Categories
বিবিধ

গড়বেতায় কংগ্রেসের সদস্য সংগ্রহ অভিযান, ১০০ যুবকের যোগদানের দাবি।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যে পালা বদলের পর ধীরে ধীরে ঘর গোছাতে শুরু করেছে জাতীয় কংগ্রেস। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের গড়বেতা শহরে ১০০ জন যুবক জাতীয় কংগ্রেসের যোগদান করলো বলে দাবি জাতীয় কংগ্রেসের। এই দিন নব কংগ্রেস কর্মীদের দলীয় পতাকা তুলে দেন জেলার সভাপতি দেবাশীষ ঘোষ, এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেসের সভাপতি ভৈরব রায় সহ একাধিক জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা।

Share This
Categories
বিবিধ

ক্যানভাসে ধরা পড়ল দলগাঁও রাম মন্দিরের সৌন্দর্য, প্রশংসিত রংতুলির উদ্যোগ।।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- রবিবার ফালাকাটা ব্লকের দলগাঁও রাম মন্দির প্রাঙ্গণে রংতুলি অঙ্কন একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি ব্যতিক্রমী কর্মশালা। ওই কর্মশালার মূল বিষয় ছিল সামনে থাকা ঐতিহ্যবাহী দলগাঁও রাম মন্দিরের ছবি ক্যানভাসে ফুটিয়ে তোলা। মন্দির প্রাঙ্গণে বসে খুদে শিল্পীরা নিজেদের দৃষ্টিভঙ্গি ও কল্পনাশক্তির মেলবন্ধনে রাম মন্দিরের সৌন্দর্য রং-তুলির মাধ্যমে তুলে ধরে।এদিনের ওই কর্মশালায় ফালাকাটা, জটেশ্বর, দলগাঁও চা বাগান-সহ বিভিন্ন এলাকার প্রায় ৭০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। শিশুদের সৃজনশীলতা বিকাশ, পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি এবং শিল্পচর্চার প্রতি আগ্রহ গড়ে তোলাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। রংতুলি অঙ্কন একাডেমির পক্ষ থেকে জানানো হয়, শিশুদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার পাশাপাশি বাস্তব দৃশ্য পর্যবেক্ষণ করে তা ক্যানভাসে ফুটিয়ে তোলার অভ্যাস গড়ে তোলাই এই কর্মশালার মূল উদ্দেশ্য। এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

Share This
Categories
বিবিধ

ভাতা নিয়ে নতুন বিতর্ক, ময়নায় যুবকের অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার অভিযোগ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এবার ময়নায় ৩২ বছরের যুবকের বার্ধক্য ভাতা এবার পিংলার পুরুষ বিধবা ভাতার পর পূর্ব মেদিনীপুর ময়নায় দোনাচক গ্রামে ৩২ বছরের যুবক উজ্জ্বল ভৌমিক পিতা প্রভাত ভৌমিক নাকি পাচ্ছে বার্ধক্য ভাতা। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল সৃষ্টি হয়। উপভোক্তা নিজেই আমাদের কাছে বক্তব্য দিয়েছেন। 15-6-26 তিনি ব্যাংকে পাস বই আপডেট করতে গিয়ে জানতে পারেন ২০২৪ সাল থেকে তিনি এভাবেই বার্ধক্যভাতার হাজার টাকা পেয়ে আসছেন। কার গাফিলতির কারণে বা কি সমস্যার জন্য তিনি এভাবে বার্ধক্য ভাতা পাচ্ছেন তিনি বলতে পারছেন না।প্রশ্নের উত্তর তিনি বলছেন আমি কি বৃদ্ধ ব্যক্তি? এই বার্ধক্য ভাতা পাওয়ার যোগ্য? আমার ৪০ বছরে কি পেনশন হয় ৪০ বছরের সবাই তাহলে পশ্চিমবঙ্গে পেনশন পাবে।সমস্যাটা তিনি দেখতে পান একটি সিএসপি থেকে টাকা তুলতে যাওয়ার পর একটি সমস্যা তৈরি হয় আর ১০০০ টাকা তুলতে গিয়ে সিএসপি থেকে 10 হাজার টাকা উইথড্রোল হয়। এই ঘটনার পর জানা যায় ব্যাংক ম্যানেজার উনার একাউন্টটি কে ফ্রিজ করেছেন। সেখান থেকে উনি জানতে পারেন উনার বার্ধক্য ভাতা হাজার টাকা করে উনি পাচ্ছেন। এমনই জানালেন উপভোক্তা।

