Categories
বিবিধ

চার ঘণ্টার অবরোধের জেরে ভোগান্তি, অবশেষে গ্রেফতার অভিযুক্ত পঞ্চায়েত সদস্য।

মালদা, নিজস্বসংবাদদাতা :- অবরোধের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম শামসুল হক। তিনি মঙ্গলবাড়ী অঞ্চলের জলঙ্গা গ্রামের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২ এপ্রিল পুরাতন মালদার নারায়নপুর বিএসএফ ক্যাম্পের কাছে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। ওই অবরোধে ব্যাপক জমায়েত হয় এবং প্রায় চার ঘণ্টা ধরে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত থাকে। ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়।এই ঘটনায় মালদা থানার পক্ষ থেকে প্রায় ২০-২১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই মামলায় শামসুল হকও অভিযুক্ত হিসেবে চিহ্নিত ছিলেন।মঙ্গলবার বিকেলে নারায়নপুর বিএসএফ ক্যাম্প এলাকা থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাকে মালদা জেলা আদালতে তোলা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃত ওই তৃণমূল নেতা এলাকায় প্রভাবশালী ব্যক্তি হিসেবেই পরিচিত ছিলেন।

Share This
Categories
বিবিধ

ক্লাবের মাঠ দখলকে কেন্দ্র করে উত্তেজনা, বিজেপির অন্দরেই চাপানউতোর।

বেহালা, নিজস্ব সংবাদদাতা:- বেহালায় ক্লাবের জমি দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠল। ঘটনাটি বেহালা ১২৯ নম্বর ওয়ার্ডের জ্যোতি নগর পড়ুই সংঘ ক্লাবকে ঘিরে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ক্লাবের মাঠে দুর্গাপূজা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা সহ একাধিক সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয়ে আসছে। এলাকার সাধারণ মানুষকে নিয়েই ক্লাবের সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হয়।
অভিযোগ, সেই ক্লাবের জমি দখল করার চেষ্টা করছেন সুদীপ্ত বোস নামে এক ব্যক্তি, যিনি পেশায় আইনজীবী। এলাকাবাসীর দাবি, সুদীপ্ত বোস যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে, তারই ছত্রছায়ায় থেকে চলেন। বর্তমানে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েই তিনি ক্লাবের জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে খবর, ৪ তারিখ ভোটের ফলাফল ঘোষণার পরই ক্লাবের মাঠে থাকা একটি মন্দিরে বিজেপির নামে তালা লাগিয়ে দেন অভিযুক্ত সুদীপ্ত বোস। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, পরিকল্পিতভাবেই ক্লাবের জমি ও মাঠ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে।
তবে এই ঘটনাকে কেন্দ্র করে এবার প্রকাশ্যে এসেছে বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বও। ওই অঞ্চলের বিজেপি কর্মকর্তাদের একাংশ স্পষ্ট জানিয়েছেন, তারা কোনওভাবেই ক্লাব বা ক্লাবের জমি দখলের ঘটনাকে সমর্থন করেন না। উল্টে তাদের অভিযোগ, বিজেপিরই অন্য একটি গোষ্ঠী কিছু সুবিধাবাদী লোকজনকে সঙ্গে নিয়ে দল করার চেষ্টা করছে এবং সেই কারণেই এই ধরনের বিতর্কিত ঘটনায় দলের নাম ব্যবহার করা হচ্ছে।
এলাকার বিজেপি নেতৃত্বের দাবি, দলের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যেই কিছু ব্যক্তি ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে বিজেপির নাম ব্যবহার করছেন। যদিও এই বিষয়ে অভিযুক্ত সুদীপ্ত বোসের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
ঘটনার পর থেকেই এলাকায় রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে। অন্যদিকে এলাকাবাসীর দাবি, বহু বছরের ঐতিহ্যবাহী এই ক্লাব ও তার মাঠকে রক্ষা করতে তারা একজোট হয়ে আন্দোলনে নামবেন।

