Categories
বিবিধ

নজরুল সরণিতে মাল্যদান, বিদ্রোহী কবিকে স্মরণে শিল্পী ও পৌর কর্তৃপক্ষ।

মালদা, নিজস্ব সংবাদদাতা : – বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৮ তম জন্মজয়ন্তী পালন করল ইংরেজবাজার পৌরসভা ও মালদা শিল্পী সংসদ। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে মঙ্গলবার সকাল আটটা নাগাদ মালদা শহরের নজরুল সরণিতে বিদ্রোহী কবির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন, মালদা শিল্পী সংসদের সম্পাদক মলয় সাহা সহ জেলার বিশিষ্ট শিল্পীরা। পরাধীন ভারতে হিন্দু মুসলিম একতার বার্তা দিয়েছিলেন কাজী নজরুল ইসলাম। আজও তার লেখা সমস্ত শ্রেণীর মানুষকে উদ্বুদ্ধ করে। বাংলার এটাই সংস্কৃতি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে যেমন শ্রদ্ধা জানানো হয়, তেমন শ্রদ্ধা জানানো হয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে।তার ১২৮ তম জন্মজয়ন্তী পালন করা হয় ইংরেজবাজার পৌরসভা ও মালদা শিল্পী সংসদের পক্ষ থেকে বলে জানান, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী ও মালদা শিল্পী সংসদের সম্পাদক মলয় শাহা।

Share This
Categories
বিবিধ

হাতির হানায় চাঞ্চল্য আলিপুরদুয়ারে, অল্পের জন্য রক্ষা পরিবারের সদস্যরা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের ধনিরামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গদি খানা এলাকায় হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়াল। গত কাল গভীর রাতে বেশ কয়েকটি বুনো হাতি ওই এলাকায় ঢুকে এক বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। বাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কলা গাছ ও সুপারি গাছও তছনছ করে দেয় ওই হাতি গুলি । আচমকা হাতির হামলায় আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। যদিও কোনোরকমে প্রাণে বাঁচেন সকলে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত হাতির উপদ্রব রুখতে বনদপ্তরকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

Share This
Categories
বিবিধ

‘প্রয়োজনে বুলডোজার চলবে’— শালবনির বৈঠকে কড়া বার্তা বিধায়কের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিডিও অফিসে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়, এই বৈঠকে শালবনি ব্লকের ৫ টি ও মেদিনীপুর সদর ব্লকের ৫ টি অঞ্চলের পঞ্চায়েতের সরকারি কর্মচারীরা উপস্থিত ছিলেন, এছাড়াও ব্লকের বিভিন্ন দফতরের আধিকারিক, কয়েকজন পঞ্চায়েত প্রধান উপস্থিত ছিলেন। ছিলেন শালবনির বিধায়ক বিমান মাহাতোও। বৈঠকেই সরকারি জমি দখলমুক্ত করার জন্য ব্লক আধিকারিক ও পঞ্চায়েত প্রতিনিধিদের বলেন মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুছাইত। তিনি বলেন, “সরকারি জমি বেআইনিভাবে দখল করে রাখার বিরুদ্ধে পদক্ষেপ হবে। অন্যায়ের সঙ্গে কোনও সমঝোতা হবে না। প্রয়োজনে বুলডোজার চলবে। আমরা বৈঠকে বলেছি। সেইসঙ্গে রাস্তা, জল, স্বাস্থ্য, উন্নয়নের কাজ, একশ দিনের কাজ শুরু নিয়েও আলোচনা হয়েছে এই দিনের বৈঠকে।”

Share This
Categories
বিবিধ

বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে গড়বেতায় স্মারকলিপি প্রদান।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ৩ দফা দাবি নিয়ে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের গড়বেতা শহরে গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রদীপ লোধাকে স্মারকলিপি প্রদান করল গ্রাম পঞ্চায়েতের কর আদায়কারীদের তরফ থেকে। মঙ্গলবার বিকেলে তিন দফা দাবির পাশাপাশি সম্বর্ধনা জানানো হয় গ্রাম পঞ্চায়েতের কর আদায়কারীদের তরফ থেকে। মূলত তাদের দাবিগুলি হল পরিশ্রম অনুযায়ী কাজের বেতন বা ভাতা বাড়াতে হবে। এই কর্মে যুক্ত কর্মচারীদের সরকারিভাবে স্থায়ীকরণ করতে হবে। এবং আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। এই সব দাবি নিয়ে এইদিন স্মারকলিপি প্রদান করা হয়।