Share This
Categories
বিবিধ

বীরপাড়ায় বিটিডাব্লিউইউ-র সভা, চা বাগান পুনরুজ্জীবনে আশাবাদী সাংসদ মনোজ টিগ্গা।।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : আগামী সপ্তাহে উত্তরবঙ্গে এসে সমস্ত চা বাগানের শ্রমিক সংগঠনের সাথে বৈঠক করবেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং। কিভাবে বন্ধ চা বাগান গুলো খোলা যাবে রুগ্ন চা বাগান গুলো সচল করা যাবে এই সব সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। আজ বীরপাড়াতে একথা জানান আলিপুরদুয়ার সাংসদ মনোজ টিগ্গা। এদিন বীরপাড়াতে চা বাগান সংগঠন বিটিডাব্লুইউ এর এক সভা হয় সেই সভাতে কমিটি বিস্তার করা হয়। এদিন যোগেশ রাই ও বধুয়া লকড়াকে বিটিডাব্লুইউ ব্লক সহ সভাপতি দায়িত্ব দেওয়া হয়। এবং সোবিত থাপাকে সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
এদিন সাংসদ মনোজ টিগ্গা জানান আমাদের লক্ষ্য কিভাবে বন্ধ চা বাগান, রুগ্ন চা বাগানকে সচল করা যায় সরকারের কথা বলে।

Share This
Categories
বিবিধ

ছেলে-মেয়ে নয়, সন্তানই সেরা—কন্যাসন্তানের জন্ম উদ্‌যাপনে নজির গড়ল জটেশ্বরের পরিবার।।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- কন্যাসন্তান হওয়ায় ফুল দিয়ে সাজানো হল গাড়ি। করা হল শোভাযাত্রাও। সদ্যোজাত কন্যাসন্তানকে নিয়ে রীতিমতো উৎসবের মেজাজে বাড়ি ফিরলেন ফালাকাটা ব্লকের জটেশ্বর সারদা পল্লীর বাসিন্দা বাপি সাহা। জটেশ্বরে এই ধরনের আয়োজন এই প্রথম বলেই জানিয়েছেন স্থানীয়রা। সম্প্রতি কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে বাপি সাহার স্ত্রী নন্দিতা সাহা এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন। হাসপাতাল থেকে ছাড়ার দিনই নবজাতক ও মাকে ঘরে আনতে ছিল এলাহি আয়োজন। ফুল দিয়ে সুসজ্জিত গাড়িতে তাঁদের বাড়ি আনা হয়। সঙ্গে ছিল শোভাযাত্রা, আর বাড়িতে পৌঁছতেই নবজাতককে বরণ করে নেওয়া হয় ঐতিহ্য মেনে। আনন্দ ভাগ করে নিতে আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। পেশায় ইলেকট্রিশিয়ান বাপি সাহা বলেন, “সন্তান মানেই ঈশ্বরের আশীর্বাদ। ছেলে-মেয়ের মধ্যে কোনো ভেদাভেদ নেই। তাই আমাদের ঘরে কন্যাসন্তানের আগমনকে স্মরণীয় করে রাখতেই এই আয়োজন।” স্থানীয়দের মতে, যখন দেশের বিভিন্ন প্রান্তে কন্যাসন্তানকে ঘিরে বৈষম্য ও নেতিবাচক ঘটনার খবর সামনে আসে, তখন জটেশ্বরের সাহা পরিবারের এই উদ্যোগ সমাজের কাছে এক ইতিবাচক বার্তা। কন্যাসন্তানকে সমান ভালোবাসা, সম্মান ও মর্যাদা দেওয়ার এই ব্যতিক্রমী আয়োজন ইতিমধ্যেই এলাকার মানুষের প্রশংসা কুড়িয়েছে।জটেশ্বরের সাহা পরিবারের এই ব্যতিক্রমী উদ্যোগ যেন সমাজকে নতুন করে শেখাল সন্তান মানেই আশীর্বাদ, সে ছেলে হোক বা মেয়ে।