Share This
Categories
বিবিধ

হঠাৎ আগুনে আতঙ্কিত এলাকা, আগুন নিয়ন্ত্রণে দমকলের তৎপরতা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ট্রাক্টর গ্যারেজে বুধবার হঠাৎই আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডুমুরগেরিয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই দিন বেলা ১১ টা নাগাদ হঠাৎই কালো ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ এবং দমকলকে। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল। তবে কি কারণে এই আগুন লাগার ঘটনা ঘটে তা এখনো পরিষ্কার নয়,যদিও গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে দমকল এবং পুলিশ। অন্যদিকে এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Share This
Categories
বিবিধ

টিম তারাশঙ্কর চ্যারিটির প্রচেষ্টায় বাড়ি ফিরলেন ভবঘুরে ব্যক্তি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— দুই বছর আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়া এক ভারসাম্যহীন ব্যক্তিকে ফিরে পেলেন টিম তারাশঙ্কর চ্যারিটির সদস্য উদ্দেশ্যে।

পরিবারের হাতে তুলে দিল মালদার হবিবপুর থানার পুলিশ ও সমাজসেবী সংস্থা টিম তারাশঙ্কর চ্যারিটি।

জানা গিয়েছে, উত্তর প্রদেশের রায়বরেলি জেলার জাতকে পারওয়া গ্রামের বাসিন্দা রামকেশ হরিজন দীর্ঘদিন ধরে ভারসাম্যহীন অবস্থায় ভবঘুরে হয়ে বাড়িছাড়া ছিলেন।

কয়েকদিন আগে মালদা জেলার হবিবপুর থানার অন্তর্গত শ্রীরামপুর অঞ্চলের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় তাকে ঘুরে বেড়াতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দেয় সমাজসেবী সংগঠন টিম তারাশঙ্কর চ্যারিটির সদস্যদের।খবর পেয়ে তারা ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসে সেখানে ওই ব্যক্তি খাবার ও প্রয়োজনীয় যত্নের ব্যবস্থা করেন এবং ধীরে ধীরে তার পরিচয় জানার চেষ্টা শুরু করেন।

পরবর্তীতে তার নাম ও ঠিকানা জানতে পেরে সংগঠনের সদস্যরা উত্তর প্রদেশে ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে ওই ভারসাম্যহীন ব্যক্তির জামাইবাবু হবিবপুরে এসে পৌঁছান। এরপর হবিবপুর থানার আইসি কৌশিক বিশ্বাস সহযোগিতায় সমস্ত সরকারি প্রক্রিয়া সম্পন্ন করে হবিবপুর থানার আইসি কৌশিক বিশ্বাস ও টিম তারাশঙ্কর চ্যারিটি সদস্যদের উপস্থিততে রামকেশ হরিজনকে তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

দীর্ঘ দুই বছর পর পরিবারের কাছে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। অন্যদিকে, টিম তারাশঙ্কর চ্যারিটির এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে, রামকেশ কুমারের পরিবারের লোকেরা।

Share This
Categories
বিবিধ

অগ্নিকাণ্ডে পুড়ল সাইকেল, ধান ও কাপড়চোপড়, ক্ষয়ক্ষতি ফালাকাটায়।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটার জটেশ্বরের বেংকান্দি গ্রামে গভীর রাতের অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। মঙ্গলবার রাত গভীর হতেই আচমকাই আগুন লাগে স্থানীয় বাসিন্দা জয়ন্ত রায়ের বাড়িতে। প্রথমে বাড়ির একাংশ থেকে আগুনের শিখা দেখেন পরিবারের সদস্যরা। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। আতঙ্কে চিৎকার শুরু করলে ছুটে আসেন প্রতিবেশীরা।
স্থানীয় বাসিন্দারা বালতি ও পাইপের সাহায্যে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। খবর পাঠানো হয় জটেশ্বর ফাঁড়ি এবং বীরপাড়া দমকল কেন্দ্রে। তবে দমকল পৌঁছানোর আগেই গ্রামবাসীদের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় ৩টি সাইকেল, বাড়িতে মজুত ধান, কাপড়চোপড়-সহ বহু গৃহস্থালির সামগ্রী। হঠাৎ এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে বিদ্যুৎ সংযোগ থেকে শর্ট সার্কিটের জেরেই আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Share This
Categories
বিবিধ

