Categories
বিবিধ রিভিউ

মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তার সুরে পরীক্ষার্থীদের পাশে তৃণমূল সংগঠন।।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— রাজ্যের সকল ছাত্র ছাত্রীদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন।সেই দিকে নজর রেখে পরীক্ষা দ্বিতীয় দিন শুক্রবার তৃনমুল কংগ্রেসের উদ্যোগে হবিবপুর ব্লকের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ।শুক্রবার পরীক্ষার দ্বিতীয় দিনে হবিবপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এবং হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জলের বোতল কলম তুলে দেওয়া সাথে সাথে ছাত্র-ছাত্রীদের জানানো হয়। কোন সমস্যা হলে তাদের পাশে রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।এদিন উপস্থিত ছিলেন হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন সরকার, সহসভাপতি সৌগত সরকার,সম্পাদক প্রীতম সাহা, টিএমসিপি নেতা তিতাস সিংহ সহ তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের সদস্যরা।

Share This
Categories
বিবিধ

ওয়ার্কশপ থেকে চুরি, আন্তঃরাজ্য জাল ভেঙে অভিযানে মালদা থানা পুলিশ।।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- এক মাস আগে চুরি যাওয়া একটি ট্রেলার উদ্ধার করে বড় সাফল্য পেল মালদা থানা পুলিশ। দীর্ঘদিন ধরে চলা তদন্তের পর গোপন সূত্রে প্রাপ্ত নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে পুলিশ একটি বিশেষ অভিযান চালায়। সেই অভিযানের ফলেই চুরি যাওয়া ট্রেলারটি উত্তর প্রদেশ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। ধৃতের নাম মাতিন (৪০)। পুলিশ সূত্রে জানা গেছে, গোটা চুরি কাণ্ডটি ছিল অত্যন্ত পরিকল্পিত। চুরি করা ট্রেলারের ইঞ্জিনটি অভিযুক্ত আলাদা করে হরিয়ানা-য় লুকিয়ে রেখেছিল এবং ট্রেলারটি রাখা হয়েছিল উত্তর প্রদেশে, যাতে সহজে পুলিশি নজর এড়ানো যায়।জানা যায়, মালদা থানা এলাকার একটি ওয়ার্কশপ থেকে ওই ট্রেলারটি চুরি যায়। ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই মালদা থানা পুলিশ তদন্ত শুরু করে এবং বিভিন্ন জায়গায় খোঁজখবর চালাতে থাকে। প্রযুক্তিগত তথ্য ও গোপন সূত্রের সহায়তায় শেষ পর্যন্ত পুলিশ অভিযুক্তের খোঁজ পায়।আরও জানা গেছে, উদ্ধার হওয়া ট্রেলারের ইঞ্জিনটির মালিক ও চালক নিজেই অভিযুক্ত মাতিন। অর্থাৎ নিজেরই মালিকানাধীন ইঞ্জিন ব্যবহার করে সে এই চুরি কাণ্ডে জড়িত ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। তদন্তকারীদের মতে, এর পিছনে একটি বড় চক্র সক্রিয় থাকতে পারে।আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ধৃতকে মালদা জেলা আদালত-এ পেশ করা হয়। আদালতে পেশ করার পর পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা চালাচ্ছে তদন্তকারী দল।পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং এর আগে এই ধরনের অন্য কোনও ট্রেলার বা ভারী যানবাহন চুরির ঘটনার সঙ্গে অভিযুক্তের যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করছে মালদা থানা পুলিশ।

Share This
Categories
বিবিধ

শিক্ষক–অশিক্ষক কর্মীদের অবস্থান, উপাচার্যের সঙ্গে তীব্র বাকবিতণ্ডা।।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- একনায়কতন্ত্র চলানোর অভিযোগে এবারে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করলেন অধ্যাপকেরা । পাশাপাশি উপাচার্যের দায়িত্ব পাওয়ার পর থেকে ইসি কমিটির কোনও বৈঠক এখনও পর্যন্ত হয় নি বলে অভিযোগ ইসি কমিটির সদস্যদের মধ্যে। পাশাপাশি ভারপ্রাপ্ত রেজিস্টার বিশ্বজিৎ দাস বিশেষ কারণে ছুটির আবেদন জানালে তাঁকে তার দায়িত্ব পথ থেকে কৌশলগতভাবে সরিয়ে দেওয়ার হয় বলেও অভিযোগ উপাচার্যের বিরুদ্ধে । আর এই ঘটনায় শুক্রবার সকাল ১১ টা থেকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশিস ভট্টাচার্যের অফিস ঘর ঘেরাও করি বিক্ষোভ দেখাতে থাকেন অধ্যাপকেরা । সেই বিক্ষোভে সামিল হন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-অশিক্ষক কর্মীরা। পাশাপাশি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ তৃণমূলের সারা বাংলা শিক্ষাবন্ধু সমিতির সদস্যরা দীর্ঘক্ষন ধরে উপাচার্যের অফিস ঘরের মধ্যেই বিক্ষোভ চলতে থাকেন। শুধু তাই নয়, একটা সময় উপাচার্যের সঙ্গে বিক্ষোভকারী অধ্যাপকদের বাকবিতণ্ডাল শুরু হয়ে যায়।

