবি, নাট্যকার ও চিত্রনাট্যকার ।

 

২০১২ – লিন্ডা কুক, মার্কিন অভিনেত্রী।

২০১৫ – ইব্রাহিম সুলাইমান মুহাম্মদ আরবায়শ, সৌদি আরব সন্ত্রাসী।

 

।।তথ্য : সংগৃহীত ইন্টারনেট।।

Share This
Categories
নারী কথা প্রবন্ধ

কস্তুরবাঈ “কস্তুরবা” মোহনদাস গান্ধী ( ছিলেন একজন ভারতীয় রাজনৈতিক কর্মী এবং মোহনদাস করমচাঁদ গান্ধীর স্ত্রী। তিনি তার স্বামী এবং সন্তানের সঙ্গে ব্রিটিশ শাসিত ভারতে স্বাধীনতা আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি তার স্বামী মোহনদাস করমচাঁদ গান্ধী অথবা মহাত্মা গান্ধী দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন। কস্তুরবা ১১ এপ্রিল, ১৮৬৯ সালে গোকুলদাস কাপাডিয়া এবং ব্রজকুনওয়ারবা কাপাডিয়ার কন্যা হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। পরিবারটি গুজরাটি হিন্দু ব্যবসায়ীদের মোধবনিয়া বর্ণের অন্তর্গত এবং পোরবন্দরের উপকূলীয় শহরে অবস্থিত ছিল।  তিনি একজন ভারতীয় রাজনৈতিক কর্মী ছিলেন।  তিনি ১৮৮৩ সালে মোহনদাস গান্ধীকে বিয়ে করেন এবং তাঁর দ্বারা খুব প্রভাবিত হন।  কস্তুরবা গান্ধী প্রথম ১৯০৪ সালে দক্ষিণ আফ্রিকার রাজনীতির সাথে নিজেকে জড়িত করেন যখন, তার স্বামী এবং অন্যদের সাথে, তিনি ডারবানের কাছে ফিনিক্স সেটেলমেন্ট প্রতিষ্ঠা করেন।  ১৯১৩ সালে তিনি দক্ষিণ আফ্রিকায় ভারতীয় অভিবাসীদের সাথে খারাপ আচরণের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিয়েছিলেন।  কস্তুরবা এবং গান্ধী ১৯১৪ সালের জুলাই মাসে দক্ষিণ আফ্রিকা ত্যাগ করেন এবং ভারতে বসবাস করতে ফিরে আসেন।  কস্তুরবার দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস থাকা সত্ত্বেও, তিনি ভারত জুড়ে নাগরিক ক্রিয়াকলাপ এবং প্রতিবাদে অংশ নেওয়া অব্যাহত রেখেছিলেন এবং প্রায়শই তার স্বামীর স্থান নিয়েছিলেন যখন তিনি কারাগারে ছিলেন।  তার সময়ের বড় অংশ আশ্রমে সেবা করার জন্য নিবেদিত ছিল।  এখানে, কস্তুরবাকে “বা” বা মা হিসাবে উল্লেখ করা হয়েছে, কারণ তিনি ভারতে আশ্রমের মা হিসাবে কাজ করেছিলেন।  ১৯১৭ সালে, কস্তুরবা বিহারের চম্পারণে মহিলাদের কল্যাণে কাজ করেছিলেন যেখানে গান্ধী নীল চাষীদের সাথে কাজ করছিলেন।  ১৯২২ সালে, তিনি গুজরাটের বোরসাদে একটি সত্যাগ্রহ (অহিংস প্রতিরোধ) আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যদিও তার স্বাস্থ্য খারাপ ছিল।  তিনি অনেক আইন অমান্য অভিযান এবং মিছিলে অংশ নিতে থাকেন।  ফলস্বরূপ, তিনি বহুবার গ্রেপ্তার এবং জেলে ছিলেন।  ১৯৪৪ সালের জানুয়ারিতে, কস্তুরবাজি দুটি হৃদরোগে আক্রান্ত হন যার পরে তিনি বেশিরভাগ সময় তার বিছানায় সীমাবদ্ধ ছিলেন।  স্বাস্থ্যের অবনতির কারণে, ২২ ফেব্রুয়ারি, ১৯৪৪ তারিখে সন্ধ্যা 7:35 মিনিটে, তিনি ৭৪ বছর বয়সে পুনার আগা খান প্যালেসে মারা যান। ।। তথ্য : সংগৃহীত উইকিপিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট।।