আবাস যোজনার নামে টাকা তোলার অভিযোগ, তদন্তে কমিটি গঠন মানিকচকে।

মালদা, নিজস্ব সংবাদদাতা :—- তৃণমূল প্রধানের শাস্তির দাবি নিয়ে এবারে ব্লক প্রশাসনের দ্বারস্থ হল কয়েকশো গ্রামবাসী। মালদহের মানিকচক ব্লক প্রশাসনের কাছে প্রধানের কঠোর শাস্তির দাবি-দাওয়া তুলে ধরল গ্রামবাসীরা। মানিকচক ব্লকের উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান অর্চনা মন্ডলের বিরুদ্ধে আবাস যোজনার নাম করে গ্রামের বাসিন্দাদের কাছে টাকা নেওয়ার অভিযোগ স্থানীয়দের।

এই প্রধানের বিরুদ্ধে আবাস যোজনা সঙ্গে অন্তর্ভুক্ত করে দেওয়ার নাম করে গ্রামবাসীরা অভিযোগ করেছিলেন টাকা নেওয়ার। কারো কাছে ২ হাজার তো আবার কারো কাছে ৫-১০ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন এই পঞ্চায়েতের প্রধান আবাস যোজনার অন্তর্ভুক্ত করে দেওয়ার নাম করে এমনই অভিযোগ। এই অভিযোগে প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামের বাসিন্দারা। ব্লক প্রশাসনের কাছে প্রধানের বিরুদ্ধে ব্যবস্থার দাবি তুলে অভিযোগও দায়ের করেন। তবে প্রশাসনের তরফে তিন দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছিল। প্রশাসনের ডাক পেয়ে কয়েকশো গ্রামবাসী মানিকচক ব্লক প্রশাসনের দরখাস্ত হয়। প্রধানের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ সমস্তটা প্রশাসনের কাছে তুলে ধরেন বিক্ষোভকারীরা।

এ প্রসঙ্গে মানিকচক ব্লক বিডিও সৌরভ কুমার মন্ডল জানান, উত্তর চন্ডিপুর প্রধানের বিরুদ্ধে এলাকার বাসিন্দারা যে অভিযোগ করেছিল সেই অভিযোগ বিষয়ে সমস্ত অভিযোগ কারের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নেওয়া হয়েছে। অভিযোগ তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ সত্যতা পাওয়া গেলেই কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে প্রধানের বিরুদ্ধে।

Share This
Categories
বিবিধ

ট্রাক্টরের কাদামাটিতে বিপজ্জনক রাজ্য সড়ক, ঘটছে ছোটোখাটো দুর্ঘটনা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– রাজ্য সড়কের উপর জমে থাকা মাটি বৃষ্টিতে কাদায় পরিণত হয়ে বিপজ্জনক রূপ নিয়েছে রাজ্য সড়কের কিছুটা অংশ। আর এই অংশ দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করতে গিয়ে ঘটছে ছোটোখাটো দুর্ঘটনা। মঙ্গলবার সকাল থেকে রাজ্য সড়কের এমনই বিপজ্জনক রূপের ছবি ধরা পড়ল মালদার হবিবপুর ব্লকের আইহো এবং ঋষিপুর অঞ্চলের মাঝামাঝিতে অবস্থিত বুড়িতলা এলাকায়। যা নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয় বাসীন্দা সহ বিভিন্ন যানবাহনের চালকরা। তাদের বক্তব্য, এই এলাকা দিয়ে প্রচুর ট্রাক্টর চলাচল করে। জমি থেকে ফসল তুলে ট্রাক্টর আইহো-সিঙ্গাবাদ রাজ্য সড়কে ওঠামাত্রই ট্রাক্টরের চাকার সঙ্গে লেগে থাকা কাদামাটি রাজ্য সড়কে লেগে যায়। এরপর সেই মাটি দিনের পর দিন রাজ্য সড়কে পড়ে পড়ে পুরু আস্তরণ করেছে এবং বৃষ্টি হতেই মাটির পুরু আস্তরণ পিচ্ছিল কাদায় রূপান্তরিত হয়েছে। সেই কারণেই, পিচ্ছিল কাদার উপর দিয়ে কোন যানবাহন চলাচল করলেই যানবাহনের চাকা পিছলে যাচ্ছে। এই কারণে সোমবার সকাল থেকে বেশ কয়েকটি ছোটোখাটো দুর্ঘটনা ঘটেছে। তাই বিষয়ে প্রশাসনের দৃষ্টি দেওয়া উচিত। না হলে আগামীতে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

