মালদহ, নিজস্ব সংবাদদাতা :- ভোট দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক মহিলা ভোটারের। ঘটনা শোকের ছায়া এলাকায়। ঘটনাটি ঘটেছে মালদহের মালতিপুর বিধানসভার ক্ষেমপুর পঞ্চায়েতের ১৫২ নম্বর বুথে। পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত মহিলা ভোটারের নাম প্রমিলা বাগদি (৫০), এদিন সকাল ১১ টা নাগাদ তিনি ভোট দিয়ে যান এবং বুথের মধ্যেই ভোট দেওয়ার আগে মাথা ঘুরে পড়ে যান। ভোট কর্মী এবং পরিবারের লোকজন গিয়ে মহিলাকে উদ্ধার করে বাড়িতে আনতেই তার মৃত্যু হয়। ইতিমধ্যে পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এদিকে ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি রা মৃতার বাড়িতে ছুটে আসেন।
Category: শুভেচ্ছাবার্তা
আদি থেকে শুরু করে আজকের সভ্যত্যার উত্তরণের দিনেও ‘শব্দ’ মানুষের একান্ত এমন এক প্রিয় অনুভূতি, যা তার হয়ে কথা বলে যায় ভাষায় গাঁথুনিতে ! “মন সারস” সেই বলতে চাওয়া মানুষেগুলোর মন-আরশির সুন্দরতম আমন্ত্রণ গাঁথা..! শুভ্রের প্রকাশে “মন সারস” মুখরিত মানুষের ভাবনা প্রকাশের অবারিত খোলা এক দ্বার..!সকলের অন্তরের নিভৃত সরস্বতী পুজিত হোক তার উজ্জ্বল আলোকিত প্রকাশে..!