কস্তুরবাঈ “কস্তুরবা” মোহনদাস গান্ধী ( ছিলেন একজন ভারতীয় রাজনৈতিক কর্মী এবং মোহনদাস করমচাঁদ গান্ধীর স্ত্রী। তিনি তার স্বামী এবং সন্তানের সঙ্গে ব্রিটিশ শাসিত ভারতে স্বাধীনতা আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি তার স্বামী মোহনদাস করমচাঁদ গান্ধী অথবা মহাত্মা গান্ধী দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন।

 

কস্তুরবা ১১ এপ্রিল, ১৮৬৯ সালে গোকুলদাস কাপাডিয়া এবং ব্রজকুনওয়ারবা কাপাডিয়ার কন্যা হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। পরিবারটি গুজরাটি হিন্দু ব্যবসায়ীদের মোধবনিয়া বর্ণের অন্তর্গত এবং পোরবন্দরের উপকূলীয় শহরে অবস্থিত ছিল।
তিনি একজন ভারতীয় রাজনৈতিক কর্মী ছিলেন।  তিনি ১৮৮৩ সালে মোহনদাস গান্ধীকে বিয়ে করেন এবং তাঁর দ্বারা খুব প্রভাবিত হন।
কস্তুরবা গান্ধী প্রথম ১৯০৪ সালে দক্ষিণ আফ্রিকার রাজনীতির সাথে নিজেকে জড়িত করেন যখন, তার স্বামী এবং অন্যদের সাথে, তিনি ডারবানের কাছে ফিনিক্স সেটেলমেন্ট প্রতিষ্ঠা করেন।  ১৯১৩ সালে তিনি দক্ষিণ আফ্রিকায় ভারতীয় অভিবাসীদের সাথে খারাপ আচরণের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিয়েছিলেন।
কস্তুরবা এবং গান্ধী ১৯১৪ সালের জুলাই মাসে দক্ষিণ আফ্রিকা ত্যাগ করেন এবং ভারতে বসবাস করতে ফিরে আসেন।  কস্তুরবার দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস থাকা সত্ত্বেও, তিনি ভারত জুড়ে নাগরিক ক্রিয়াকলাপ এবং প্রতিবাদে অংশ নেওয়া অব্যাহত রেখেছিলেন এবং প্রায়শই তার স্বামীর স্থান নিয়েছিলেন যখন তিনি কারাগারে ছিলেন।  তার সময়ের বড় অংশ আশ্রমে সেবা করার জন্য নিবেদিত ছিল।  এখানে, কস্তুরবাকে “বা” বা মা হিসাবে উল্লেখ করা হয়েছে, কারণ তিনি ভারতে আশ্রমের মা হিসাবে কাজ করেছিলেন।
১৯১৭ সালে, কস্তুরবা বিহারের চম্পারণে মহিলাদের কল্যাণে কাজ করেছিলেন যেখানে গান্ধী নীল চাষীদের সাথে কাজ করছিলেন।  ১৯২২ সালে, তিনি গুজরাটের বোরসাদে একটি সত্যাগ্রহ (অহিংস প্রতিরোধ) আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যদিও তার স্বাস্থ্য খারাপ ছিল।  তিনি অনেক আইন অমান্য অভিযান এবং মিছিলে অংশ নিতে থাকেন।  ফলস্বরূপ, তিনি বহুবার গ্রেপ্তার এবং জেলে ছিলেন।
১৯৪৪ সালের জানুয়ারিতে, কস্তুরবাজি দুটি হৃদরোগে আক্রান্ত হন যার পরে তিনি বেশিরভাগ সময় তার বিছানায় সীমাবদ্ধ ছিলেন।  স্বাস্থ্যের অবনতির কারণে, ২২ ফেব্রুয়ারি, ১৯৪৪ তারিখে সন্ধ্যা 7:35 মিনিটে, তিনি ৭৪ বছর বয়সে পুনার আগা খান প্যালেসে মারা যান।

 

।। তথ্য : সংগৃহীত উইকিপিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট।।

Share This
Categories
নারী কথা প্রবন্ধ

আজ জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস, জানুন দিনটি কেন পালিত হয় এবং দিনটি পালনের গুরুত্ব।