Share This
Categories
বিবিধ

ফালাকাটায় কংগ্রেসের শক্তিবৃদ্ধির দাবি, জেলা সভাপতির উপস্থিতিতে যোগদান কর্মসূচি।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- আজ আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দেওগাও অঞ্চল এর ১৩/৭৩ নং বুথে আলিপুরদুয়ার জেলা কংগ্রেস সভাপতি মৃন্ময় সরকারের হাত ধরে ২৫ টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেস দলে যোগদান করলেন। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা কংগ্রেস সভাপতি মৃন্ময় সরকার, আলিপুরদুয়ার জেলা কংগ্রেস সভানেত্রী সুনন্দা দে,ফালাকাটা ব্লক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,ফালাকাটা ব্লক আই এন টি ইউ সি সভাপতি বুদ্ধদেব ঘোষ, দেওগাও অঞ্চল সভাপতি মনসুর আলী, যুব নেতা সাহেব সরকার সহ অন্যান্য নেতৃত্ব।

Share This
Categories
বিবিধ

আইনশৃঙ্খলা জোরদারে বড় পদক্ষেপ? ১০৮ পুলিশ আধিকারিকের বদলিতে জল্পনা।

নিজস্ব সংবাদদাতা, বিশেষ প্রতিবেদন :- রাজ্য পুলিশ প্রশাসনে এক বড়সড় রদবদল ঘটে গেল। একযোগে বদলি করা হলো ১০৮ জন পুলিশ আধিকারিককে। নির্বাচনের পর বা আইনশৃঙ্খলার ভিত মজবুত করতে এই ধরনের পদক্ষেপ নেওয়া হলেও, এত বড় মাপের রদ বদলে স্বাভাবিকভাবেই ব্যাপক ঝাঁকুনি খেল পুলিশ প্রশাসন।

সংশ্লিষ্ট মহলের নজর কেড়েছে এই বদলির তালিকাটি। রাজ্য পুলিশের পক্ষ থেকে জারি করা এই তালিকায় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের মতো জঙ্গলমহল সংলগ্ন এলাকাগুলি। তালিকায় রয়েছে গোয়ালতোড় এবং খড়্গপুর টাউন থানার মতো গুরুত্বপূর্ণ থানা। এর পাশাপাশি ঝাড়গ্রাম, বেলপাহাড়ী এবং বিনপুরের মতো স্পর্শকাতর এলাকার পুলিশ আধিকারিকদেরও এই তালিকায় শামিল করা হয়েছে।

প্রশাসনিক সূত্রে দাবি করা হয়েছে, এটি একটি রুটিন বদলি। কাজের গতি বাড়াতে এবং আইন-শৃঙ্খলার ভারসাম্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত। তবে ওয়াকিবহাল মহলের মতে, হঠাৎ জঙ্গলমহল ও শিল্পাঞ্চলের এই থানাগুলিতে একসঙ্গে এত রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নতুন আধিকারিকরা দ্রুত নিজ নিজ দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে।

