Categories
বিবিধ

পোস্ট অফিসের নথি বাড়িতে! হবিবপুরে উঠল প্রশ্ন।

মালদা, নিজস্ব সংবাদদাতা: গুরুত্বপূর্ণ সরকারি নথি উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদার Habibpur ব্লকের Aktoil অঞ্চলের বিনোদপুর গ্রামের চিল্লাহার এলাকায়। সোমবার একটি বাড়ির সামনে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি আধার কার্ড, প্যান কার্ড ও পোস্ট অফিসের বিভিন্ন নথিপত্র উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চিল্লাহার এলাকার বাসিন্দা Sushil Tudu-র বাড়ির সামনে দুটি বস্তা পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। বস্তা খুলতেই তার মধ্যে অসংখ্য Aadhaar Card, PAN Card সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র দেখতে পান তারা। খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা তৈরি হয়।
এই বিষয়ে সুশীল টুডু জানান, তিনি মাসিক প্রায় পাঁচ হাজার টাকার বিনিময়ে India Post-এর অধীনস্থ Binodpur Post Office-এ অস্থায়ীভাবে কাজ করতেন। তার দাবি, পোস্ট অফিসের আগের পিওন তাঁকে কিছু আধার ও প্যান কার্ড বিলি করার জন্য দিয়েছিলেন। ধীরে ধীরে সেগুলি বিলি করার কথা ছিল। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তি আর যোগাযোগ না করায় তিনি ওই নথিপত্র পোস্ট অফিসে জমা দেওয়ার জন্য বাড়ির সামনে রেখে দিয়েছিলেন।
এদিকে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিনোদপুর পোস্ট অফিসে পিওনের দায়িত্বে থাকা এবং বর্তমানে Kharibari Post Office-এ কর্মরত Haresh Chandra Roy জানান, তিনি সুশীল টুডুকে কাজে সাহায্যের জন্য রেখেছিলেন এবং কিছু নথি বিলি করার দায়িত্বও দিয়েছিলেন। তবে সেগুলি বাড়িতে রেখে দেওয়া হয়েছে, সে বিষয়ে তাঁর জানা ছিল না বলে দাবি করেন তিনি।
ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন হবিবপুরের বিধায়ক Joel Murmu। তাঁর অভিযোগ, সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ নথি পোস্ট অফিস থেকে সঠিকভাবে বিলি করার কথা থাকলেও তা না করে কারও বাড়িতে ফেলে রাখা হয়েছে, যা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কাজ। বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

Share This
Categories
বিবিধ

টাকা দাবির অভিযোগে উত্তেজনা, মালদা-নালাগোলা সড়ক অবরোধ আদিবাসীদের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। জমির সরষে কাটার জন্য থ্রেসার মেশিন জমিতে নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তির কাছ থেকে টাকা আদায়ের চেষ্টার অভিযোগ উঠল ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা চার সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। যার প্রতিবাদে স্থানীয় আদিবাসীরা মিলে সোমবার পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন মালদার হবিবপুর রাইস মিল এলাকায়। জানা গেছে, এদিন হবিবপুর রাইস মিল এলাকার জয়দেব পান্ডে নামে এক চাষী তার জমির সরষে কাটাই এবং ঝাড়াই-বাছাই করার জন্য জমিতে থ্রেসার মেশিন নিয়ে যাচ্ছিলেন। অভিযোগ ওই সময় হবিবপুর রাইসমিল এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা চার সিভিক ভলান্টিয়ার মিলে তার কাছে টাকা দাবী করে এবং টাকা না দিলে জমিতে থ্রেসার মেশিন নিয়ে যেতে দেওয়া হবে বলে হুমকি দেয় বলে অভিযোগ। ওই সময় পাশ দিয়েই যাচ্ছিলেন বিজেপির দুই স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য। তাদের কাছে এই বিষয়ে নালিশ জানান সরষে চাষী জয়দেব পান্ডে। যা শুনে বিজেপির দুই গ্রাম পঞ্চায়েত সদস্য সিভিক ভলান্টিয়ারের কাছে জানতে চান কেন টাকা চাওয়া হচ্ছে? আর এই জানতে চাওয়ার কারণেই চার সিভিক ভলান্টিয়ার মিলে বিজেপির দুই গ্রাম পঞ্চায়েত সদস্যদের কলার ধরে টানা হেঁচড়া করে বলে অভিযোগ। যার প্রতিবাদে স্থানীয় আদিবাসীরা একজোট হয়ে পথ অবরোধ করেন। হবিবপুর রাইস মিল এলাকায় ‘মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান। খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সেই সঙ্গে হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখীরানি সাহাও ঘটনাস্থলে পৌঁছান। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তবে এই ঘটনায় সিভিক ভলান্টিয়ারের বাড়বাড়ন্তের অভিযোগ তুলে একরাশ ক্ষোভ উগড়ে দেন হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখীরানি সাহা এবং হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু। তারা গোটা ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের শাস্তির দাবী জানান।

