Categories
বিবিধ

স্ট্রিট লাইট বিকল, বাড়ছে চুরি—হাকিমপাড়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ।

শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা: শিলিগুড়ি পুরনিগমের ১৫ নম্বর ওয়ার্ডের হাকিমপাড়া এলাকার পি. সি. সরকার সরণির লক্ষ্মী অ্যাপার্টমেন্টে কপার আর্থিংয়ের তার চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক সপ্তাহ ধরে এলাকায় একের পর এক বাড়িতে একই ধরনের চুরি হচ্ছে। অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা এই চুরি চালাচ্ছে বলে তাঁদের দাবি।

বাসিন্দা অনিন্দিতা কুন্ডু দত্ত জানান, এর আগেও তাঁদের বাড়ির বিদ্যুতের তার চুরি হয়েছিল। গত শনিবার আবারও অ্যাপার্টমেন্ট থেকে প্রায় ৩ থেকে ৪ কেজি ওজনের কপার আর্থিংয়ের তার উধাও হয়ে যায়। প্রোমোটারের কাছ থেকে তাঁরা জানতে পারেন, চুরি যাওয়া তামার তারের পরিমাণ যথেষ্ট মূল্যবান।

অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজে একজন রোগা চেহারার যুবককে ভাঙচুর করে তার নিয়ে পালাতে দেখা গেলেও অন্ধকারের কারণে তার পরিচয় স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার পর বাসিন্দারা পানিট্যাঙ্কি আউটপোস্টে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ গ্রহণ করা হলেও এখনও পর্যন্ত তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থলে আসেনি বলে তাঁদের অভিযোগ। যদিও পুলিশ দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছে।

বাসিন্দাদের আরও অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে একটি স্ট্রিট লাইট বিকল হয়ে রয়েছে। ফলে সন্ধ্যার পর পুরো এলাকা অন্ধকারে ডুবে যায় এবং সেই সুযোগেই ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটছে। তাঁদের দাবি, শুধু লক্ষ্মী অ্যাপার্টমেন্ট নয়, আশপাশের আরও কয়েকটি বাড়িতেও একই ধরনের কপার তার চুরির ঘটনা ঘটেছে।

ধারাবাহিক চুরির ঘটনায় হাকিমপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা।

Share This
Categories
বিবিধ

হেরোইন পাচারচক্রে বড় ধাক্কা, ১৫৪ গ্রাম মাদক বাজেয়াপ্ত, গ্রেপ্তার ১।

সামসেরগঞ্জ, নিজস্ব সংবাদদাতা:- ঝাড়খণ্ডে পাচারের আগেই ১৫৪ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করল সামসেরগঞ্জ থানার পুলিশ। সোমবার সন্ধ্যার আগে গোপন সূত্রে খবর পেয়ে সামসেরগঞ্জ থানার নতুন ডাকবাংলা সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়।

ধৃত যুবকের নাম মাবুদ শেখ। তাঁর বাড়ি সামসেরগঞ্জ থানার দোগাছি এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের দিক থেকে হেরোইন নিয়ে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে যাচ্ছিলেন মাবুদ শেখ। গোপন সূত্রে খবর পেয়ে নতুন ডাকবাংলা এলাকায় নজরদারি শুরু করে পুলিশ। সন্দেহভাজন ওই যুবককে আটক করে তল্লাশি চালাতেই তাঁর কাছ থেকে উদ্ধার হয় ১৫৪ গ্রাম হেরোইন। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয় এবং উদ্ধার হওয়া মাদক বাজেয়াপ্ত করে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃত যুবক একটি বড় মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন। হেরোইনের চালানটি কোথা থেকে আনা হয়েছিল, কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল এবং এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছেতা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশি তদন্তের স্বার্থে ধৃত মাবুদ শেখকে জিজ্ঞাসা বাদের জন্য পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়। মঙ্গলবার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে তোলা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে পুলিশ।

ঘটনাকে কেন্দ্র করে সামসেরগঞ্জ এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মাদক পাচারচক্রের মূলহোতাদের সন্ধানে তদন্ত আরও জোরদার করেছে পুলিশ।