Share This
Categories
বিবিধ

দ্রুত র‍্যালি আর টানটান লড়াইয়ে মাতল বালুরঘাটের ক্রীড়াপ্রেমীরা।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- গত ৯ ফেব্রুয়ারি থেকে দক্ষিণ দিনাজপুর জেলা কিরে সংস্থার উদ্যোগে বালুরঘাটে শুরু হয়েছে রাজ্য পর্যায়ের সিনিয়র ম্যান অ্যান্ড ওমেন স্টেট ব্যাডমিন্টন প্রতিযোগিতা। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি প্রতিযোগিতার শেষ দিন ফাইনাল ম্যাচে খেলোয়াড়দের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র।
বালুরঘাট টাউন ক্লাবের ইনডোর স্টেডিয়াম এবং বালুরঘাট বিংশ শতাব্দী ক্লাবের ইনডোর স্টেডিয়ামে একযোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফাইনালের দিন দুই স্টেডিয়ামেই দর্শক ও ক্রীড়াপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। খেলোয়াড়দের লড়াই, দ্রুত র‍্যালি আর প্রতিটি পয়েন্টে উত্তেজনা তৈরি করে দেয় গোটা পরিবেশ।

Share This
Categories
বিবিধ

রিসোর্স পার্সনদের বাস্তব অভিজ্ঞতায় সমৃদ্ধ হল শিক্ষার্থীরা।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশ ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতিকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে IISD EDUCATION-এর উদ্যোগে এবং উজ্জীবন সোসাইটি-র সহযোগিতায় বালুরঘাট বি.এড. কলেজ (স্বশাসিত)-এ তিনদিনব্যাপী ‘সফট স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হলো।

১১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই কর্মশালা শেষ হয় ১৩ ফেব্রুয়ারি ২০২৬, বিকেল চারটায়। কর্মশালায় শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগের কৌশল, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গঠন, নেতৃত্ব বিকাশ, সময় ব্যবস্থাপনা এবং পেশাগত প্রস্তুতির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক বিশদভাবে তুলে ধরা হয়।

দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে IISD EDUCATION। একাডেমিক কোর্স, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, ডাউট ক্লিয়ারিং সেশন, মক টেস্ট, লাইব্রেরি সুবিধা, ই-লার্নিং রিসোর্স ও ক্যারিয়ার কাউন্সেলিং—এই সবকিছুর সমন্বয়েই আয়োজিত হয় এই কর্মশালা।

কর্মশালার প্রধান রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ মোদক এবং বিশ্বদীপ সাহা। এছাড়াও গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন অলিভিয়া সরকার। তাঁরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন গঠনে সফট স্কিলের অপরিহার্য ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে দিকনির্দেশ প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজ্জীবন সোসাইটির সম্পাদক সূরজ দাশ, বালুরঘাট বি.এড. কলেজের অধ্যক্ষ ববি মোহান্ত, বিশিষ্ট ব্যক্তিত্ব হরিপদ সাহা ও ড. আশিস দাস সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক যুগে কেবলমাত্র পুঁথিগত বিদ্যা নয়, সফট স্কিলই একজন শিক্ষার্থীকে প্রকৃত অর্থে সফল করে তোলে।

সমগ্র কর্মশালাটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহের সৃষ্টি করে। অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে অত্যন্ত উপযোগী ও সময়োপযোগী বলে অভিহিত করেন।