Share This
Categories
বিবিধ

বিধানসভা ভোটের আগে কেশপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান।

কেশপুর-পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- শনিবার বিজেপির পরিবর্তন রথযাত্রা কেশপুরে অনুষ্ঠিত হয়। সেই ঘটনারেস কাটতে না কাটতে বিজেপি দলে ভাঙন ধরালো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সোমবার কেশপুরে
বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির কেশপুর ব্লকের তিন নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক সোমনাথ চক্রবর্তীর নেতৃত্বে বিজেপির কর্মী ও সমর্থকরা। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের কেশপুর ব্লকের সভাপতি প্রদ্যুৎ পাঁজা সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া সকলের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের কেশপুর ব্লকের সভাপতি প্রদ্যুৎ পাঁজা বলেন সামনেই বিধানসভা নির্বাচন তার আগেই মানুষ দলে দলে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন, কারণ মানুষ বিজেপির ধাপ্পাবাজি ধরে ফেলেছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের শরিক হতে তারা দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন।

Share This
Categories
বিবিধ

আলু তুলতে যাওয়ার পথে দুর্ঘটনা, কেশপুরে পিকআপ উল্টে আহত ২০-র বেশি শ্রমিক।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আলুর তোলার কাজ করতে যাওয়ার সময় বিপত্তি, নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে গেল পিকআপ ভ্যান, ঘটনায় আহত প্রায় ২০ থেকে ২২ জন শ্রমিক,ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের হাড়িপুকুর এলাকায়,বিশেষ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে কেশপুর ব্লকের চার নম্বর অঞ্চলের নেড়াদেউলে মাঠে আলু তোলার কাজ করার উদ্দেশ্যে বেশ কয়েকজন মহিলা সহ ২৫ থেকে ২৭ জন শ্রমিক পিকআপ ভ্যানে করে যাওয়ার পথে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে যায় পিকআপ ভ্যানটি, ঘটনায় কমবেশি করে আহত হয় বেশ কয়েকজন মহিলা সহ ২০ থেকে ২২ জন শ্রমিক,এরপর স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে কেশপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আহতদের মধ্যে পাঁচ থেকে সাত জনের শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেশপুর থানার পুলিশ। অন্যদিকে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

Share This
Categories
বিবিধ

নারী দিবসে চন্দ্রকোনারোডে কর্মসূচি, কেন্দ্রকে নিশানা মহিলা তৃণমূলের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রবিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার গড় বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যথা মর্যাদা সহিত পালন করা হলো আন্তর্জাতিক নারী দিবস। পাশাপাশি রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাই মহিলা তৃণমূল কংগ্রেস। এই দিন উপস্থিত ছিলেন ব্লক শিক্ষা কর্মাদক্ষ দোলন হাজরা কর, ব্লকের নেত্রী প্রতিমা মুখার্জী সহ একাধিক মহিলা তৃণমূলের কর্মী সমর্থকরা।

Share This
Categories
বিবিধ

কেন্দ্রের নীতির প্রতিবাদে উরামিতে তৃণমূলের পথসভা।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই প্রচার কার্যে নেমে পড়েছে রাজ্যের শাসক দল সহ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি। রবিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের এক নম্বর অঞ্চলের উরামিতে পথসভার আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই দিন এই পথসভায় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ দুর্লভ ঘোষ, গ্রাম পঞ্চায়েতের প্রধান অবিতা মাহাত,অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নারায়ণ মন্ডল,অঞ্চল কৃষাণ ক্ষেতমজুর সেলের সভাপতি মৃনাল কান্তি ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষী পন্ডিত,অঞ্চল যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি বলরাম নিয়োগী,রাজকুমার মল্লিক,তুহিন শুভ্রা গতাই সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা।এইদিন আগামী বিধানসভা নির্বাচন সঙ্ঘবদ্ধভাবে রাজনৈতিক লড়াই করার বার্তা দেওয়ার পাশাপাশি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব।