Share This
Categories
বিবিধ

চন্দ্রকোনা রোডে কলেজ-রাজনীতি নিয়ে চর্চা, বৈঠককে কেন্দ্র করে শুরু বিতর্ক।

নিজস্ব সংবাদদাতা, চন্দ্রকোনা রোড :- চাকরি জীবন থেকে অবসর নিয়েছেন বেশ কিছুদিন হলো। একসময় এলাকার রাজনৈতিক মহলে তার পরিচিতি ছিল এক ডাকে। চন্দ্রকোনা রোড এলাকায় ‘বিজেপি’ বললেই একসময় যার নাম সবার প্রথমে উঠে আসত, দীর্ঘদিনের সেই দাপুটে দলীয় মুখকে ঘিরেই এবার নতুন জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক ও সামাজিক মহলে। স্থানীয় চন্দ্রকোনা রোড গৌরব গুঁইন মেমোরিয়াল কলেজের পরিচালন সমিতির পরবর্তী সভাপতি (প্রেসিডেন্ট) হিসেবে তার নাম মনোনীত হতে পারে— এমনই এক জোরালো গুঞ্জন ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। তবে এই গুঞ্জনের আবহেই তৈরি হয়েছে এক নতুন বিতর্কও।

সম্প্রতি ওই কলেজেরই বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে উক্ত নেতার একটি ‘গোপন বৈঠক’ ঘিরে তুমুল চাঞ্চল্যও ছড়িয়েছে। জানা গেছে, দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ রুদ্ধদ্বার বৈঠক হয়। আর সেই বৈঠকের খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে স্থানীয় জনমানসে। প্রশ্ন উঠছে এই বৈঠকের সময় ও উদ্দেশ্য নিয়ে। কারণ, যার সাথে এই বৈঠক হয়েছে, সেই ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়ম, তহবিল তছরুপ, চুরি ও দুর্নীতিসহ নানা অনৈতিক ও অরাজকতামূলক কাজের অভিযোগ রয়েছে। শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করার পেছনেও ওই অধ্যক্ষের ভূমিকা নিয়ে সরব হয়েছেন স্থানীয় মানুষ ও পড়ুয়াদের একাংশ। গুঞ্জনে শোনা যাচ্ছে এমন একজন বিতর্কিত ও অভিযুক্ত অধ্যক্ষের সাথে একদা প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব তথা কলেজ সভাপতি পদের অন্যতম দাবিদারের এই গোপন বৈঠককে ভালো চোখে দেখছেন না সাধারণ মানুষ। কেউ কেউ বলছেন ওই নেতা একসময় সিপিএমের সঙ্গে সেটিং করে চাকরি পেয়েছিল। দীর্ঘদিন গোপন সেটিং করেই জীবন অতিবাহিত করেছে। তার ভুলভাল রাজনৈতিক সিদ্ধান্তে অনেকের রাজনৈতিক কেরিয়ার নষ্ট হয়ে গেছে। যদিও বর্তমানে তিনি বিজেপির উচ্চপদস্থ এবং সম্মানীয় পদে আসীন তাই এই ব্যক্তিকে ঘিরে মুখে কুলুপ বিজেপির। তবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয় মহলে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কেউ কেউ বলছেন কলেজের সর্বোচ্চ প্রশাসনিক পদে বসার আগেই কেন একজন বিতর্কিত ও দুর্নীতিগ্রস্ত আধিকারিকের সাথে গোপনে বৈঠক করতে হলো? তবে কি কোনো বিশেষ সমঝোতা বা ‘ডিল’ করার উদ্দেশ্যে এই বৈঠক? এই বৈঠকের পেছনে কোনো গভীর রাজনৈতিক সমীকরণ লুকিয়ে রয়েছে?