Share This
Categories
বিবিধ

বিজেপির রক্তদান কর্মসূচিতে ব্যাপক সাড়া কেশপুরে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মহিষদা এলাকায় বিজেপির পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জানা গিয়েছে এই দিন মহিলা এবং পুরুষ মিলিয়ে ৭৫ জন রক্তদাতা রক্তদান করেন। জানা গিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব নারায়ণ মিদ্যার উদ্যোগেই এ রক্তদান শিবিরের আয়োজন। এছাড়াও এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটিতে সদস্য ধীমান কোলে, ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি অজয় প্রধান, মন্ডল সভাপতি দীপক সাউ সহ অন্যান্য বিজেপির কর্মকর্তারা।

Share This
Categories
বিবিধ

টাঙ্গন নদী থেকে উদ্ধার অজ্ঞাত ব্যক্তির দেহ, রহস্য ঘনীভূত।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— বামনগোলার টাঙ্গন নদীতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে । বামনগোলা থানার বামনগোলা গ্রাম পঞ্চায়েতের পারহোবিনগর গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া টাঙ্গন নদীতে সোমবার দুপুরে স্থানীয় বাসিন্দারা এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ দেখতে পায়।তা দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। তড়িঘড়ি খবর দেওয়া হয় বামনগোলা থানায়।খবর পেয়ে ঘটনস্থলে ছুটে আসে বামনগোলা থানার পুলিশ। পুলিশ নদীর জল থেকে মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান।যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি তদন্ত চলছে।
তবে খুন করে কেউ বা কারা দেহটি নদীতে ফেলে দিয়ে গেছে না কী অন্য কোনো কারণ রয়েছে। সব দিক খতিয়ে দেখছে পুলিশ।
ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে বামনগোলা থানার পুলিশ জানিয়েছেন।

Share This
Categories
বিবিধ

পুরসভা কার্যালয়ে উল্টো জাতীয় পতাকা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা।।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকার রাজীব গান্ধী মার্কেটে অবস্থিত পুরসভা শাখা কার্যালয়ে জাতীয় পতাকা উল্টো উত্তোলনকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। সোমবার সকাল প্রায় ১০টা নাগাদ পৌরসভা খোলার সময় পতাকা উত্তোলন করা হয়। তবে কিছুক্ষণের মধ্যেই দেখা যায়, জাতীয় পতাকাটি উল্টোভাবে তোলা হয়েছে। সেই ছবি প্রকাশ্যে আসতেই এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এই ঘটনা জাতীয় পতাকার প্রতি অসম্মানজনক এবং অত্যন্ত দুঃখজনক। তাঁদের দাবি, বিষয়টির সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
এ বিষয়ে পুরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ জানান, ঘটনাটি অনিচ্ছাকৃত ভুল। তিনি স্বীকার করেন, পতাকা উত্তোলনে ত্রুটি হয়েছিল এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হবে।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। বিজেপি, আরএসপি এবং কংগ্রেস—তিন দলই কড়া ভাষায় সমালোচনা করেছে।
আরএসপি নেতা সর্বানন্দ পান্ডে বলেন, “যারা পতাকা উত্তোলন করেছে, তাদের জাতীয় পতাকার নিয়ম সম্পর্কে কোনো ধারণাই নেই। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন।”
অন্যদিকে বিজেপির নগর মণ্ডল সভাপতি তথা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসন্তী রায় বলেন, “এ ধরনের ঘটনা একেবারেই কাম্য নয়। জাতীয় পতাকাকে এভাবে উল্টোভাবে উত্তোলন করা অত্যন্ত অপমানজনক। পৌরসভা কর্তৃপক্ষকে এ বিষয়ে আরও সচেতন হওয়া উচিত।”
কংগ্রেস নেতা মান্তু ঘোষও একই সুরে বলেন, দায়িত্ব জ্ঞান হীন এর অভাব বলে কটাক্ষের সুর এবং নিন্দা জানান।