Share This
Categories
বিবিধ

এসসি ও ওবিসি সমাজের অধিকার ও উন্নয়নে অগ্রাধিকার—নতুন কমিটি নিয়ে তৃণমূল নেতৃত্ব।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- সোমবার মালদা জেলা পরিষদের গেস্ট হাউসে আনুষ্ঠানিকভাবে মালদা জেলা এসসি ও ওবিসি তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটি ও জেলা কমিটি ঘোষণা করা হয়। দলীয় সূত্রে জানানো হয়েছে, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং তৃণমূল স্তরে কার্যক্রমকে আরও সক্রিয় করতেই এই কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি। এছাড়াও উপস্থিত ছিলেন এসসি ও ওবিসি সেলের জেলা সভাপতি মনোজ রাম সহ দলের একাধিক জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব-কর্মীরা। নেতৃত্বের বক্তব্য অনুযায়ী, নতুন কমিটির মাধ্যমে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা, সংগঠনের বিস্তার এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি আরও গতিশীল হবে। বিশেষ করে এসসি ও ওবিসি সমাজের দাবিদাওয়া, অধিকার ও উন্নয়নমূলক কাজকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে।এই কমিটি ঘোষণাকে ঘিরে মালদা জেলাজুড়ে তৃণমূল কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও বাড়তি সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে।

Share This
Categories
বিবিধ

হেলমেট থাকা সত্ত্বেও রক্ষা মিলল না, পাঁশকুড়ার পথে প্রাণঘাতী বাস দুর্ঘটনা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- স্কুটিতে করে তমলুকের দিক থেকে পাঁশকুড়ার দিকে যাওয়ার সময় চাপাডালির অদূরে পথ দুর্ঘটনার কবলে পড়ে সূর্য সামন্ত এবং তার স্ত্রী পারমিত সামন্ত।, সূত্রের খবর , ওই দম্পতি তমলুকের দিক থেকে পাঁশকুড়া আসার সময়, চাঁপাডালির অদূরে,পেছনের দিক থেকে আসা ঘাটাল পাঁশকুড়া বাসের সাথে সংঘর্ষে, পড়ে যায় বাইকে থাকা দম্পতি,মাথায় হেলমেট থাকলেও ব্যাপক রক্তক্ষরণ হয়,এই দুর্ঘটনায় আহত সূর্য সামন্ত এবং তার স্ত্রী পারমিতা সামন্তকে স্থানীয়রা উদ্ধার করে , ঘটনাস্থলে আসে পাঁশকুড়া ট্রাফিক পুলিশ, উদ্ধার করে বড়মা হাসপাতাল এ নিয়ে আসে। এই দুর্ঘটনায় মৃত্যু হয় পারমিতা সামন্তের, আহত হয় সূর্য সামন্ত , সূত্রের খবর, ছেলে সম্রাট সামন্ত এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তমলুক হ্যামিল্টন হাই স্কুলের ছাত্র, আর তার সঙ্গেই দেখা করতে গিয়েছিলেন সূর্য সামন্ত এবং তার স্ত্রী , আর বাড়ি পাঁশকুড়ার মহৎপুরে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় স্ত্রী পারমিতা সামন্তের, এই ঘটনায় ঘাতক বাসটিকে আটক করে পাঁশকুড়া থানার পুলিশ,
এলাকায় শোকের ছায়া…

Share This
Categories
বিবিধ

“ভোটের সময় পায়ে ধরেন, এখন হয়রানি”—মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আদিবাসী নেতার।

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: মন্ত্রীর ছেলের হাতে আদিবাসী নেতার গাড়ি ভাঙচুর এবং তারপর ক্ষতিপূরণ নিয়ে মন্ত্রীর ‘টালবাহানা’— এই দুই ইস্যুতে উত্তাল শালবনী। অভিযোগ, বিধায়ক তথা মন্ত্রী শ্রীকান্ত মাহাতর ছেলে এক প্রভাবশালী আদিবাসী নেতার গাড়ি ভাঙচুর করার পর, মন্ত্রী বারবার ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও ওই নেতাকে দিনের পর দিন ঘোরাচ্ছেন।
ক্ষুব্ধ আদিবাসী নেতা সোশ্যাল মিডিয়ায় সরাসরি তোপ দেগে লিখেছেন, “ভোটের দরকারে পায়ে ধরেন, আর এখন ক্ষতিপূরণ দিতে হয়রানি করছেন? আমাদের ভোটব্যাঙ্ক ভাববেন না।” স্থানীয়দের দাবি, মানুষকে প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ঘোরানোই মন্ত্রীর স্বভাব। এই ঘটনায় জঙ্গলমহলের আদিবাসী সমাজে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। মন্ত্রীর এই ‘হয়রানির রাজনীতি’ এবং ‘অহংকার’ নিয়ে দলের অন্দরেও অস্বস্তি বাড়ছে। আদিবাসী নেতৃত্বের হুঁশিয়ারি, এই অপমানের জবাব আগামী নির্বাচনে ব্যালটেই মিলবে।