স্থানীয় এক বাসিন্দার কথায়, “শিক্ষাপ্রতিষ্ঠান হলো পবিত্র জায়গা। সেখানে যদি কোনো বিতর্কিত ব্যক্তির সাথে রাজনৈতিক ব্যক্তিত্বদের এমন গোপন আঁতাত তৈরি হয়, তবে কলেজের ভবিষ্যৎ অন্ধকার। আমরা চাই স্বচ্ছ ভাবমূর্তির কেউ কলেজের দায়িত্বে আসুক।” যদিও এই গুঞ্জন এবং গোপন বৈঠক প্রসঙ্গে সংশ্লিষ্ট কোনো পক্ষেরই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে সভাপতি মনোনয়নের আগেই এই ‘গোপন বৈঠক’ বিতর্ক যে গৌরব গুঁইন মেমোরিয়াল কলেজের পরিচালন পর্ষদ গঠনের আবহকে অনেকটাই উত্তপ্ত করে তুলল, তা বলাই বাহুল্য। এখন দেখার, জল শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়।

Share This
Categories
বিবিধ

রেসিপি ::: রাজমা মসালা।।।

পরিচিতি—— রাজমা মসালা উত্তর ভারতের, বিশেষ করে পাঞ্জাবের, অন্যতম জনপ্রিয় নিরামিষ পদ। লাল রাজমা, পেঁয়াজ, টমেটো, আদা-রসুন এবং সুগন্ধি মশলার সংমিশ্রণে তৈরি এই ঘন ঝোল স্বাদে যেমন সমৃদ্ধ, তেমনি পুষ্টিগুণেও ভরপুর। গরম ভাত বা জিরা রাইসের সঙ্গে রাজমা মসালা উত্তর ভারতের একটি ঐতিহ্যবাহী খাবার। বর্তমানে এটি সারা ভারতেই অত্যন্ত জনপ্রিয়।
উপকরণ (৪–৫ জনের জন্য)——
রাজমা – ১½ কাপ
পেঁয়াজ – ২টি মাঝারি (কুচি)
টমেটো – ৩টি বড় (পিউরি)
আদা-রসুন বাটা – ১ টেবিল চামচ
কাঁচা লঙ্কা – ২টি (কুচি)
জিরে – ১ চা চামচ
তেজপাতা – ১টি
হলুদ গুঁড়ো – ½ চা চামচ
ধনে গুঁড়ো – ১½ চা চামচ
জিরা গুঁড়ো – ১ চা চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো – ১ চা চামচ
গরম মশলা গুঁড়ো – ½ চা চামচ
কাসুরি মেথি – ১ চা চামচ (ঐচ্ছিক)
মাখন – ১ টেবিল চামচ
সাদা তেল – ২ টেবিল চামচ
লবণ – স্বাদমতো
ধনেপাতা কুচি – ২ টেবিল চামচ
গরম জল – প্রয়োজনমতো
প্রণালী———-
১. রাজমা ভালোভাবে ধুয়ে সারারাত বা অন্তত ৮–১০ ঘণ্টা ভিজিয়ে রাখুন।
২. প্রেসার কুকারে রাজমা, লবণ ও পর্যাপ্ত জল দিয়ে ৬–৮টি সিটি পর্যন্ত সেদ্ধ করুন। রাজমা সম্পূর্ণ নরম হওয়া জরুরি।
৩. কড়াইয়ে তেল গরম করে জিরে ও তেজপাতা ফোড়ন দিন।
৪. পেঁয়াজ কুচি সোনালি হওয়া পর্যন্ত ভেজে আদা-রসুন বাটা ও কাঁচা লঙ্কা যোগ করে কষান।
৫. টমেটো পিউরি, হলুদ, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে তেল ছাড়া পর্যন্ত রান্না করুন।
৬. সেদ্ধ রাজমা এবং প্রয়োজনমতো সেদ্ধর জল মিশিয়ে দিন।
৭. মাঝারি থেকে কম আঁচে ১৫–২০ মিনিট ফুটতে দিন, যাতে মশলার স্বাদ রাজমায় ভালোভাবে মিশে যায়।
৮. শেষে মাখন, গরম মশলা গুঁড়ো ও কাসুরি মেথি মিশিয়ে ২–৩ মিনিট রান্না করুন।
৯. ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
পরিবেশন———‐–
রাজমা মসালা গরম সাদা ভাত, জিরা রাইস, বাসমতি ভাত, নান, তন্দুরি রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন। পাশে পেঁয়াজের স্যালাড ও লেবুর টুকরো দিলে স্বাদ আরও বেড়ে যায়।
কিছু টিপস——–
রাজমা দীর্ঘ সময় ভিজিয়ে রাখলে দ্রুত সেদ্ধ হয় এবং হজমও সহজ হয়।
রাজমা নরম না হলে ঝোলের স্বাদ ভালো হয় না।
রান্নার শেষে সামান্য মাখন দিলে রেস্তোরাঁর মতো স্বাদ আসে।
ঝোল ঘন করতে চাইলে কয়েকটি সেদ্ধ রাজমা চামচ দিয়ে চটকে মিশিয়ে দিন।
পুষ্টিগুণ—-‐-‐-
রাজমা উদ্ভিজ্জ প্রোটিন, খাদ্যআঁশ, আয়রন, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামের একটি উৎকৃষ্ট উৎস। এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে এবং শরীরে ধীরে ধীরে শক্তি সরবরাহ করে।
রন্ধন-ঐতিহ্য—–‐—
রাজমা মসালা পাঞ্জাবি রান্নার একটি ঐতিহ্যবাহী পদ, যা আজ ভারতের প্রতিটি অঞ্চলে জনপ্রিয়। সরল উপকরণ, সমৃদ্ধ স্বাদ এবং উচ্চ পুষ্টিগুণের জন্য এটি প্রতিদিনের খাবার থেকে শুরু করে বিশেষ আয়োজন—সব ক্ষেত্রেই সমানভাবে সমাদৃত।