Share This
Categories
বিবিধ

চাকরির দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি বিজেপি বিধায়কের।

মালদা, নিজস্ব সংবাদদাতা :—- চাকরির প্রতিশ্রুতি দিয়ে জমি অধিগ্রহণ! আদিবাসী পরিবারের সঙ্গে প্রতারণার অভিযোগ। উল্টে শাসক ঘনিষ্ঠদের চাকরি দেওয়ার অভিযোগ। মালদার হবিবপুর ব্লকের কানতুরকা গ্রাম পঞ্চায়েতের রাঘবপুর গুজিয়া গ্রামের ঘটনা।
এই গ্রামের বাসিন্দা সাহেব বাস্কে। তার দশ কাটা জমি রয়েছে। ২০২৩ সালে তার জমিতে পি এইচ ই phe জলের পাম্প বসানোর হবে সেই জন্য তার পরিবারের দুজনকে চাকরি দেওয়া হবে সেই প্রতিশ্রুতি দিয়েছিল জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও এলাকার শাসক দলের নেতারা। সেইমতো অবস্থায় সাহেব বাস্কে তার দশ কাঠা জমি পি এইচ ই phe জলের ট্যাংকি বসানোর জন্য জনসাস্থ্য দপ্তর কে দিয়েছিলে । আজকে জলের ট্যাংকি বসে গিয়েছে তারপরও চাকরি পায়নি প্রদীপ বাস্কের পরিবারের কোন সদস্যরা। ইতিমধ্যেই তিনি অভিযোগ করেছেন চাকরি দেওয়ার নাম করে তাদের সাথে প্রতারণা করা হয়েছে।
আমরা আজকে এক বছর ধরে চাকরির জন্য এই দুয়ার থেকে ওই দুয়ারে ঘুরছি জেলাশাসক থেকে, বিডিও, মালদা জেলা পরিষদ, বি এল আর ও , দপ্তরকে অভিযোগ জানিয়েছে কিন্তু কোন আশা পাইনি l আজকে এই রাজ্য সরকার আদিবাসীদের রীতিমতো ঠকাচ্ছে।
সাহেব বাস্কেট ছেলের স্ত্রী সোনালী হাঁসদা জানান এই সরকার আমাদের আজকে আশা দিলেন কিন্তু এখন হাতের মুঠো মুঠো খাওার ছিনিয়ে নিলো । এখন আমাদের রাস্তায় বেড়িয়ে হাতে বাটি ধরতে হবে l

আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

হবিবপুর বিধানসভার বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু জানান, আজকে আদিবাসীদের জায়গা সেই জায়গাতে সরকারি জলের ট্যাঙ্ক হল সেটা হোক কিন্তু আদিবাসীদের কাছ থেকে জমি নিয়ে সেখানে চাকরি দেওয়া হলনা। এটা ঠিক নয় যারা জমিদাতা যাদের চাকরির দরকার তারা চাকরি না পেয়ে তৃণমূলের কর্মীরা চাকরি পাচ্ছে। আদিবাসী সমাজের মানুষদের এই সরকার বারে বারে ধোঁকা দিচ্ছে। আগামী দিনে এই চাকরির দাবি নিয়ে আদিবাসী পরিবারকে সঙ্গে নিয়ে আমি বৃহত্তর আন্দোলনে নামবো।

মালদা জেলার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশীষ কুন্ডু জানান, হবিবপুর ব্লকের এই ঘটনাটি আমাদের জানা ছিল না। তবে আমরা এতটুকু বিশ্বাস রাখি আমাদের সরকারি দপ্তরের আধিকারিকরা যথেষ্ট দায়িত্ব সিল যে অভিযোগটি করা হচ্ছে সেই বিষয়টি নিশ্চয়ই খতিয়ে দেখা হবে l আর বিজেপি এটা নিয়ে রাজনীতি করার কোন মানে নেই l
মালদা জেলা পরিষদের সহ-সভাপতি এটিএম রফিকুল হোসেন জানান হবিবপুর ব্লকের কানতুরকা এলাকায় যে ঘটনাটি ঘটেছে বা যে অভিযোগটি হয়েছে সেটা আমরা ইতিমধ্যেই অভিযোগটি পেয়েছি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখানে কোন তৃণমূল কংগ্রেসের কোন কর্মী বা নেতা-নেত্রী যুক্ত হওয়ার কথা নয় এটা পুরোপুরি সরকারি বিষয় l