প্রতি বছর ১১ এপ্রিল জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস হিসেবে পালিত হয়।  জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস উদযাপনের উদ্দেশ্য হল নারীর মাতৃত্বের সুরক্ষা প্রচার করা।  এই দিবসের মূল উদ্দেশ্য হল নিরাপদ গর্ভধারণ, প্রসবের সময় এবং সমস্যাগুলির সম্মুখীন হওয়া সম্পর্কে মহিলাদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া

 

জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস—

২০০৩ সালের ১১ এপ্রিল ভারত সরকার জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস উদযাপন শুরু করেছিল। এই দিনটি উদযাপনের ঘোষণা করার সময়, সরকার বলেছিল যে এই বিষয়ে সচেতনতা প্রয়োজন যাতে কোনও মহিলার গর্ভাবস্থা এবং প্রসবের সময় মারা না যায়।  ভারতে সন্তান প্রসবের কারণে মারা যাওয়া মহিলাদের অবস্থা খুবই নাজুক।

বিশ্বে মাতৃমৃত্যুর হার সবচেয়ে বেশি ভারতে।  পরিসংখ্যান অনুসারে, ভারতে ১২ শতাংশ মহিলা গর্ভাবস্থা, প্রসবের সময় এবং প্রসবের পরে জটিলতার কারণে মারা যায়।  তাই নিরাপদ ও সুস্থ মাতৃত্ব নিশ্চিত করার জন্য নারীদের গর্ভাবস্থা, শ্রম এবং প্রসব-পরবর্তী যত্ন সম্পর্কে সচেতন হতে হবে।  জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে, আসুন এই দিবসের প্রতিপাদ্য এবং ইতিহাস সম্পর্কে জানি।

 

জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস থিম ২০২৪—-

জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস ২০২৪-এর অফিসিয়াল থিম এখনও ঘোষণা করা হয়নি।  যাইহোক, সাম্প্রতিক প্রবণতা এবং বিশ্বব্যাপী অগ্রাধিকারের উপর ভিত্তি করে বেশ কয়েকটি শক্তিশালী সম্ভাবনা রয়েছে:

মাতৃস্বাস্থ্য পরিচর্যায় ইক্যুইটি নিশ্চিত করা: কোন মা পিছিয়ে নেই।
একটি টেকসই আগামীকালের জন্য মাতৃস্বাস্থ্যে বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া।
পরিবারের ক্ষমতায়ন এবং সর্বোত্তম মাতৃস্বাস্থ্যের জন্য সম্প্রদায়কে শক্তিশালী করা।
উন্নত মাতৃস্বাস্থ্য ফলাফলের জন্য প্রযুক্তির ব্যবহার।

 

জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবসের ইতিহাস—-

আমরা যদি এই দিনের ইতিহাসের দিকে তাকাই, হোয়াইট রিবন অ্যালায়েন্স ইন্ডিয়ার অনুরোধে ২০০৩ সালে এই দিনটি উদযাপন শুরু হয়েছিল।  তারপর থেকে প্রতি ২ বছর পর এই দিনটি সারা দেশে একটি বিশেষ থিমে পালিত হয়।  জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকার অনেক ধরনের অনুষ্ঠানের আয়োজন করে।  গর্ভাবস্থা, প্রসব এবং প্রসবের পরে কেন তাদের আরও যত্নের প্রয়োজন সে সম্পর্কে মহিলাদের তথ্য দেওয়ার জন্য মেডিকেল দলগুলি শহর, গ্রাম এবং শহরে যায়।

 

জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবসের তাৎপর্য—

সচেতনতা বৃদ্ধি: জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস গর্ভাবস্থার জটিলতা, সন্তান জন্মদানের ঝুঁকি এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবার অপর্যাপ্ত অ্যাক্সেস সহ মায়েদের সম্মুখীন হওয়া অগণিত চ্যালেঞ্জগুলির উপর আলোকপাত করে।
বর্ধিত মাতৃস্বাস্থ্যসেবা পরিষেবার জন্য ওকালতি: দিনটি সরকার, স্বাস্থ্যসেবা প্রদানকারী এবং সম্প্রদায়ের জন্য প্রসবপূর্ব যত্ন, দক্ষ জন্ম পরিচারক এবং প্রসবোত্তর সহায়তার অ্যাক্সেস বাড়ানোর জন্য একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে, যার ফলে নিরাপদ গর্ভধারণ এবং প্রসবকালীন অভিজ্ঞতা নিশ্চিত করা যায়।
স্বাস্থ্যকর গর্ভধারণের অভ্যাসের প্রচার: জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস স্বাস্থ্যকর গর্ভাবস্থার অভ্যাসগুলি যেমন সঠিক পুষ্টি, নিয়মিত চেক-আপ, এবং প্রত্যাশিত মায়েদের জন্য প্রয়োজনীয় তথ্যের অ্যাক্সেস, মা ও শিশু উভয়ের জন্য স্বাস্থ্যকর ফলাফলকে উৎসাহিত করার তাত্পর্যকে তুলে ধরে।
মাতৃত্ব উদযাপন: এই দিনটি সমাজে তাদের অতুলনীয় অবদানের জন্য মায়েদের উদযাপন এবং সম্মান করার একটি মুহূর্ত দেয়, ভবিষ্যত প্রজন্মের লালনপালনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দেয়।”

 

।। তথ্য : সংগৃহীত উইকিপিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট।।

Share This
Categories
প্রবন্ধ

আজ বিশ্ব পার্কিনসন দিবস, জানুন দিনটির ইতিহাস, গুরুত্ব ও তাৎপর্য।

 

পারকিনসন্স রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর ১১ এপ্রিল বিশ্ব পার্কিনসন দিবস পালন করা হয়।  দিবসটি ডাঃ জেমস পারকিনসনের জীবনকে সম্মান করার জন্যও উত্সর্গীকৃত, যিনি ১৮১৭ সালে নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডারের প্রথম কেস আবিষ্কারের কৃতিত্ব পান। পারকিনসন্স রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্ব পারকিনসন দিবস পালন করা হয়, একটি নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার যা কম্পন, অনমনীয়তা সৃষ্টি করে।  , bradykinesia, এবং অন্যান্য আন্দোলন-সম্পর্কিত উপসর্গ।  পারকিনসন্স রোগের নতুন চিকিত্সা এবং নিরাময়ের জন্য গবেষণা প্রচারের জন্যও দিবসটি উত্সর্গীকৃত।
এবার আসুন জেনে নেই থিম, ইতিহাস, তাৎপর্য এবং বিশ্ব পারকিনসন দিবস ২০২৪ উদযাপনের উপায়গুলো বিস্তারিতভাবে।

 

ওয়ার্ল্ড পার্কিনসন ডে ২০২৪: থিম—

 

বিশ্ব পার্কিনসন দিবস ২০২৪-এর থিম এখনও ঘোষণা করা হয়নি।

 

ওয়ার্ল্ড পার্কিনসন ডে ২০২৪ : ইতিহাস—

 

বিশ্ব পারকিনসন দিবসের ইতিহাস ১৯৯৭ সাল থেকে শুরু হয় যখন ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর পার্কিনসন ডিজিজ (বর্তমানে পারকিনসন্স ইউরোপ নামে পরিচিত) প্রথম প্রস্তাব করেছিল যে ১১ এপ্রিলকে বিশ্ব পার্কিনসন দিবস হিসাবে মনোনীত করা হবে।  বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)ও এই উদ্যোগের সহ-স্পন্সর করেছে।
সচেতনতা বাড়ানোর পাশাপাশি, বিশ্ব পারকিনসন দিবস পারকিনসন রোগ বোঝার এবং চিকিত্সার ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে তা উদযাপন করার একটি সুযোগও দেয়৷
বিগত কয়েক দশক ধরে, আমাদের অবস্থা বোঝার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, এবং নতুন চিকিত্সা তৈরি করা হয়েছে যা পারকিনসন্স রোগে আক্রান্ত ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করেছে।

 

ওয়ার্ল্ড পার্কিনসন ডে ২০২৪ : তাৎপর্য—

 

বিশ্ব পারকিনসন দিবসের তাৎপর্য স্পষ্ট হয় যে এটি পারকিনসন রোগ এবং ব্যক্তি ও তাদের পরিবারের উপর এর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে।  দিবসটি এই অবস্থার নিরাময়ের জন্য এবং পারকিনসন রোগে আক্রান্তদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরার একটি সুযোগও দেয়।
এই বিশ্ব পারকিনসন দিবসে, আশা করা যায় যে বিভিন্ন সংস্থা এবং ব্যক্তিদের দ্বারা করা প্রচেষ্টা পারকিনসন রোগ এবং ব্যক্তি ও তাদের পরিবারের উপর এর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে সহায়তা করবে।  এটি শুধুমাত্র এই অবস্থার নিরাময় খুঁজে পেতে সাহায্য করবে না কিন্তু পারকিনসন্স রোগে আক্রান্তদের জন্য আরও একটি সহায়তা ব্যবস্থা তৈরি করতেও সাহায্য করবে।