Share This
Categories
বিবিধ

শর্ট সার্কিটে বড়সড় অগ্নিকাণ্ড, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে ভোগান্তিতে সাধারণ মানুষ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- সোমবার দুপুর নাগাদ শর্ট সার্কিটের কারণে ভয়াবহ আগুন লাগলো পুরাতন মালদা মঙ্গলবাড়ী বুলবুলি মোড় হাই টেনশন টাওয়ারে। আগুনের কারণে কিছুক্ষনের মধ্যেই ছিঁড়ে গেল বেশ কিছু বিদ্যুতের তারের কানেকশন। খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী, তাদের চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে, দমকলের যান্ত্রিক ত্রুটি না থাকলে আরো তাড়াতাড়ি আগুন নিভাতে সক্ষম হতে দমকল কর্মীরা। এদিকে বিদ্যুৎ দপ্তরের লোক খবর পাওয়ার আধাঘন্টা পর্যন্ত সেখানে পৌঁছায় না অভিযোগ সাধারণ মানুষের। এই ঘটনার পর বিদ্যুৎহীন হয়ে পড়ে মঙ্গলবাড়ী চত্বর। সমস্ত দোকানে বিদ্যুৎহীন থাকায় সমস্যায় পড়ে দোকান মালিক ও কর্মচারীরা এছাড়াও বিভিন্ন অফিস ও ব্যাংক । প্রাথমিক ভাবে দমকল সূত্রে জানা যায় বিভিন্ন তার পেঁচিয়ে জঞ্জালের কারণেই শর্ট সার্কিট হয়ে আগুন লাগে।

Share This
Categories
বিবিধ

গভীর রাতের অভিযানে পুলিশের সাফল্য, ফেনসিডিল-সহ গ্রেফতার ফতেপুরের যুবক।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- মুর্শিদাবাদ জেলার সুতি থানার অন্তর্গত আহিরণ ১২০ ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ফেনসিডিল-সহ শারিফুল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সুতি থানার পুলিশ। ধৃতের বাড়ি সুতি থানার ফতেপুর গ্রামে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানার পুলিশ এই অভিযান চালায়। উদ্ধার হওয়া ফেনসিডিল বাজেয়াপ্ত করা হয়েছে। সোমবার ধৃতকে বহরমপুর আদালতে পাঠানো হয়। তদন্তের স্বার্থে পুলিশ তার ১০ দিনের হেফাজতের আবেদন জানায়।

উল্লেখ্য, সুতি থানার আইসি অভিজিৎ বসু মল্লিক দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্য পাচ্ছে পুলিশ। গত কয়েক সপ্তাহে ফেনসিডিল, হেরোইন উদ্ধার, গবাদি পশু পাচার রোধ এবং চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারের মতো একাধিক অভিযানে উল্লেখযোগ্য সাফল্য মিলেছে। পুলিশের ধারাবাহিক কড়া নজরদারিতে পাচারচক্রের কার্যকলাপে বড়সড় প্রভাব পড়েছে বলে স্থানীয় মহলের দাবি।

Share This
Categories
বিবিধ

৬০ বছর পর্যন্ত কাজের নিশ্চয়তাসহ একাধিক দাবিতে ব্লক অফিসে বিক্ষোভ।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা : ১৬ দফা দাবিতে ফালাকাটা ব্লক অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন দিল সারা বাংলা সিএসপি কর্মী ইউনিয়নের ফালাকাটা ব্লক কমিটি। মঙ্গলবার সংগঠনের সদস্যরা ব্লক অফিসে এসে দাবি-সনদ পেশ করেন। তাঁদের দাবির মধ্যে রয়েছে নির্দিষ্ট বেতন কাঠামো চালু, ৬০ বছর বয়স পর্যন্ত কাজের নিশ্চয়তা, কর্মীদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতন প্রদান, পরিচয়পত্র প্রদান-সহ মোট ১৬ দফা দাবি। দ্রুত দাবিগুলি বাস্তবায়নের আবেদন জানিয়েছেন সংগঠনের প্রতিনিধিরা।

Share This
Categories
বিবিধ

বিপর্যয় মোকাবিলায় প্রস্তুতি জোরদার, ফালাকাটায় কর্মশালা ও লাইভ ডেমো প্রদর্শন।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা :- বিপর্যয় মোকাবেলা দপ্তর এর উদ্যোগে ফালাকাটা ব্লকের পুরসভা এবং ব্লক আধিকারিক ও কর্মীদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয় ফালাকাটার মারওয়াড়ি ভবনে, বর্ষার মৌসুমে কেউ জলে ডুবে গেলে বা কোন প্রাকৃতিক দুর্যোগে সাধারণ ও মানুষ সেই দুর্যোগের কবলে পড়লে তাদেরকে কিভাবে রক্ষা করতে হবে এই সকল বিষয় নিয়েই এদিনের এই কর্মশালা আয়োজন করা হয় এবং এর পরে একটি ডেম দেখানো হয়।