Share This
Categories
বিবিধ

জাতীয় পতাকা হাতে ভারতের জয় উদযাপন মালদার ক্রিকেটপ্রেমীদের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– ভারত জেতার পরে উল্লাস ফেটে পড়েন মালদা জেলা র ক্রিকেট-প্রেমীরা এদিন মালদা শহরের ফোয়ারা মোড়ে বাজি পটকা ফাটিয়ে বাজনা বাজিয়ে জাতীয় পতাকা নিয়ে উল্লাসে ফেটে পড়েন মালদা জেলার বাসিন্দারা। আনন্দে উৎসবে মাতোহারা জেলার ক্রিকেট প্রেমীরা এদিন রাতে খেলা শেষ হতেই ফোয়ারা মোড় সহ শহরে বিভিন্ন প্রান্তের ক্রিকেট প্রেমীরা সামিল হয় উল্লাসে ভারত জেতার আনন্দে।

Share This
Categories
বিবিধ

ভোটাধিকার নিয়ে দুশ্চিন্তা, মালদায় প্রশাসনের দ্বারস্থ ‘ডিলিটেড’ ভোটাররা।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- সোমবার আবার ভুতুরে ভোটারদের ভিড় মালদা জেলাশাসকের দপ্তরে। সংশোধিত ভোটার তালিকায় নাম ‘ডিলিট’। তাই স্বশরীরে জেলাশাসকের দপ্তরে হাজির কয়েক হাজার ভুতুড়ে ভোটারদের লম্বা লাইন। জীবন্ত থাকার প্রমানপত্র নিয়ে নতুন করে নাম তুলতে ফর্ম পূরণ করছেন ভুতেরা। তারা জানান, সমস্ত প্রমানপত্র জমা দিয়েছিলেন বিএলওর কাছে। কিন্তু তালিকা প্রকাশ হতেই তাদের নামের পাশে রয়েছে ডিলিটেড। আর সেই উৎকন্ঠা নিয়ে জেলার বিভিন্ন ব্লক থেকে থেকে জেলাশাসকের দপ্তরে হাজির তারা। তাদের অভিযোগ হেয়ারিং এ একবার হয়রানি আবার এখন ডিলিট নিয়ে ভীষণ সমস্যা সমাধানের খোঁজে হাজির জেলা শাসক ভবনে। লম্বা লাইনে আবারো সেই হয়রানি। একরাশ খুব উগরে দিয়েছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। ভোট দিতে পারবেন কিনা চিন্তিত সকলে।

Share This
Categories
বিবিধ

‘শিডিউল মেনে কাজ না হলে রাস্তা নয়’—নদীয়ায় ঠিকাদারের বিরুদ্ধে সরব গ্রামবাসী।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা :- পথশ্রী প্রকল্পের রাস্তায় নিম্নমানের সামগ্রী। গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং এলাকার পঞ্চায়েত সদস্যের তত্ত্বাবধানে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে রাস্তার কাজ রুখে দিল সকলে। ঘটনা নদীয়ার নবদ্বীপ ব্লকের ফকির ডাঙ্গা পঞ্চায়েতের ঘোষপাড়া এলাকায়। ওই এলাকায় কাদের বিল মাঠ মোড় থেকে ঘোষপাড়া মধু ঘোষের বাড়ি পর্যন্ত আনুমানিক প্রায় ৯০ লক্ষ টাকা ব্যয়ে দুই হাজার কিলোমিটার রাস্তা হওয়ার কথা পথস্রি প্রকল্পে। সেইমতো পড়েছিল ফলক শুরু হয়েছিল রাস্তা তৈরীর কাজ। এলাকাবাসী এবং গ্রাম পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের দাবি আগে রাস্তার অবস্থা বেহাল থাকায় নতুন করে পথশ্রী প্রকল্পে এই কাজ করা হচ্ছিল কিন্তু অতি নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে রাস্তায়। তাতে করে রাস্তার অবস্থা আগামীতে আরো ভয়ানক হবে। আর্থিক সেই কারণেই এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গ্রাম পঞ্চায়েত প্রধান এবং সদস্য একত্রিত হয়ে রাস্তা তৈরীর কাজ বন্ধ করে দেয়। তাদের দাবি নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা করলে রাস্তার টেকসই বেশিদিন থাকবে না তাতে করে সাধারণ গ্রামবাসী তথা চাষীদের ব্যাপক অসুবিধা সম্মুখীন হতে হবে। অপরদিকে রাজ্য সরকারের টাকা তচরূপ হবে। আর্থিক সে কারণেই এই রাস্তা কাজ তারা বন্ধ করেছেন যদি সঠিক শিডিউল মেনে সঠিক পরিকাঠাম ভাবে এই রাস্তা করা যায় তবেই রাস্তা করতে দেবেন তারা এমনটাই দাবি পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্যের।

Share This