 

।। তথ্য : সংগৃহীত উইকিপিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট।।

Share This
Categories
রিভিউ

আজ ১১ এপ্রিল, ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

আজ ১১ এপ্রিল। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

 

দিবস—–

 

(ক)  জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস (ভারত)

(খ) আন্তর্জাতিক লুই লুই দিবস

(গ) বিশ্ব পার্কিনসন দিবস

 

আজ যাদের জন্মদিন—-

১০৪৫ – সেপ্টিমিউস সেভেরাস, রোমান সম্রাট।

 

১৭৫৫ – জেমস পার্কিনসন, পার্কিনসন রোগের উদ্ভাবক।

 

১৭৭০ – জর্জ ক্যানিং, ইংরেজ আইনজীবী, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।

 

১৮২৫ – ফের্দিনান্দ লাসালে, একজন জার্মান বিচারক, দার্শনিক, এবং সমাজতান্ত্রিক রাজনৈতিক কর্মী।

 

১৮৬৯ – কস্তুরবা গান্ধী , ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও মহাত্মা গান্ধীর পত্নী।

১৮৬৯ – গুস্তাভ ভিগেলান্ড, নরওয়েজিয়ান ভাস্কর ও নোবেল শান্তি পুরস্কার পদক ডিজাইনার।

 

১৮৮৭ – যামিনী রায় ভারতীয় চিত্রশিল্পী ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় অনুগামী ।

১৮৯৩ – ডিন আচেসন, আমেরিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ৫১ তম রাজ্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

 

১৯০৪ – কুন্দনলাল সায়গল ভারতীয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা।

 

১৯১১ – খ্যাতনামা ভারতীয় বাঙালি সুরকার, গীতিকার ও সঙ্গীত পরিচালক অনুপম ঘটক।

১৯২০ – ইতালি এমিলিও কলম্বো, ইতালীয় আইনজীবী, রাজনীতিবিদ ও ৪০ তম প্রধানমন্ত্রী।

১৯৪০ – টমাস হ্যারিস, আমেরিকান লেখক ও চিত্রনাট্যকার।

১৯৫৩ – অ্যান্ড্রু ওয়াইল্‌স, ইংরেজ গণিতবিদ।

১৯৫৩ – গায় ভেরহফস্টাডট, বেলজিয়ান রাজনীতিবিদ ও ৪৭ তম প্রধানমন্ত্রী।

১৯৬৩ – বিলি বাউডেন, নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার।

১৯৭৪ – আলেক্স করেটজে, স্প্যানিশ সাবেক টেনিস খেলোয়াড় ও কোচ।

১৯৮০ – কেইজি টামাডা, জাপানের ফুটবলার।

১৯৮১ – আলেসান্ড্রা আম্ত্রসিও, ব্রাজিলের মডেল ও অভিনেত্রী।

১৯৮২ – ইয়ান বেল, ইংরেজ ক্রিকেটার।

১৯৯১ – থিয়াগো আলকান্তারা, স্পানিশ ফুটবল খেলোয়াড়।

 

ইতিহাসের পাতায় আজকের দিনের ঘটনাবলী—-

১৮০৯ – বাস্ক রোডসের যুদ্ধে ফরাসী বহরের উপর একটি অসম্পূর্ণ ব্রিটিশ জেমস, লর্ড গাম্বিয়ারের কোর্ট-মার্শালের ফলাফল।

১৮১৪ – ফন্টেইনব্লেউ চুক্তি নেপোলিয়ন বোনাপার্টের বিরুদ্ধে ষষ্ঠ জোটের যুদ্ধ সমাপ্ত করে এবং তাকে প্রথমবারের মতো নিঃশর্ত পদত্যাগ করতে বাধ্য করে।

১৮৫৬ – রিভাসের দ্বিতীয় যুদ্ধ: হুয়ান সান্তামারিয়া হোস্টেলটি পুড়িয়ে দিয়েছে যেখানে উইলিয়াম ওয়াকারের ফিলিস্ত্রিরা আটকানো হয়েছিল।

