Categories
বিবিধ

ভোটের আগে আশ্বাস, এখনও কাজ শুরু নয়—ডাবচা উড়ালপুল নিয়ে বাড়ছে অসন্তোষ।।

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর :- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডের ডাবচা রেলগেটে একটি স্থায়ী উড়ালপুল (ফ্লাইওভার) নির্মাণের দাবিতে দীর্ঘদিন ধরে সরব স্থানীয় বাসিন্দারা। মেদিনীপুর-আদ্রা রেলপথের অত্যন্ত ব্যস্ত এই লেভেল ক্রসিংয়ের কারণে প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন হাজার হাজার মানুষ। যদিও বিধানসভা নির্বাচনের আগে এটি নির্মাণের আশ্বাস দিয়েছিল বিজেপি। কিন্তু ভোট মিটতেই বিজেপি ব্যস্ত তোলাবাজি আর দলীয় কার্যালয় উদ্বোধনে অন্তত এমনটাই পর্যবেক্ষণ রাজনৈতিক মহলের। রাজনৈতিক মহলের আরও পর্যবেক্ষণ ঝাঁটা নিয়ে হাসপাতালে রাস্তাঘাটে ঝাঁট দেওয়ার পর ছবি তুলে ফেসবুকে আপলোড ছাড়া কাজ করার মত মানসিকতা নেই বিধায়কেরও।

এদিকে এই রেল গেটটিতে ঘন ঘন ট্রেন চলাচলের ফলে দিনের সিংহভাগ সময় গেট বন্ধ থাকায় এই রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে স্কুল-কলেজের পড়ুয়া, অফিসযাত্রী থেকে শুরু করে জরুরি পরিষেবার গাড়ি ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি, এই উড়ালপুলটি নির্মিত হলে সমগ্র ব্লকের যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক বদল আসবে। এর ফলে যেমন ব্লকের সিংহভাগ পূর্বদিকের গ্রামের বাসিন্দাদের ব্লক অফিস, চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউস সহ শহরের মূল বাণিজ্যিক অংশে আসতে সুবিধা হবে, তেমনি পশ্চিম দিকের এলাকার সাথেও জুড়ে যাবে ব্লকের একটি বড় অংশ। যার জেরে ব্লকের দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতাল ও ডিগ্রি হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্রে আপদকালীন সময়ে সহজেই যাতায়াত করা সম্ভব হবে।

ব্যবসায়ী থেকে শুরু করে আমজনতা—সকলেরই স্পষ্ট দাবি, নিত্যদিনের এই যানজট ও দুর্ভোগের স্থায়ী সমাধানে প্রশাসন অবিলম্বে উড়ালপুল নির্মাণের সদিচ্ছা দেখাক। দ্রুত কাজ শুরু না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চন্দ্রকোনা রোড বাসী।

Share This
Categories
বিবিধ

শ্রমিক স্বার্থ রক্ষায় আন্দোলনের ডাক ভারতীয় জনতা মজদুর মঞ্চের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- নির্বাচনের পর এই প্রথম মালদা জেলায় মজদুর মঞ্চের সভা অনুষ্ঠিত হলো।মালদা জেলার আইহো এলাকায় রবিবার বিকেলে অনুষ্ঠিত হল ভারতীয় জনতা মজদুর মঞ্চের একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা। বিধানসভা নির্বাচনের পর এই প্রথম জেলায় বড় আকারে সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের নিয়ে বৈঠক হওয়ায় রাজনৈতিক ও শ্রমিক মহলে যথেষ্ট গুরুত্ব তৈরি হয়েছে। আইহোর একটি বেসরকারি লজে আয়োজিত এই সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু বিড়ি শ্রমিক, টোটো চালক ও অন্যান্য শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন।

সভায় শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মসংস্থানের সমস্যা, সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ এবং বিড়ি শিল্পের সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংগঠনের নেতৃত্বের দাবি, আগামী দিনে শ্রমিকদের স্বার্থ রক্ষায় বৃহত্তর আন্দোলন, সচেতনতা কর্মসূচি ও সংগঠন সম্প্রসারণের কাজে জোর দেওয়া হবে।