Share This
Categories
বিবিধ

নজরুল সরণিতে মাল্যদান, বিদ্রোহী কবিকে স্মরণে শিল্পী ও পৌর কর্তৃপক্ষ।

মালদা, নিজস্ব সংবাদদাতা : – বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৮ তম জন্মজয়ন্তী পালন করল ইংরেজবাজার পৌরসভা ও মালদা শিল্পী সংসদ। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে মঙ্গলবার সকাল আটটা নাগাদ মালদা শহরের নজরুল সরণিতে বিদ্রোহী কবির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন, মালদা শিল্পী সংসদের সম্পাদক মলয় সাহা সহ জেলার বিশিষ্ট শিল্পীরা। পরাধীন ভারতে হিন্দু মুসলিম একতার বার্তা দিয়েছিলেন কাজী নজরুল ইসলাম। আজও তার লেখা সমস্ত শ্রেণীর মানুষকে উদ্বুদ্ধ করে। বাংলার এটাই সংস্কৃতি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে যেমন শ্রদ্ধা জানানো হয়, তেমন শ্রদ্ধা জানানো হয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে।তার ১২৮ তম জন্মজয়ন্তী পালন করা হয় ইংরেজবাজার পৌরসভা ও মালদা শিল্পী সংসদের পক্ষ থেকে বলে জানান, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী ও মালদা শিল্পী সংসদের সম্পাদক মলয় শাহা।

Share This
Categories
বিবিধ

হাতির হানায় চাঞ্চল্য আলিপুরদুয়ারে, অল্পের জন্য রক্ষা পরিবারের সদস্যরা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের ধনিরামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গদি খানা এলাকায় হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়াল। গত কাল গভীর রাতে বেশ কয়েকটি বুনো হাতি ওই এলাকায় ঢুকে এক বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। বাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কলা গাছ ও সুপারি গাছও তছনছ করে দেয় ওই হাতি গুলি । আচমকা হাতির হামলায় আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। যদিও কোনোরকমে প্রাণে বাঁচেন সকলে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত হাতির উপদ্রব রুখতে বনদপ্তরকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

Share This
Categories
বিবিধ

‘প্রয়োজনে বুলডোজার চলবে’— শালবনির বৈঠকে কড়া বার্তা বিধায়কের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিডিও অফিসে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়, এই বৈঠকে শালবনি ব্লকের ৫ টি ও মেদিনীপুর সদর ব্লকের ৫ টি অঞ্চলের পঞ্চায়েতের সরকারি কর্মচারীরা উপস্থিত ছিলেন, এছাড়াও ব্লকের বিভিন্ন দফতরের আধিকারিক, কয়েকজন পঞ্চায়েত প্রধান উপস্থিত ছিলেন। ছিলেন শালবনির বিধায়ক বিমান মাহাতোও। বৈঠকেই সরকারি জমি দখলমুক্ত করার জন্য ব্লক আধিকারিক ও পঞ্চায়েত প্রতিনিধিদের বলেন মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুছাইত। তিনি বলেন, “সরকারি জমি বেআইনিভাবে দখল করে রাখার বিরুদ্ধে পদক্ষেপ হবে। অন্যায়ের সঙ্গে কোনও সমঝোতা হবে না। প্রয়োজনে বুলডোজার চলবে। আমরা বৈঠকে বলেছি। সেইসঙ্গে রাস্তা, জল, স্বাস্থ্য, উন্নয়নের কাজ, একশ দিনের কাজ শুরু নিয়েও আলোচনা হয়েছে এই দিনের বৈঠকে।”

Share This