এ ঘটনার পর আদিবাসী ইস্যু মাথায় রেখে শালবনী থেকে শ্রীকান্ত মাহাত কে টিকিট না দেওয়ার দাবিও তুলছেন তৃণমূল কংগ্রেসের একাংশ।

Share This
Categories
বিবিধ

নৈতিক নেতৃত্ব ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির আহ্বান, বিএনসিসিআই প্রতিষ্ঠা দিবসে ডঃ ডমিনিক স্যাভিও।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা, ২রা ফেব্রুয়ারী ২০২৬:- বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএনসিসিআই) সোমবার, ২রা ফেব্রুয়ারী ২০২৬ তারিখে, বিএনসিসিআই হাউস, ২৩, আর.এন. মুখার্জি রোড, কলকাতায় বিশিষ্ট ব্যক্তিবর্গ, কর্মকর্তা, সদস্য এবং অতিথিদের উপস্থিতিতে তার ১৩৯তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে।

অতিথিদের নিবন্ধনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়, এরপর বিশিষ্ট ব্যক্তিবর্গের আগমন ঘটে। প্রধান অতিথি, রেভারেন্ড ডঃ ডমিনিক স্যাভিও, এস.জে., অধ্যক্ষ, সেন্ট জেভিয়ার্স কলেজ (স্বায়ত্তশাসিত), কলকাতার উপস্থিতিতে অনুষ্ঠানটি শোভা পায়।

সম্মানিত অতিথি এবং বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন:

শ্রী কুশল চৌধুরী, সচিব, দক্ষিণেশ্বর কালী মন্দির ট্রাস্ট

শ্রী সুভাষ দত্ত, পরিবেশ কর্মী

শ্রী সৌমিক দত্ত, আঞ্চলিক প্রধান – ব্যবসায়িক হিসাব, ​​AU স্মল ফাইন্যান্স ব্যাংক

শ্রী সঞ্জীব কোনার, সাধারণ সম্পাদক, সেন্ট জেভিয়ার্স কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন

শ্রী ফিরদৌসল হাসান, সভাপতি, ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া

BNCCI-এর প্রাক্তন সভাপতি: শ্রী অরুণ কুমার চন্দ্র, শ্রী সমীর কুমার ঘোষ এবং শ্রীমতী বাণী রায়চৌধুরী

BNCCI-এর শিল্প স্থায়ী কমিটির চেয়ারম্যান শ্রী ঋত্বিক দাসের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

এই উদযাপনে বিএনসিসিআই-এর কর্মকর্তা এবং নির্বাহী কমিটির সদস্যদের সদয় উপস্থিতি ছিল, যার মধ্যে রয়েছেন:

শ্রী অশোক কুমার বণিক, সভাপতি
শ্রী অমিত সাহা, সহ-সভাপতি
শ্রী অলোক সরকার, সম্মানিত কোষাধ্যক্ষ

শ্রী সোহম বণিক, চেয়ারম্যান, স্টার্ট-আপ ব্যবসা ও দক্ষতা উন্নয়ন স্থায়ী কমিটি

শ্রী কুণাল সাহা, সদস্য, বিএনসিসিআই

শ্রী সুরথ কুণ্ডু চৌধুরী, চেয়ারম্যান ও পরিচালক, গ্রন্থাগার উন্নয়ন স্থায়ী কমিটি

শ্রী দিলীপ নারায়ণ সাহা, চেয়ারম্যান, দেশীয় বাণিজ্য স্থায়ী কমিটি

শ্রী সিদ্ধার্থ রায়, চেয়ারম্যান, ক্রীড়া উন্নয়ন স্থায়ী কমিটি

শ্রী সুজিত চক্রবর্তী, চেয়ারম্যান ও পরিচালক, কাস্টমস ও লজিস্টিকস স্থায়ী কমিটি

শ্রী রণদীপ দত্ত, চেয়ারম্যান, খাদ্য ও বিনোদন স্থায়ী কমিটি

শ্রীমতী শালিনী ঘোষ, চেয়ারপারসন, মহিলা ক্ষমতায়ন স্থায়ী কমিটি

শ্রী সুজয় সাহা, চেয়ারম্যান, হাউস জার্নাল এবং প্রিন্টিং স্থায়ী কমিটি

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিএনসিসিআই-এর ১৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আনুষ্ঠানিক কেক কাটা।