এদিনের সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা মজদুর মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পশুপতি মন্ডল এবং রাজ্য সভাপতি স্বপন কুমার নন্দী। পাশাপাশি নতুন সাংগঠনিক দায়িত্বও ঘোষণা করা হয়। উত্তর মালদা জেলার সভাপতি পদে দায়িত্ব পান বিজয় সিংহ সহ সভাপতি তনুজ প্রামানিক এবং দক্ষিণ মালদার সভাপতি হিসেবে মনোনীত হন সফিউল হক, একাধিক সংগঠক ও শ্রমিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভা থেকে নেতৃত্বরা জানান, শুধুমাত্র আন্দোলন নয়, শ্রমজীবী মানুষের সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও সংগঠন সক্রিয় ভূমিকা পালন করবে। সংগঠনের জেলা নেতৃত্বের বক্তব্য, “শ্রমিকদের অধিকার রক্ষাই আমাদের মূল লক্ষ্য। সাধারণ মানুষের পাশে থেকে তাদের ন্যায্য দাবি আদায়ে আমরা সর্বদা লড়াই চালিয়ে যাব।”

বৈঠক ঘিরে শ্রমিকদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আগামী দিনে মালদা জেলার প্রত্যন্ত এলাকায় আরও শক্তিশালীভাবে সংগঠন বিস্তারের উদ্যোগ নেওয়া হবে।

Share This
Categories
বিবিধ

BJP-র আসন সংখ্যা ২০৮, কেশপুর বাজারে উদযাপনে কর্মী-সমর্থকদের ঢল।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রবিবার ছিল দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল,এই ফলাফলে বিজেপির জয় লাভের পর রাজ্যে বিজেপির আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০৮। সেই আনন্দে এইদিন বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বাজারে বিজয় মিছিল করলো বিজেপি নেতৃত্ব। এই দিন এই বিজয় মিছিলে কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। এই দিন এই মিছিল গোটা বাজার পরিক্রমা করে। বিজয় মিছিলের পাশাপাশি এই দিন পথসভার আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। যেখানে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সরকারের আমলের বিভিন্ন দুর্নীতির তুলে ধরেন বিজেপি নেতৃত্ব।

Share This
Categories
বিবিধ

রক্তদানের পাশাপাশি মেধাবীদের সম্মান, মানবিক উদ্যোগ জেলা বাস অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে এবং থ্যালাসেমিয়া ও মুমূর্ষ রোগীদের সাহায্যার্থে এগিয়ে এলো পশ্চিম মেদিনীপুর জেলা বাস অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। রবিবার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড সেন্ট্রাল বাসস্ট্যান্ডে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জানা গিয়েছে এই রক্তদান শিবিরে মহিলা এবং পুরুষ মিলিয়ে প্রায় ৪৮ জন রক্তদাতা রক্তদান করতে পারবেন। এই দিন রক্তদান শিবিরের পাশাপাশি এইদিন ব্লকের সমস্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জানানো হয় অ্যাসোসিয়েশনের তরফ থেকে। জানা গিয়েছে এই দিন ব্লকের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ২৩ জন কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জানানো হয় অ্যাসোসিয়েশনের তরফ থেকে। এই দিন উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি বলদেব সাহা, এছাড়াও উপস্থিত সৌমিক কারক, দেবেশ দত্ত, সৈকত দে, মনোরঞ্জন মাইতি সহ এলাকার বিশিষ্ট সমাজসেবীরা।

Share This
Categories
বিবিধ

Uniform India Foundation ও International CUTS-এর উদ্যোগে সচেতনতা কর্মসূচি।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- Uniform India Foundation এবং International CUTS সংগঠনের যৌথ উদ্যোগে সাইবার ক্রাইম সম্পর্কিত সচেতনতা শিবিরের আয়োজন করা হয় পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত দেউলিয়া বাজারে। রবিবার দেউলিয়া বাজারের একটি বেসরকারি আবাসনে সাইবার ক্রাইম সম্পর্কিত এই কর্মসূচিতে প্রায় ১৪০ জন সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। কিভাবে এই ক্রাইম থেকে মানুষ নিজেকে সুরক্ষিত রাখবে সেই বিষয় নিয়ে সচেতনতা করা হয় এই দিন। প্রসঙ্গত রাজ্যে সাইবার ক্রাইমে প্রতারিত হয়েছেন বহু মানুষ। মাঝেমধ্যেই সংবাদমাধ্যমে শোনা যায় সেই খবর। এই দিন উপস্থিত ছিলেন Uniform India Foundation এর সভাপতি সৌম্য সাহু, সম্পাদক তুষার ব্যানার্জি,HR manager বংশী বদন সাহু সহ অন্যান্য সংগঠনের সদস্যরা। এই দিন কর্মকর্তাটা জানিয়েছেন আগামী দিনেও সাধারণ মানুষের স্বার্থে এই ধরনের সচেতনতা শিবিরের আয়োজন করবে শহরের বিভিন্ন এলাকায়।