Share This
Categories
বিবিধ

আমলকী থেকে পলাশ—হুমগড়ের ফুটবল মাঠ ঘিরে সবুজের অভিযানে বিজ্ঞান কেন্দ্র।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার হুমগড় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে গোয়ালতোড় বিজ্ঞান কেন্দ্র। এই কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্থানীয় ইন্দকুড়ি সিধু কানু আদিবাসী বিপ্লবী সংঘের সদস্যরা। এদিন স্থানীয় ফুটবল মাঠের চারপাশে আমলকী, পলাশ, বহেড়া, জাম, পেয়ারা-সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আগামী দিনেও এই ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

Share This
Categories
বিবিধ

গোলাপ ফুলে ট্রাফিক সচেতনতার বার্তা, গড়বেতায় পুলিশের ব্যতিক্রমী কর্মসূচি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে রাজ্যজুড়ে চলছে বিশেষ অভিযান। তারই অংশ হিসেবে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের ধাদিকা বাজার এবং গড়বেতা ৩ নম্বর ব্লকের একাধিক এলাকায় ট্রাফিক আইন মেনে চলা বাইক চালকদের গোলাপ ফুল দিয়ে সম্মান জানাল গড়বেতা থানার ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন প্রায় শতাধিক হেলমেট-পরিহিত ও ট্রাফিক নিয়ম মেনে চলা বাইক আরোহীকে থামিয়ে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। আইন মেনে চলার এই ইতিবাচক উদ্যোগকে উৎসাহিত করতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি ধাদিকা হাই স্কুলে ছাত্র-ছাত্রীদের নিয়ে ট্রাফিক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। সেখানে ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তা এবং নিরাপদ যাতায়াতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সচেতনতা শিবিরের পাশাপাশি একটি প্রশ্নোত্তর প্রতিযোগিতারও আয়োজন করা হয়, যেখানে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারাও অংশগ্রহণ করেন।
গড়বেতা থানার ট্রাফিক ওসি অমর ছেত্রী জানান, সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বাড়াতে আগামী দিনেও এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

Share This
Categories
বিবিধ

মঙ্গলবাড়ির ফ্ল্যাটে টাকার পাহাড়, খইহাট্টার গ্যারেজে ৯ হাজার বোতল ফেনসিডিল! পাচারচক্রে চাঞ্চল্য।

মালদা, নিজস্ব সংবাদদাতা :—– বীরভূমের পর এবার মালদায় নিষিদ্ধ কফ সিরাপ পাচার চক্রের তদন্তে বড় সাফল্য পুলিশের। ওষুধ ব্যবসার আড়ালে ফেনসিডিল পাচারের অভিযোগে দক্ষিণ দিনাজপুর ও মালদা পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবাড়ির একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২ কোটি ৮০ লক্ষ ৯৭ হাজার ৩৮০ টাকা, প্রায় ২০ গ্রাম সোনা ও একটি ল্যাপটপ। পাশাপাশি খইহাট্টা এলাকার একটি গ্যারেজ থেকে উদ্ধার হয়েছে ৯ হাজার বোতল ফেনসিডিল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা। এই ঘটনায় ধৃত তিন অভিযুক্তকে দক্ষিণ দিনাজপুরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। পাচারচক্রের সঙ্গে অন্য জেলার যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

Share This
Categories
বিবিধ

মালদায় নগদের পাহাড় ঘিরে চাঞ্চল্য, টাকা গুনতে ব্যবহার করা হচ্ছে কাউন্টিং মেশিন।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– বীরভূমের পর এবার মালদা। ফের টাকার পাহাড়। মালদা থানার মঙ্গলবাড়ি এলাকায়।টাকার মেশিন নিয়ে চলছে গননা। ঘটনাস্থলে স্পেশাল অপারেশন টিম। সাথে দক্ষিণ দিনাজপুর ও মালদা থানার পুলিশ। উল্লেখ্য গত৫/৭/২৬ তারিখে দক্ষিণ দিনাজপুরের মেহেন্দ্রী পাড়াতে ১৫০০টি কার্ফ সিরাপ আটক করে।গ্রেপ্তার হয় চারজন। তাদের জেরা করতেই মালদাতে এই ঠিকানায় হানা দিয়ে টাকা খোঁজ পায় পুলিশ। ধৃত চারজনকে নিয়ে অভিযান চালানো হচ্ছে। অবশেষে মালদার মঙ্গলবাড়িতে টাকা গুনতে আনা হল মেশিন। ঘটনাস্থলে স্পেশাল অপারেশন টিম। তাদের সঙ্গে দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার পুলিশ। আর সেই ধৃত ৪ জনকে জেরা করে টাকার পাহাড়ের সন্ধান পায় পুলিশ।

Share This