Share This
Categories
বিবিধ

মালদায় জওহর নবোদয় বিদ্যালয় নির্মাণের পথে বড় পদক্ষেপ, প্রস্তাবিত জমি ঘুরে দেখলেন বিধায়ক।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদা জেলার মধ্যে পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের সৈয়দপুর এলাকায় কেন্দ্রীয় সরকারের উদ্যোগে গড়ে উঠবে জওহর নবোদয় বিদ্যালয়। সিবিএসই বোর্ড নিয়ন্ত্রণাধীন আবাসিক ইংরেজি মাধ্যম নবোদয় বিদ্যালয় গড়ে তোলার জন্য বৃহস্পতিবারই ১১ একর জমি হস্তান্তরের সিদ্ধান্ত ঘোষণা করেছে রাজ্য সরকার। আর এই ঘোষণার পর শুক্রবার পুরাতন মালদার ভাবুক অঞ্চলের সৈয়দপুর মৌজায় গিয়ে প্রস্তাবিত জওহর নবোদয় বিদ্যালয়ের জমি পরিদর্শন করলেন মালদা বিধানসভার বিধায়ক গোপাল চন্দ্র সাহা। এদিনের এই
পরিদর্শনে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সহ অন্যান্যরা। তারা সকলে মিলে সৈয়দপুর এলাকা ঘুরে দেখেন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক গোপাল চন্দ্র সাহা জানান, কেন্দ্রীয় সরকার মালদা জেলার মধ্যে একমাত্র জওহর নবোদয় বিদ্যালয় গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে। এজন্য পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের সৈয়দপুর এলাকা চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে এই বিদ্যালয় গড়ে তোলার জন্য বৃহস্পতিবার রাজ্য মন্ত্রীসভার ক্যাবিনেট সৈয়দপুরে ১১ একর জমি হস্তান্তরের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। আর এই সিদ্ধান্তের পর আজ তিনি জমি পরিদর্শনে এসেছেন। সিবিএসই বোের্ড পরিচালিত আবাসিক ইংরেজি মাধ্যম নবোদয় বিদ্যালয় গঠলে মালদাবাসী উপকৃত হবেন! গরীব ঘরের ছেলেমেয়েরা বিনামূল্যে এই বিদ্যালয়ে তাদের ছেলেমেয়েদের পড়াতে পারবেন।

Share This