Share This
Categories
বিবিধ

গিরিধারী চকে সাংস্কৃতিক আবহে পালিত হল রবীন্দ্র-নজরুল স্মরণ অনুষ্ঠান।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মেদিনীপুর শহরের গিরিধারী চক এলাকায় ‘কল্পতরু গেস্ট হাউস’-এ স্বেচ্ছাসেবী সংগঠনের পঞ্চম বর্ষ প্রতিষ্ঠা দিবস পালন এবং রবীন্দ্র-নজরুল স্মরণ অনুষ্ঠান পালিত হল। প্রদীপ প্রজ্জ্বলন এবং দুই মহান কবির প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রক্তযোধ্যা এবং বিশিষ্ট সমাজসেবী বিপ্লব আর্য মহাশয়, সঙ্গীত শিল্পী সৈকত চৌধুরী, শিক্ষক সমীর দে, শিক্ষক গৌতম ভূঁইয়া ,শিক্ষক বিশ্বজিৎ মাজী, মেদিনীপুর মেডিক্যাল কলেজের কার্ডিওলজি বিভাগের সদস্য সুব্রত সামন্ত। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সম্পাদক মাননীয় সৌরেন্দ্র নাথ ভুঁইয়া, সদস্য রমেন বাগ, জয়দেব দোলাই,অনুভব সর, অতনু ঘোষ, উত্তম সাহা, জয়দেব সিং,সৌরভ দত্ত মহাশয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক মাননীয় শুকদেব কুইলা মহাশয়। অনুষ্ঠানটির পরিচালনা করেন সংগঠনের সদস্য শিক্ষক তরুন মণ্ডল মহাশয়। এছাড়াও অনেক গুণীজন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যেন মনে হয়েছিল চাঁদের হাট বসেছে। অনেক কচি-কাঁচারা এই অনুষ্ঠানে বিভিন্নভাবে (নাচ, গান, আবৃতি ইত্যাদি ) অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে আরও সাফল্যমুখী করে তোলে। অনেকের বক্তব্যের মধ্য দিয়ে ফুটে ওঠে এই দুই মহান কবির আদর্শ। কবিদ্বয়ের চিন্তা-চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের আগামীর পথ চলতে হবে। সমাজসেবী বিপ্লব আর্য-এর কথায় ‘এই সংগঠনের সঙ্গে আমি বেশ কয়েকবছর যুক্ত আছি। সংগঠন যেভাবে কাজ করে চলেছে তা সত্যিই প্রশংসশীয়। সংগঠনের আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক।” অবশেষে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে সমগ্র অনুষ্ঠানটি সমাপ্ত হয়। মাননীয় শিক্ষক ও সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া মহাশয় সংগঠনের শ্রীবৃদ্ধি কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

Share This
Categories
বিবিধ

দলীয় অফিসে মজুত কম্বল-ত্রিপল! অভিযোগ ঘিরে সরগরম গড়বেতা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূলের দলীয় কার্যালয় খুলতেই বেরিয়ে এলো ত্রাণ সামগ্রীর বহু কম্বল ও ত্রিপল, বিজেপি কর্মীরা কার্যত দলীয় কার্যালয় খুলতেই সাজানো রয়েছে কম্বল ও ট্রিপল। রবিবার এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরে। বিজেপির অভিযোগ গড়বেতা থানার পাশে ও ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে তৃণমূলের দলীয় কার্যালয় খুলতেই চক্ষু চড়ক বিজেপি কর্মীদের। বন্যায় ক্ষতিগ্রস্ত ও গরিবদের সাহায্যার্থে সরকার থেকে পাঠানো হয়েছিল ত্রিপল ও কম্বল। সেই কম্বল উদ্ধার হল তৃণমূলের দলীয় কার্যালয় থেকে। তবে সেই সব ত্রাণ সামগ্রী কেন মজুদ করে রাখা হয়েছিল তৃণমূল কার্যালয়ে তার কোন উত্তর পাওয়া যায়নি তৃণমূলের তরফ থেকে। যদিও গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