Share This
Categories
বিবিধ

আজাদ হিন্দ ফৌজের প্রেরণার পুরুষকে স্মরণে রায়নায় বিশেষ অনুষ্ঠান।

শুভ্র জ্যোতি ঘোষ, বর্ধমান :-পূর্ব বর্ধমান জেলার রায়না ২ নং ব্লকের বড়বৈনান অঞ্চলের সুবলদহ গ্রামে মহান বিপ্লবী রাসবিহারী বসু জন্মজয়ন্তী সাড়ম্বরে পালিত হল।বিপ্লবী রাসবিহারী বসু সুবলদহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ১৮৮৬ সালে ২৫ শে মে।বিপ্লবী রাসবিহারী বসুর ১২থেকে ১৪ বছর বসবাস করেছে এই গ্রামে, ছোটবেলা থেকে এই গ্রামে গ্রাম্য পাঠশালাতে পড়াশোনা করেছিলেন, পরবর্তীকালে তিনি বিভিন্ন ইস্কুলে পড়াশোনা করেন। তিনি লর্ড হার্ডিঞ্জ উপরে বোমা নিক্ষেপ করেছিলেন। দিল্লিতে পরবর্তীকালে তিনি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেস লিগ প্রতিষ্ঠা করেন এবং যার সামরিক শাখা ছিল “ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি” বা “আজাদ হিন্দ ফৌজ”।
বিপ্লবী রাসবিহারী বসুর জন্মজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়না বিধানসভার মাননীয় বিধায়ক – সুভাষ পাত্র মহাশয় এছাড়াও আরও বিভিন্ন গুণীজন শিক্ষক, সমাজসেবী মানুষ, সর্বোপরি গ্রামবাসীদের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো, তাঁর কারন তাঁদের নিজেদের বাড়ির ছেলের জন্মদিন বলে কথা।
মাননীয় বিধায়ক মহাশয় তিনি রাসবিহারী বসুর জন্মভিটেতে সংস্কার এবং ওয়েল ফেয়ার ট্রাস্ট এর কাছে যে মিউজিয়াম তৈরী হয়েছে তিনি সবরকম সাহায্য করবেন বলে জানিয়েছেন।

Share This
Categories
বিবিধ

ব্লকবাসীকে পরিষেবা পৌঁছে দিতে প্রশাসনের সঙ্গে বৈঠক বিশাল লামার।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বিধায়ক হওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠক করলেন কালচিনি বিধায়ক বিশাল লামা।সোমবার কালচিনি ব্লক কার্যালয়ে কালচিনি বিডিও,ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ সকল গ্রাম পঞ্চায়েতের কর্মী এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে বৈঠক করেন বিশাল লামা।তিনি বলেন, “রাজ্যের পাশাপশি সকল দপ্তরের কাজে পরিবর্তন আনা দরকার।আগামী দিনে যাতে ব্লকবাসী কোনো সরকারি পরিষেবা থেকে বঞ্চিত না থাকে সেই বার্তাও দেন তিনি । পাশাপশি ব্লকের শ্রমিক মহল্লার রেশন সমস্যা নিয়ে সরব হন তিনি দ্রুত সেই সমস্যার সমাধানেও নির্দেশ দেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের।

Share This
Categories
বিবিধ

গড়বেতায় পথ দুর্ঘটনায় জখম দু’জন, হাসপাতালে ভর্তি চালক ও খালাসি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ৫ নম্বর অঞ্চলের ভাটমারা এলাকায় দুর্ঘটনার কবলে ইট বোঝাই লরি। ঘটনাই কমবেশি করে আহত হয়েছেন চালক ও খালাসি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার বেলা নাগাদ আসানসোল থেকে ইট বোঝাই করে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে চন্দ্রকোনা টাউন যাওয়ার পথে ভাটমারা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে ওই ইট বোঝাই লরিটি। নিয়ন্ত্রণ হারিয়ে কৃষি জমিতে উল্টে যায় লরিটি। ঘটনায় কমবেশি করে আহত হয় চালক ও খালাসী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গড়বেতা থানার পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহত দুইজনকে উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চালক ও খালাসীর এখনো নামও পরিচয় জানা যায়নি।

Share This