১৮৫৯ – ফ্রান্সের বিশিষ্ট শিল্পী ও পদার্থ বিজ্ঞানী ফার্ডিনান্ড কাররে ‘কৃত্রিমভাবে ঠান্ডা উৎপাদন করার যন্ত্র’ আবিষ্কার করেন।

১৮৬১ – আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হয়।

১৮৬৮ – প্রাক্তন শাগুন টোকুগাওয়া যোশিনোবু এডো ক্যাসেলকে সাম্রাজ্যবাহিনীর কাছে সমর্পণ করেছিলেন, টোকুগাওয়া শোগুনেটের শেষের দিকে চিহ্নিত করে।

১৮৭৬ ​​- উপকারী এবং প্রতিরক্ষামূলক অর্ডার অফ এলকস সজ্জিত।

১৮৮১ – স্পেলম্যান কলেজ আটলান্টা, জর্জিয়া আটলান্টা ব্যাপটিস্ট মহিলা সেমিনারি হিসাবে প্রতিষ্ঠিত, আফ্রিকান-আমেরিকান মহিলাদের জন্য উচ্চশিক্ষার একটি ইনস্টিটিউট।

১৮৯৯ – যুক্তরাষ্ট্র স্পেনের সঙ্গে যুদ্ধের পর স্বাক্ষরিত ‘প্যারিস চুক্তি’ অনুসারে ফিলিপাইন কে নিজেদের দখলে নেয়।

১৯০৫ – আইনষ্টাইন তার আপেক্ষিকতার তত্ত্ব (থিওরী অফ রিলেটিভিটি) প্রকাশ করেন

১৯০৮ – ইম্পেরিয়াল জার্মান নেভি দ্বারা নির্মিত সর্বশেষ সাঁজোয়া ক্রুজার এসএমএস ব্লুচার চালু হয়েছিল।

১৯০৯ – তেল আভিভ শহরটি প্রতিষ্ঠিত হয় ২

১৯১৯ – আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠিত হয়।

১৯২১ – আমির আবদুল্লাহ সদ্য নির্মিত ব্রিটিশ সুরক্ষিত ট্রান্সজোরডানে প্রথম কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠা করেন।

১৯৩১ – আজকের দিনে বাংলা চলচ্চিত্র জগতে অমর চৌধুরী পরিচালিত, মদন থিয়েটার কোম্পানির প্রযোজনায় সৃষ্ট প্রথম স্বল্পদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠী মুক্তি পায়।

 

এই দিনে মৃত্যুবরণ করেন যারা—-

১৮৯৫ – ইউলিয়ুস লোটার মাইয়ার, জার্মান রসায়নবিদ।

 

১৯২০ – বাঙালি লেখিকা শরৎকুমারী চৌধুরাণী।

১৯২৬ – লুথার বুরবাঙ্ক, আমেরিকান উদ্ভিদ বিজ্ঞানী ও শিক্ষাবিদ।

১৯৭৭ – জ্যাক প্রেভেরট, ফরাসি কবি ও চিত্রনাট্যকার।

১৯৮৩ – দোলোরেস দেল রিও, মেক্সিকান অভিনেত্রী।

১৯৮৫ – ইনভের হক্সহা, আলবেনিয় শিক্ষাব্রতী, রাজনীতিবিদ ও ২১ তম প্রধানমন্ত্রী।

 

১৯৮৭ – এরিকসন কডওয়েল, মার্কিন ঔপন্যাসিক।

২০০৫ – লুচিয়েন লরেন্ট, ফরাসি ফুটবল খেলোয়াড়।

২০০৭ – কার্ট ভনেগাট, আমেরিকান ঔপন্যাসিক, গল্পকার ও নাট্যকার।

২০১২ – আহমেদ বেন বিল্লা, আলজেরিয়ার সৈনিক, রাজনীতিক ও ১ম প্রেসিডেন্ট।

 

২০১৩ – জনাথন উইনটার্স, আমেরিকান কৌতুকঅভিনেতা, অভিনেতা ও চিত্রনাট্যকার।

 

২০২১ – একুশে পদকে সম্মানিত বাংলাদেশী রবীন্দ্র সঙ্গীত শিল্পী মিতা হক।

 

২০২৩ – গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

 

।।তথ্য : সংগৃহীত ইন্টারনেট।।

Share This