Share This
Categories
বিবিধ

৭৮ জন শারীরিকভাবে অক্ষম মানুষের পাশে গড়বেতার স্বেচ্ছাসেবী সংস্থা।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার শহরের স্বেচ্ছাসেবী সংস্থা “আলোর পরশ”। জানা গিয়েছে ১৯৯৮ সালে সংস্থার জন্ম। প্রত্যেক বছর মতন এই বছরও শারীরিকভাবে অক্ষম মানুষের জন্য কৃত্রিম অঙ্গ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার । জানা গিয়েছে এইদিন প্রায় ৭৮ জনকে কৃত্রিম পা, হাফ হুইল চেয়ার সহ বিভিন্ন সামগ্রী যা বিশেষ ভাবে অক্ষম মানুষদের প্রয়োজন তা বিনামূল্যে প্রদান করা হয় সংগঠনের তরফ থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই সংস্থার সভাপতি গোপাল ঘোষ,সম্পাদক অরুণ খামরুই এবং বরুণ পণ্ডিত। জানা গিয়েছে এনাদের উদ্যোগেই মূলত আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে ,এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক প্রদীপ লোধা, এছাড়াও উপস্থিত ছিলেন গড়বেতা থানার অফিসার ইনচার্জ চঞ্চল সিংহ সহ অন্যান্য বিশিষ্টজনেরা,এইদিন সংগঠনের এই কর্মকান্ড তে যথেষ্ট আপ্লুত হয়েছে এলাকার সমাজ সেবীরা।

Share This
Categories
বিবিধ

প্যারেড গ্রাউন্ড পরিদর্শনে বিধায়ক পরিতোষ দাস, সৌন্দর্যায়নে জোর।।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : – আলিপুরদুয়ার শহরের হৃৎপিণ্ড প্যারেড গ্ৰাউণ্ড ময়দানের সৌন্দর্যায়ন করতে এবং প্যারেড গ্ৰাউণ্ড ময়দানকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানালো আলিপুরদুয়ারের বিধায়ক পরিতোষ দাস। রবিবার সকালে আলিপুরদুয়ার প্যারেড গ্ৰাউণ্ড ময়দান পরিদর্শন করেন বিধায়ক সঙ্গে ছিল আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান, আলিপুরদুয়ার মহুকুমা শাসক সহ অন্যান্যরা। এদিন বিধায়ক পরিতোষ দাস জানান, এখন পরিকল্পনা চলছে কি ভাবে সৌন্দর্যায়ন করা হবে প্যারেড গ্ৰাউণ্ড ময়দানকে।

Share This
Categories
বিবিধ

কোলাঘাট থানার উদ্যোগে পথ নিরাপত্তা প্রচার, বাইক চালকদের সচেতনতার বার্তা।।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-
শনিবার পূর্ব মেদিনীপুরের মেছেদায় কোলাঘাট থানা ও কোলাঘাট সাব ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত হল ট্রাফিক সচেতনতা কর্মসূচি। প্রতিনিয়ত জেলায় বাড়ছে পথ দুর্ঘটনা। সে কারণে সাধারণ মানুষ সহ মোটর বাইক চালকদের সচেতনতার লক্ষ্যে করা হয় এই কর্মসূচী।মূলত হেলমেট পড়ে গাড়ি চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো, ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো সহ বিভিন্ন বিষয়ের সাধারণ মানুষকে সচেতন করা হয়। পাশাপাশি হেলমেট বিহীন বেশ কিছু পথ চলতি হেলমেট বিহীন বাইক চালককে করা হয় জরিমানা। পাশাপাশি সচেতনতার জন্য তুলে দেওয়া হয় হেলমেট, চকলেট, গোলাপ ফুল। পাশাপাশি ট্রাফিকদের তুলে দেওয়া হয় ছাতা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এস ডি পি ও শুভদীপ ঘোষ,কোলাঘাট থানার ওসি কাজল দত্ত, কোলাঘাটের ট্রাফিক ইন্সপেক্টর বিপ্লব কুমার মন্ডল, পূর্ব পাঁশকুড়া বিধানসভার বিধায়ক সুব্রত মাইতি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত সহ একাধিক বিশিষ্টজনেরা।

Share This