এরপর সভাপতির ভাষণ দেন শ্রী অশোক কুমার বণিক, যিনি বাণিজ্য, শিল্প এবং উদ্যোক্তাদের শক্তিশালী করার জন্য চেম্বারের উত্তরাধিকার, সাফল্য এবং ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

প্রধান অতিথি, রেভারেন্ড ডঃ ডমিনিক স্যাভিও, এস.জে., শিক্ষা ও শিল্পের মধ্যে নৈতিক নেতৃত্ব, শিক্ষা এবং সহযোগিতার গুরুত্বের উপর জোর দিয়ে একটি অনুপ্রেরণামূলক ভাষণ দেন।

সম্মানিত অতিথি, শ্রী কুশল চৌধুরী এবং শ্রী সুভাষ দত্তও বক্তব্য রাখেন, যারা সামাজিক দায়িত্ব, পরিবেশগত স্থায়িত্ব এবং সম্প্রদায়ের উন্নয়নের উপর তাদের দৃষ্টিভঙ্গি ভাগ করে নেন।

শ্রী সৌমিক দত্ত আর্থিক অন্তর্ভুক্তি এবং ব্যবসায়িক প্রবৃদ্ধির উপর আলোকপাত করে সমাবেশে বক্তব্য রাখেন।

শ্রী আলোক সরকারের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়, এরপর সদস্য এবং অতিথিদের মধ্যে জলখাবার এবং অনানুষ্ঠানিক আলাপচারিতা অনুষ্ঠিত হয়।

১৩৯তম প্রতিষ্ঠা দিবস উদযাপন বাংলা, ভারত এবং তার বাইরেও একটি শীর্ষস্থানীয় চেম্বার অফ কমার্স হিসেবে তার ভূমিকা জোরদার করার পাশাপাশি বাণিজ্য, শিল্প এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রচারের প্রতি বিএনসিসিআইয়ের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

Share This
Categories
বিবিধ

পুলিশ ও প্রশাসনের দ্রুততায় বড় বিপর্যয় এড়াল তুফানগঞ্জের মাধ্যমিক কেন্দ্র।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল পরীক্ষার্থীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তুফানগঞ্জ-১ ব্লকের নাককাটি গাছ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। যদিও পুলিশ ও প্রশাসনের তৎপরতায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। সোমবার নির্ধারিত সময়েই নাককাটি গাছ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা শুরু হয়েছিল। সেখানে বালাভূত হাই স্কুল, বালাভূত বিদ্যাসাগর বিদ্যাপীঠ এবং কৃষ্ণপুর স্কুলের মোট ২০২ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছিল বলে জানা যায়। পরীক্ষা চলাকালীন স্কুলের ক্যান্টিনে চা তৈরির সময় আচমকাই একটি গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে। কিন্তু পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা দ্রুত সাহসিকতার পরিচয় দেন। পুলিশ কর্মীরাই জ্বলন্ত সিলিন্ডারটি দ্রুত টেনে স্কুল ভবনের বাইরে মাঠের মাঝখানে নিয়ে যান। ভিজে বস্তা চাপা দিয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। খবর দেওয়া হয় তুফানগঞ্জ দমকল কেন্দ্রে। কিন্তু দমকল বাহিনী পৌঁছানোর আগেই বিকট শব্দে সিলিন্ডারটি ফেটে যায়। ততক্ষণে ব্যাপক আতঙ্ক ছড়ায় পড়ুয়াদের মধ্যে। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত পরীক্ষার্থীরা পরীক্ষা ছেড়ে স্কুলের মাঠে বেরিয়ে আসে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তুফানগঞ্জ মহকুমা শাসক কিংশুক মাইতি, এসডিপিও কান্নেধারা মনোজ কুমার সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। পরিস্থিতি খতিয়ে দেখে পরীক্ষার্থীদের আশ্বস্ত করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলাল বসাক জানান, “পুলিশের তৎপরতায় বড় বিপদ এড়ানো গিয়েছে। বিস্ফোরণটি ফাঁকা মাঠে হওয়ায় কেউ আহত হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পরীক্ষার্থীরা পুনরায় শান্তভাবে পরীক্ষা সম্পন্ন করেছে।” প্রশাসনের এই ত্বরিত পদক্ষেপে বড়সড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাওয়ায় হাফ ছেড়ে বেঁচেছেন অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষ।

Share This